MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • টি২০ বিশ্বকাপে কামব্য়াক করতে পারেন 'ইয়র্কার স্পেশালিস্ট', ইঙ্গিত শ্রীলঙ্কা বোর্ডের

টি২০ বিশ্বকাপে কামব্য়াক করতে পারেন 'ইয়র্কার স্পেশালিস্ট', ইঙ্গিত শ্রীলঙ্কা বোর্ডের

আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা আগেই তৈরি হয়ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটসম্য়ান এবি ডিভিলিয়ার্সের। এবার আরও এক কিংবদন্তীর খেলার সম্ভাবনা তৈরি হয়েছে টি২০ বিশ্বকাপে। তিনি শ্রীলঙ্কা তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার ও ডেথ ওভার এবং ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা। যেই খবর সামনে আসতেই খুশির হাওয়া ক্রিকেট প্রেমীদের মধ্যে।  

2 Min read
Author : Sudip Paul
Published : May 11 2021, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

টি২০ ক্রিকেটের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা বোলারের নাম যে লাসিথ মালিঙ্গা সেবিষয়ে কারও কোনও সন্দেহ নেই। বিশেষ করে ডেথ ওভারে তাকর স্লোয়ার ও কাঁটার মতো ইয়র্কার সামলাতে হিমসিম খান বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের পেছনে যে প্লেয়ারদের অবদান সবথেকে বেশি গুরুত্বপূ্র্ণ তাদের মধ্যে দ্বীপরাষ্ট্রের এই তারকা পেসার সবসময় থাকবেন।
 

310

টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছেন মালিঙ্গা। কিন্তু আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে এখনও বিদায় জানাননি তিনি।

410

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও,সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে শ্রীলঙ্কান তারকা ক্রিকেটারকে। এমনই ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে।
 

510

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,‘আমরা শীঘ্রই লসিথের সঙ্গে কথা বলব। আসন্ন টি-২০ সফরে এবং অক্টোবরে টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় ও ভালোমতোই রয়েছে। এছাড়াও আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি। সেখানে দু-ধরনের বিষয় নিয়ে আমরা টিম কম্বিনেশন ঠিক করব।’

610

এছাড়াও তিনি বলেন, ‘ও আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার। এখনও যা ফর্মে রয়েছে তাতে যে কোনও দলে অনায়াসে সুযো পেতে পারে৷ পরপর দু’বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা ওকে দলে রাখতে চাইছি৷’
 

710

বর্তমানে সময়ে এখনও যে ও দেশের সেরা পেস বোলার সেবিষয়ে কোনও সন্দেহ নেই বলে জানিয়েছেন প্রমোদ বিক্রমাসিংহে। দেশের হয়ে টি২০ ক্রিকেটে ৮৪ ম্য়াচে ১০৭ উইকেটে নিয়েছেন মালিঙ্গা।
 

810

শ্রীলঙ্কা যে একমাত্র টি২০ বিশ্বকাপ জিতেছে তাতেও নেতৃত্ব দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ২০১৪ টি-২০ বিশ্বকাপ জিতেছিল লঙ্কান লায়ন্সরা। ফাইনালে হারিয়েছিল ভারতকে।
 

910

দলে ফিরতে আগ্রহী মালিঙ্গা নিজেও।  ৩৭ বছর বয়সী পেসার বলেন ‘টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেও আমি এখনও টি টোয়েন্টি থেকে অবসর নিইনি। আমার কেরিয়ারে আমি বহুবার দীর্ঘ সময় পর মাঠে ফিরেই সাফল্য অর্জন করেছি। নির্বাচকরা আমার মতো এক সিনিয়র ক্রিকেটারকে কীভাবে কাজে লাগাতে ইচ্ছুক, তা জানতে আমি মুখিয়ে আছি।’ 

1010

বেশ কয়েক বছর ধরে ক্রিকেট বিশ্বে নিজেদের দাপট অনেকটাই হারিয়েছে শ্রীলঙ্কা। সামনে পরপর বিশ্বকাপে দলকে শক্তিশালী করতেই এই উদ্যোগ শ্রীলঙ্কা বোর্ডের। মালিঙ্গাকে ফের ২২ গজে দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে তার ভক্তরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ্য নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা, সিলেকশন কমিটিতে এলেন রমেশ পাওয়ার
Recommended image2
Ranji Trophy Bengal: ১৫ উইকেটের পতনের দিনে বাংলা অল আউট ১৮৪ রানে
Recommended image3
Shubman Gill: রঞ্জি ট্রফিতে ১ রান করেই আউট, নিউজিল্যান্ড সফরের আগে ব্যর্থ শুবমান
Recommended image4
India Tour of New Zealand 2026: বৃহস্পতিবার থেকে কিউই সফরে নামছে টিম ইন্ডিয়া, জানুন স্কোয়াড, ক্রীড়াসূচি, কোথায় দেখা যাবে
Recommended image5
ডিভোর্সের পর মদের নেশা চরমে ওঠে! ২৬ দিন রিহ্যাব সেন্টারে ছিলেন চাহাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved