MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিগত ১৪ বছর ধরে কাদের ব্যাট শাসন করেছে আইপিএলের ২২ গজ, দেখে নিন সেরা ১০ জনের তালিকা

বিগত ১৪ বছর ধরে কাদের ব্যাট শাসন করেছে আইপিএলের ২২ গজ, দেখে নিন সেরা ১০ জনের তালিকা

আর কিছু দিনের অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়বে আইপিএল ২০২২ (IPL 2022) মরসুমের। নতুন মরসুমে নতুনভাবে শুরুর হতে চলেছে আইপিএল (IPL)। ১০ দলের আইপিএলকে ঘিরে ক্রিকেট বিশ্বে উন্মাদনা তুঙ্গে। আইপিএল মানেই ব্যাট-বলে রুদ্ধশ্বাস লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার (Indian Premier League)লিগের ১৫ তম মরসুম শুরুর আগে প্রতিযোগিতার ইতিহাসে নানা রেকর্ড ঘিরে ঘিরেও আইপিএল প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ২৬ মার্চ আইপিএল ২০২২-এর প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তার আগে দেখে নিন এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্য়ান  অর্থাৎ সবথেকে বেশি রানের বিচারে সেরা কারা (Top 10 Batsman of IPL History)।   

4 Min read
Author : Sudip Paul
Published : Mar 18 2022, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১. বিরাট কোহলিঃ 
দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ২০৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৬২৮৩। গড় ৩৭.৩৯ , স্ট্রাইক রেট ১২৯.৯৪। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। গতবব আইপিএলের পর আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এবার শুধু ব্যাটসম্যান হিসেবে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য তার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২. শিখর ধওয়ানঃ 
মাঝে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএলে কথা বলে তার ব্যাটও। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ১৯২টি  ম্যাচে শিখরের সংগ্রহ ৫৭৮৪ রান। গড় ৩৪.৮৪, স্ট্রাইক রেট ১২৬.৬৪। এখনও পর্যন্ত আইপিএলে শিখরের সর্বাধিক রান ১০৬।  এবার নিলামে ধওয়ানকে দলে নিয়েছে পঞ্জাব কিংস। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এবছর প্রথম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন পঞ্জাব কিংস সমর্থকরা।
 

310

৩. রোহিত শর্মাঃ 
দলকে ৫টি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। আইপিএল কেরিয়ারে ২১৩ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৫৬১১ রান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.১৭, স্ট্রাইক রেট ১৩০.৩৯।  ২০২১ আইপিএলে দলকে শেষ চারে নিয়ে যেতে পারেননি রোহিত শর্মা। তবে ২০২২ সালে ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নিজের সেরাটা দিতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কও।
 

410

৪. সুরেশ রায়নাঃ 
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতবার পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন। তবে এবার আইপিএলে তিনি এখনও দল পাননি। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ২০৯ ম্যাচে ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩২.৫১, স্ট্রাইক রেট ১৩৬.৭৬। এবার আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাববে সুরেশ রায়নাকে।
 

510

৫. ডেভিড ওয়ার্নারঃ
আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্য়ানের তালিকায় রানের নিরিখে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। তবে গতবার থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যার কারণে দল ছাড়েন অজি তারকা ওপেনার। এবার নিলামে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৫০ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৪৪৯ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪২.৫৯, স্ট্রাইক রেট ১৩৯.৯৬। 
 

610

৬.  এ বি ডিভিলিয়ার্সঃ
আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন এ বি ডিভিলিয়ার্স। বেঙ্গলুরুকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। তবে আইপিএল ২০২১-এর পর অবসর ঘোষণা করেছেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান।  ১৮৪ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৫১৬২ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৭০, স্ট্রাইক রেট ১৫১.৬৮। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে নিজের ক্যারিশমা দেখাচ্ছিলেন এবিডি। তবে এবার থেকে তার ব্যাটিং মিস করবেন ক্রিকেট প্রেমিরা।

710

৭. ক্রিস গেইলঃ 
ব্যাট হাতে তাণ্ডব বা লণ্ডভণ্ড এই শব্দগুলি  যদি কারও সঙ্গে যায় তার নাম ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। আইপিএলে ১৪১ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৯৬৫ রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৩৯.৭২, স্ট্রাইক রেট ১৪৮.৯৬। তবে এবার আর আইপিএলে দেখা যাবে ইউনিভার্স বসকে। পঞ্জাবে খেলেই আইপিএলকে বিদায় জানান ক্রিস গেইল।

810

৮. মহেন্দ্র সিং ধোনিঃ 
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৪ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। তবে বর্তমানে ব্য়াট হাতে ধোনি ধামাক অনেকটাই কমে গিয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৩৯.৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৮৩। ২০২১-এ আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করার পর এবারই ট্রফি এনে দেওয়াই লক্ষ্য ধোনির।
 

910

৯. রবিন উথাপ্পাঃ 
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে তাকে দলে নিয়েছে সিএসকে। সেখানে কয়েকটি ম্যাচে ব্যাট াতে নিজের জাত চিনিয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে  ১৯৩  ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৭২ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৭.৯৪, স্ট্রাইকরেট ১৩০.১৫। 

1010

১০ গৌতম গম্ভীরঃ 
আইপিএলের সেরা দশের তালিকাায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। সঙ্গ দিয়েছিল গম্ভীরের চওড়া ব্যাট। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩, স্ট্রাইক রেট ১২৩.৮৮, সর্বাধিক রান ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন গোতি। সেখান থেকেই অবসর নেন গোতি। এবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় দেখা যাবে গৌতম গম্ভীরকে। 


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image3
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image4
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image5
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved