MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ২০২২-এ অবিক্রিত খেলোয়ারদের নিয়ে গঠিত হল সেরা একাদশ, যারা লড়াই দিতে পারে ১০টি দলকে

আইপিএল ২০২২-এ অবিক্রিত খেলোয়ারদের নিয়ে গঠিত হল সেরা একাদশ, যারা লড়াই দিতে পারে ১০টি দলকে

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ইতিমধ্যেই আইপিলের ১০ ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের মাধ্যমে তাদের দল গড়ে ফেলেছে। তবে এবার আইপিএলে (IPL)) এমন কিছু তারকা ক্রিকেটার অবিক্রিত (Unsold Star Cricketer) থেকে গিয়েছে যারা আইপিএলের ইতিহাসে তারকা (IPL Star)। তেমনই এগারো জনকে নিয়ে গঠিত হলে একাদশ। যেই দল লড়াই দিতে পারে যে কোনও দলকে 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 28 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ক্রিস লিন-
২০২২ আইপিএল মেগা নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ক্রিস লিন। বেশ কয়েক বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। একাধিক ম্য়াচ উইনিং ইনিংসও খেলেছেন। শেষ ২ বছর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। কিন্তু সেখানে খুব একটা সুযোগ পাননি তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

মুরলি বিজয়-
আইপিএলের অন্যতম সেরা অপেনারদের মধ্যে অন্যতম হলেন মুরলি বিজয়। আইপিএলে  ১০৬ ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ২৬১৯ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১২৭ রান। তবে এবার আইপিএলে দল পাননি মুরলি বিজয়।

311

স্টিভ স্মিথ/ইয়ন মর্গ্যান-
দুর্ভাগ্যবশত ২০২২ আইপিএলে দল পাননি স্টিভ স্মিথ।  আইপিএলে তিনি ১০৩ ম্যাচে ৩৪.৫১ গড়ে একটি সেঞ্চুরিসহ ২৪৮৫ রান রয়েছে অজি তারকার। গতবার কেকেআরকে অধিনায়কত্ব করে ফাইনালে তুলেছিলেন ব্রিটিশ তারকা ইয়ন মর্গ্যান। কিন্তু ব্য়াট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তাই আইপিএল ২০২২-এ দল পাননি তিনি।
 

411

সুরেশ রায়না-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্য়ান সুরেশ রায়না। যিনি ‘মিস্টার আইপিএল’ নামে খ্যাত। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান পূর্ণ করেছিলেন আইপিএলে। কিন্তু এবার দল পানি তিনি।

511

সৌরভ তিওয়ারি-
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা সৌরভ তিওয়ারির ৯৩টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি ২৮.৭৩ গড়ে ১৪৯৪ রান করেছেন। বয়স ও ফর্মের ওঠানামার কারণে তিনিও ব্রাত্য থেকেছে আইপিএল ২০২২ নিলামে।
 

611

ইশান্ত শর্মা-
ভারতীয় দলের অন্যতম তারকা ফাস্ট বোলার ইশান্ত শর্মা। জোরে বোলার হিসেবে খেলেছেন ১০০টিরও বেশি টেস্ট ম্য়াচ। আইপিএলেও দীর্ঘ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। ৯৩ আইপিএল ম্য়াচে রয়েছে ৭২টি উইকেট। এবার আইপিএল নিলামে দল  পাননি তিনিও।
 

711

মোহিত শর্মা-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার মোহিত শর্মা। তার বোলিংয়েক মিশ্রণ সামলাতে সমস্য়ায় পড়তেন তাবড় তাবড় ব্য়াটসম্য়ান। ৮৬ ম্যাচে ৯২টি উইকেট রয়েছে তার আইপিএল কেরিয়ারে। এবার দল পাননি তিনিও।

811

জেমস ফকনার-
 অস্ট্রেলিয়ার বাঁহাতি অলরাউন্ডার ফাস্ট বোলার জেমস ফকনারও একটি দলের সেরা বোলিং বিকল্প হতে পারতেন। তিনি ৬০ ম্যাচে ৫২৭ রান করার পাশাপাশি ৫৯টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগারটি হল ৫/১৬ উইকেট। 

911

ইমরান তাহির/ শাকিব আল হাসান-
বয়স যে শুধু একটা সংখ্য়া মাত্র তা বারবার প্রমাণ করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ৫৯ ম্যাচে ৮২ উইকেট রয়েছে তাহিরের ঝুলিতে। তবে এবার দল পানননি তিনি। অপরদিকে, শাকিব আল হাসানও স্পিনার অলরাউন্ডার হিসেবে সেরা অপশন। ৭১টি আইপিএল ম্য়াচে শাকিব করেছেন ৭৯২ রান ও ঝুলিতে রয়েছে ৬৩টি উইকেট।
 

1011

অমিত মিশ্র-
আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হলেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। তিনবার হ্যাটট্রিকের পাশাপাশি আইপিএল কেরিয়ারে ১৫৪ ম্য়াচে ১৬৬টি উইকেট রয়েছে অমিত মিশ্রের ঝুলিতে।
 

1111

পীযুশ চাওলা-
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হলেন লেগ স্পিনার পীযুষ চাওলা। ভারতীয় লেগ স্পিনারের ঝুলিতে ১৬৫ ম্যাচে ১৫৭টি উইকেট রয়েছে। তবে আইপিএল ২০২২-এ দল পানননি তিনিও।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
LSG vs PBKS: শ্রেয়াসের অপরাজিত শতরান, লখনউকে হারিয়ে প্লে-অফের আশায় পাঞ্জাব
Recommended image2
আইপিএল খেলে কে কত টাকা পেয়েছেন? দেখুন ১০ ধনী ক্রিকেটারের তালিকা
Recommended image3
Danni Wyatt Child: সমলিঙ্গ দম্পতির পরিবারে নতুন অতিথি, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের স্ত্রী মা হলেন, কীভাবে সম্ভব হল
Recommended image4
Virat Kohli: মাঠের ঝামেলা মাঠের বাইরে! ম্যাচ শেষে ট্র্যাভিস হেডের সঙ্গে কেন হাত মেলালেন না কোহলি?
Recommended image5
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved