MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Match Prediction- ফিরছেন রোহিত-ওয়ার্নার, নতুন বছরে মহারণের অপেক্ষায় সিডনি

Match Prediction- ফিরছেন রোহিত-ওয়ার্নার, নতুন বছরে মহারণের অপেক্ষায় সিডনি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বর্তমানে টেস্ট সিরিজের ফল ১-১। সিডনিতে সিরিজে লিড নিতে মরিয়া দুই দল। তৃতীয় ম্যাচে দুই দলেই হতে চলেছে একাধিক পরিবর্তন। একে-অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজা অজিঙ্কে রাহানে ও টিম পেইনের দল। ম্যাচের আগে শুরু হয়েছে বাকযুদ্ধও। নতুন বছরে টানটান ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

3 Min read
Author : Sudip Paul
Published : Jan 06 2021, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে লজ্জার হার দিয়ে সিরিজের শুরু করেছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুরন্তভাবে কামব্যাক করে টিম ইন্ডিয়া। একাধিপত্ব বজায় রেখে  ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় অজিঙ্কে রাহানের দল। অনবদ্য অধিনায়কত্ব ও ব্যাটিং করে দলের জয় নিশ্চিৎ করেছিলেন রাহানে। বল হাতেও অশ্বিন, বুমরা, সিরাজ, জাদেজারা নজরকাড়া পারফরমেন্স করেছিলেন। এবার লড়াই তৃতীয় টেস্টের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

সিডনিতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। মহম্মদ শামি, উমেশ যাদবের পর চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান কেএল রাহুল। তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনাও উজ্জ্বল ছিল রাহুলের। তবে সেসব নিয়ে না ভেবে ম্যাচ জয়ের ঘুঁটি সাজাতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
 

311

সিডনিতে ভারতীয় দলে হতে চলেছে একাধিক পরিবর্তন। মায়াঙ্কা আগরওয়ালের জায়গায় দলে আসতে পারেন রোহিত শর্মা। তাকে ইতিমধ্যেই সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। মেলবোর্নে অভিষেক টেস্টে নজর কেড়েছিলেন শুভমান গিল। সিডনিতে ওপেন করবেন রোহিত-শুভমান জুটি। রোহিত ফিরে আসায় ভারতের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

411
এছাড়া আরও একটি পরিবর্তন নিয়ে সমস্যায় রয়েছে ভারতীয় দল। উমেশ যাদবের জায়গায় তৃতীয় পেস বোলার কে হবেন শার্দুল ঠাকুর না নভদীপ সাইনি, তা নিয়ে ধন্দে রয়েছে টিম ম্যানেজমেন্ট। সিডনিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশও কয়েক দিন ধরে মেঘে ঢাকা। সেই কারণে যদি আকাশে মেঘ থাকে আর পিচে আর্দ্রতা থাকে তাহলে শার্দুল ঠাকুরের প্রথম একাদশে খেলার সম্ভবনা উজ্জ্বল হবে৷ অন্যদিকে পিচ পাটা হলে নভদীপ সাইনি দলে আসতে পারেন৷ নিজের দ্রুত গতির বোলিংয়ে ও পুরনো বলে রিভার্স সুইংয়ে অজি ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারেন৷
511
এছাড়া মোটামুটি একই থাকতে চলেছে ভারতীয় দল। পুজারা, রাহানে, বিহারী, পন্থ, জাডেজা, অশ্বিন, বুমরা, সিরাজদের খেলা মোটামুটি নিশ্চিত। যদি না চোট আঘাত নিয়ে আবার কোনও সমস্যা দেখা দেয়। তবে পুজারা, বিহারীদের অফ ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। রানে ফিরতে মরিয়া দুই ব্যাটসম্যান। এই ম্যাচেও অধিনাক রাহানের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
611
অপরদিকে, সিডনিতে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া দলও। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি সফল হতে পারেনি। তাই তৃতীয় টেস্টে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটিতে নামতে পারে ব্যাগি গ্রিনরা। সেক্ষেত্রে অভিষেক হতে চলেছে উইল পুকভস্কির। সে রকম ইঙ্গিতই দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
711
পুকভস্কির সঙ্গে ওপেনে ফিরতে চলেছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার। চোটের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি ওয়ার্নার। তৃতীয় টেস্টে মাঠে নামার জন্য মরিয়া হয়ে রয়েছেন অজি তারকা ওপেনার। নেটে একসঙ্গে দীর্ঘক্ষণ ব্যাটও করেছেন ওয়ার্নার-পুকভস্কি জুটি।
811

অপরদিকে রানে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়ার অপর তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথও। প্রথম দুই টেস্টে রান আসেনি স্মিথের ব্যাটে। অশ্বিনের বলে সমস্যায় পড়ছেন তিনি। তৃতীয় টেস্টে বড় রান করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিৎ করতে মরিয়া স্টিভ স্মিথ।

911
পেস বোলিং লাইনআপে দলের তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের উপরই ভরসা রাখছেন অজি টিম ম্যানেজমেন্ট। সিডনিতে ভারতীয় ব্যাটিং লাইনআপে ত্রাস সৃষ্টি করতে বদ্ধপরিকর তিন পেসার। তাদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ পেসার ন্যাথান লায়নও।
1011
গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অভিযান। এ বার বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হচ্ছে গোলাপি টেস্ট। গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের তরফে স্তন ক্যানসার নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে যে টেস্টে গোলাপি টুপি পরতে দেখা যায় অস্ট্রেলীয় ক্রিকেটারদের। সিডনির গ্যালারিতে এবং মাঠেও নানা ভাবে থাকে গোলাপির ছোঁয়া।
1111

প্রথম টেস্টে হারের পর অনেকেই বলেছিলেন, সিরিজ ৪-০ ব্যবধানে জিততে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু মেলবোর্ন টেস্টে দুরন্ত কামব্যাক করে ভারতীয় দল প্রমাণ করে দিয়েছে বিরাট-শামি-ইশান্ত-রোহিতদের ছাড়াও তারা কতটা শক্তিশালী। যেভাবে ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় দল, তাতে সিডনিতে টিম ইন্ডিয়াকেই এবার অ্যাডভান্টেজ দিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ক্যাঙ্গারি ব্রিগেড। ফলে নতুন বছরে সিডনিতে যে রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব তা বলাই যায়।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shakira Dai Dai Video: শাকিরা জাদু ফিরল বিশ্বকাপের থিম সংয়ে, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'দাই দাই' কলম্বিয়ান পোপ তারকার
Recommended image2
Shreyas Iyer: সূর্যকে সরিয়ে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আইয়ার! জোর জল্পনা
Recommended image3
LSG vs RCB: শেষ ওভারে দিগ্বেশ সিং রাঠির চমক, পচা শামুকে পা কাটল আরসিবি-র
Recommended image4
Bangladesh Premier League 2026: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেটিং, সাসপেন্ড ক্রিকেটার-সহ ৪
Recommended image5
Suryakumar Yadav: আইপিএল-এর মাঝেই সুখবর, কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved