MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Happy Birthday Sunil Gavaskar, ৭২ তম জন্মদিনে জেনে নিন সানির কেরিয়ারের সেরা মুহূর্তগুলি

Happy Birthday Sunil Gavaskar, ৭২ তম জন্মদিনে জেনে নিন সানির কেরিয়ারের সেরা মুহূর্তগুলি

আজ ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান সুনাল গাভাস্করের ৭২ তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী থেকে শুরু করে নিজের কেরিয়ারে অজস্র বার ব্যাট হাতে অসাধারণ সমস্ত মুহুর্ত তৈরি করেছেন। ৭২তম জেনে নিন তার ক্রিকেট জীবনের কয়েকটি সোনালী মুহূর্ত সম্পর্কে যা আজও গাভাস্কার ভক্তদের আনন্দ দেয়।  

3 Min read
Author : Sudip Paul
Published : Jul 10 2021, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

১৯৪৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ব্যাটিংয়ের কিংবদন্তি। মাত্র ২১ বছর বয়সে ভারতীয় টেস্ট দলে সুযোগ পান তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

ওয়েস্ট ইন্ডিজের ভয়ংকর পেস বোলিংকে অসাধারণ দক্ষতায় সামলেছিলেন তিনি। প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৬৫ এবং ৬৭ রান করেন তিনি। ওই পাঁচ ম্যাচের সিরিজ জিতেওছিল ভারত। ১৫৪ গড়ে মোট ৭৭৪ রান করেন গাভাস্কার। 
 

312

এখন যে ইনিংসটির কথা বলা হচ্ছে সেই ইনিংসটিকে গাভাস্কর নিজেই স্বীকার করেছেন তার সেরা ইনিংস হিসাবে। ১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিতিকে জোরদার করতে ইংল্যান্ড সফরে যায় ভারতীয় দল। সফর শুরু হয়েছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ওই সফরে একটিও ম্যাচ জিততে পারেনি ভারত।

412

ভারতের একমাত্র সান্তনা ছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসে গাভাস্কারের ১০১ রানের অসাধারণ এই ইনিংসটি। দুর্দান্ত ভাবে ইংলিশ বোলারদের সুইং এবং গতি কে সামলে অভূতপূর্ব ধৈর্য দেখিয়ে শতরান করেন সুনীল গাভাস্কার। যদিও ম্যাচটি ভারতকে হারতে হয় ১১৩ রানে। 
 

512

১৯৭৬ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি অসাধারণ কীর্তি গড়েন গাভাস্কার। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে ভারতকে ৪০৩ রানের লক্ষ‍্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে অত রান তাড়া করে সেই সময় কোনও দল জেতেনি। 
 

612

সেদিন গাভাস্কার এবং গুন্ডাপ্পা বিশ্বনাথের অসাধারণ শতরানের দৌলতে অসম্ভবকে সম্ভব করে ভারত। তাদের অসাধারণ পারফরম্যান্সের দৌলতে ৪ উইকেটে ম্যাচটি জেতে ভারত। ২০০৩ সাল অবধি চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ব্যাপারে সেই ম্যাচই বিশ্বের সেরা ইনিংস ছিল। 
 

712

১৯৭৯ সালের ইংল্যান্ড সফরে এমনই আরও একটি অসাধারণ কীর্তি প্রায় গড়ে ফেলেছিলেন গাভাস্কার। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে ভারতকে ৪৩৮ রানের লক্ষ‍্য দেয় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে অত রান তাড়া করে সেই সময় কোনও দল জেতেনি। আবার তিন বছর আগেই চারশো তিন রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পেয়েছিল ভারত। 
 

812

সেই ম্যাচেও গাভাস্কারের দুর্দান্ত দ্বি-শতরানের দৌলতে অসম্ভবকে সম্ভব প্রায় করে ফেলেছিল ভারত। তার ২২১ রানের অসাধারণ ইনিংসের দৌলতে ৮ উইকেট খুইয়ে ৪২৯ রান তোলে ভারত। একটুর জন্য রেকর্ডের থেকে ফসকে যায় তাড়া।
 

912

নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে একটিই শতরান করেছিলেন সুনীল গাভাস্কার। আর সেই শতরানটি করেছিলেন তিনি ১৯৮৭ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। তার ৮৮ বলে ১০৩ রানের ওই ইনিংসের দৌলতে জয় তুলে নেয় ভারত এবং সুনীল গাভাস্কার ম্যাচের সেরা নির্বাচিত হন।  

1012

সুনীল গাভাসকর টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাসম্যান। আন্তর্জাতিক কেরিয়ারে ১২৫টি লটেস্ট ম্যাচ খেলে গাভাসকরের সংগ্রহ ১০১২২ রান। সেঞ্চুরি ৩৪টি, হাফ সেঞ্চুরি ৪৫টি। সর্বোচ্চ স্কোর ২৩৬। গড় ৫১.০১।
 

1112

একদিনের ক্রিকেটে সুনীল গাভাসকরের ১০৮টি ম্যাচে করেছেন ৩০৯২ রান। সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরি ২৭টি। সর্বোচ্চ স্কোর ১০৩। গড় ৩৫.০১।
 

1212

জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কিংবদন্তী। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ছাড়াও দেশ জুড়ে লিটল মাস্টারের জন্মদিন পালন করছেন তার অনুগামী ভক্তরা। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকেও সানির জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved