MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ফের ব্যাট হাতে ধোনি, রাঁচিতে শুরু করলেন অনুশীলন

ফের ব্যাট হাতে ধোনি, রাঁচিতে শুরু করলেন অনুশীলন

আইপিএলের জন্য নিজের ফার্ম হাউসে আগেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। লক্ষ্য মরুদেশে আইপিএলে ঝড় তোলা। ধোনির অনুশীলন শুরুর খবর প্রকাশ্যে আসতেই খুশি মাহির কোটি কোটি ভক্তরা।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 08 2020, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

লকডাউনের আগে চেন্নাইয়ের নেটে প্র্যাকটিস শুরু করেছিলেন ধোনি। তবে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় এবং দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় রাঁচি ফিরে আসেন মাহি। গোটা লকাডাউন পর্বে ধোনি নিজের ফার্মহাউসে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে ফিটনেস ট্রেনিং করেছেন। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

লকডাউনের শেষের দিকে ছিপছিপে চেহারার ধোনির ছবি প্রকাশ্যে আসে। ধোনিকে নতুন লুকেও দেখা যায় সেখানে। দেখে বোঝা যায় যে, তিনি মাঠে নামার জন্য নিজেকে শারীরিকভাবে তৈরি রেখেছেন।

37

বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসে ধোনির দলের সতীর্থ সুরেশ রায়না বলেছিলেন খুব শীঘ্রই ফের ধোনির হেলিকপ্টার শটের সাক্ষী থাকবেন অনুরাগীরা। রায়নার এমন মন্তব্যের পরদিনই আইপিএল প্রস্তুতির কারণে মাহির আউটডোর নেট সেশনে প্রস্তুতির কথা প্রকাশ্যে এল।

47

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর নেট সেশনে ব্যাট হাতে অনেকটা সময় গা ঘামাচ্ছেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
 

57

ধোনি জেএসসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোরে সপ্তাহ দু'য়েক হল উইকএন্ডে প্র্যাকটিস করেছেন। করোনা মহামারির জন্য খুব বেশি নেট বোলার পাওয়া মুশকিল ছিল। তাই বোলিং মেসিনের বিরুদ্ধেই নিজের ব্যাটিং স্কিল ঝালিয়ে নিয়েছেন মাহি।
 

67

জানা গিয়েছে  অনুশীলনে স্বমহিমাতেই দেখতে পাওয়া গিয়েছে ধোনিকে। খেলছেন তার যাবতীয় ট্রেড মার্ক শট। দেখে বোঝার উপায় ছিল না যে তিনি দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছে। মাঠে ফেরার জন্য যে ধোনি মুখিয়ে রয়েছে সেটা তার ব্যাটিং অনুশীলন দেখেই বোধা গিয়েছে বলে জানিয়েছেন  ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। 

77

সিএসকে আমিরশাহী উড়ে যাওয়ার আগে ২০ অগস্ট চেন্নাইয়ে ক্রিকেটারদের মিলিত হওয়ার নির্দেশ দিয়েছে বলে শোনা যাচ্ছে। সুতরাং, হাতে এখনও সপ্তাহ দু'য়েক সময় রয়েছে ধোনির। সেই ফাঁকে রাঁচিতেই প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে চাইছেন তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা? জানা যাবে মঙ্গলবার
Recommended image2
Asian Games 2026: ভাগ্যের কাছে হেরে রুপো এশা সিংয়ের, কুরাশে ব্রোঞ্জ পিঙ্কির, না খেলেই সেমিতে শ্রেয়সরা
Recommended image3
Virat Kohli: ১৫ হাজার রানের নয়া মাইলফলক 'কিং' কোহলির দখলে, রান মেশিনের মেগা রেকর্ড
Recommended image4
India vs West Indies: বিরাট-শুবমানের শতরান, প্রথম ওডিআই-তে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত
Recommended image5
Vinod Kambli: থানেতে চিকিৎসা চলছে, ঠিকমতো কথাই বলতে পারছেন না বিনোদ কাম্বলি!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved