MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • শ্রমিকের কাজ করে একসময় কেটেছে দিন, বর্তমানে আইপএলের সৌজন্য কোটিপতি এই ক্রিকেটার

শ্রমিকের কাজ করে একসময় কেটেছে দিন, বর্তমানে আইপএলের সৌজন্য কোটিপতি এই ক্রিকেটার

২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে উত্থান। আইপিএলেও  ভালো পারফর্ম করে চিনিয়েছেন নিজের জাত। ভারতীয় ক্রিকেট দলে অভিষেক টি২০ ম্য়াচে সেরা নির্বাচিত হয়ে গড়েছেন রেকর্ড। কিন্তু একসময় ক্রিকেট খেলতে এই  তরুণ ক্রিকেটারকে করতে হয়েছে শ্রমিকের কাজও। কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েই আজ সাফল্যের চূড়ায় পৌছেছেন তিনি। আইপিএলের দৌলতে হয়েছেন কোটিপতিও। জানুন সেই ক্রিকেটারের কাহিনি।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 25 2022, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অনবদ্য বোলিং করে নজর কেড়েছিলেন রবি বিষ্ণোই। ছোটদের বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে আইপিএলে দল পেয়ে যান তরুণ লেগ স্পিনার। আইপিএলে ভালো পারফরম্যান্স করে ভারতীয় টি২০ দলও সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২০২০ সালে আইপিএলে তাকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে আরও ক্ষুরধার হয়ে ওঠে তার বোলিং। প্রথমআইপিএল অভিষেকেই নজর কাড়েন রবি বিষ্ণোই।
 

310

আইপিএল ২০২০ তে পাঞ্জাব কিংসের দলে যোগ দেওয়া তরুণ ক্রিকেটার রবি বিষ্ণোই ১৪টি ম্যাচ খেলেছিলেন যার মধ্যে তিনি ১২টি উইকেট নিয়েছিলেন।  ২০২১ সালে আইপিএলে সীমিত সুযোগে ভালো পারফরমেন্স করেছিলেন রবি।

410

২০২২ সালে অবশেষে ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ মেলে রবি বিষ্ণোইয়ের। ১৬ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্য়াচে অভিষেক হয় তার। ১৭ রান ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন ও আন্তর্জাতিক ক্রিকেটেও দুরন্ত শুরু করেন তিনি।

510

কিন্তু আমাদের অনেকরই হয়তো অজানা একসময় ক্রিকেটার হওয়ার দরীন্দ্র পরিবার থেকে উঠে আসা রবি বিষ্ণোইকে কম কষ্ট করতে হয়নি। ক্রিকেট খেলার জন্য একসময় তাকে শ্রমিকের কাজও করতে হয়েছিল।

610

রাজস্থানের যোধপুরে জন্মানো রবি বিষ্ণোইয়ের। একবার এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন,তার একজন শ্রমিক হওয়া থেকে শুরু করে ক্রিকেট খেলোয়াড় হওয়া পর্যন্ত সফরের কথা বলেছেন।

710

আইপিএলে খেলার আগে তিনি একজন শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ঘরয়া টি-২০ লীগের ২৭টি ম্যাচে ২৯টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে তিনি নতুন খেলোয়াড়দের জন্য প্রেরণাও হয়ে উঠেছিলেন। 

810

রবি জানিয়েছেন যে তার এলাকায় একটিও ক্রিকেট অ্যাকাডেমি ছিল না আর তার কাছে কোনো রকম সুযোগ সুবিধাও ছিল না। তা সত্ত্বেও তিনি নিজের ক্রিকেট খেলার স্বপ্নকে ছাড়েননি। এর জন্য তিনি নিজের কোচ প্রদ্যোত সিং রাঠোর আর শাহরুখ পাঠানএর সঙ্গে মিলে স্পোর্টস ক্রিকেট অ্যাকাডেমির শুরু করেন।
 

910

আর্থিক অনটনের কারণে রবি বিষ্ণোই একজন শ্রমিক হিসেবে ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছেন। শুধু তাই নয় অ্যাকাডেমির সঙ্গেই তিনি সেখানকার সমস্ত পিচও তিনি অ্যাকাডেমির কিছু বাচ্চাদের নিয়ে তৈরি করেছেন। এই অ্যাকাডেমি বানানোর জন্য তিনি বিনে মাইনেতে চাকরি করেছেন যাতে সেখানে ক্রিকেট শেখানো যেতে পারে। 
 

1010

এমন পরিস্থিতি থেকে উঠে এসে রাতারাতি ভারতীয় ক্রিকেট দলের তারকা হয়ে উঠেছেন রবি বিষ্ণোই। এবার আইপিএলে  লখনউ সুপার জায়ান্টসেরও গুরুত্বপূর্ণ ক্রিকেটার তরুণ লেগ স্পিনার। ৪ কোটি টাকায় তাকে দলে নিয়েছে লখনউ। বল হাতে ভালো পারফর্মও করছেন। আগামি দিনে দেশের জার্সিতে ভালো খেলাই লক্ষ্য রবি বিষ্ণোইয়ের। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image2
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image3
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Recommended image4
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image5
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved