MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • ফের ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি, তবে কি অবসর ভেঙে ফিরছেন ২২ গজে

ফের ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি, তবে কি অবসর ভেঙে ফিরছেন ২২ গজে

অলিম্পিকে কোন বিভাগে কেমন পারফরমেন্স ভারতীয় অ্যাথলিটদের, কোনও পদক এল কিনা, পদক জয়ের সম্ভাবনাই বা কতটা তা নিয়ে যখন গোটা দেশে চর্চা চলছে। তখনই অলিম্পিকের মাঝে সংবাদ শিরোনামে আরও একবার মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে ফের জাতীয় দলের জার্সি গায়ে ফিরছেন ২২ গজে, খেলবেন কী টি২০ বিশ্বকাপ, দুটি ছবি উস্কে দিল সেই জল্পনা।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 27 2021, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশকে ২টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সহ একাধিক ট্রফি দিয়েছেন মাহি। টেস্ট ক্রিকেটে ভারতকে নিয়ে গিয়েছেন শীর্ষে। ধোনির কীর্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালের হারের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি ধোনি। সকলেই মনে করেছিলেন ২০২০ অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন এমএসডি। ধোনির পরিকল্পনাও তাই ছিল। কিন্তু করোনা ভাইরাস হল কাল। টি২০ বিশ্বকাপ স্থগিত হতেই ক্রিকেটে ফেরার আশাও শেষ হয়ে যায় ধোনির।
310
২০২০ সালের ১৫ অগাস্ট পুরে ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির বিদায় বেলায় আবেতাড়িত হয়ে পড়েছিলেন ধোনি নিজেও। ভারতীয় দলের জার্সিটা চিরকালের জন্য তুলে রাখতে হয়েছিল তাকে।
410
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, আইপিএলে এখনও চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দিচ্ছেন এমএস ধোনি। ২২ গজে ধোনির উপস্থিতি দেখার জন্য এখন আইপিএল-ই একমাত্র পথ। ২০২১ আইপিএলে মাঝপথে বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুরন্ত ফর্মেও ছিল সিএসকে।
510
যতই সিএসকের জার্সিতে দেখা যাক মহেন্দ্র সিং ধোনিকে, মেন ইন ব্লুর জার্সিতে প্রিয় মাহিকে দেখার মজাটা ও আবেগটাই যে আলাদা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় সে উপায় আর নেই। কিন্তু ফের ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি।
610
ভারতীয় দলের নতুন জার্সি পরে মহেন্দ্র সিং ধোনির ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। যেই ছবি দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, তাহলে কি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন মাহি। খেলবেন টি২০ বিশ্বকাপে।
710
আসলে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য ধোনিকে ফের ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে। যার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। সেই ছবিতে বলিউডের জনপ্রিয় পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খানের সঙ্গে মাহিকে দেখা গিয়েছে।
810
যেই ছবি সামনে আসার পর থেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভারতীয় দলেরল এই নতুন জার্সি পরে খেলার সৌভাগ্য হয়নি মাহির। তবে নতুন জার্সিতেও তাকে যে খুব ভালো মানিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভক্তদের কাছে এই জার্সি পড়ে ধোনিকে দেখতে পাওয়া পরম প্রাপ্তি।
910
মোট দুটি ছবি সামনে এসেছে মহেন্দ্র সিং ধোনি ও ফারহা খানের। যেখানে একটি ছবিতে দেখা গিয়েছে মাহির গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রয়েছেন বলিউড কোরিওগ্রাফার। অপর একটি ছবিতে ধোনি পেছন ফিরে রয়েছেন এবং ধোনির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ফারহা খান।
1010
তবে ধোনির এই দুটি ছবির সঙ্গে জাতীয় দলে ফেরার কোনও সম্পর্ক নেই। এই ছবি দুটি নিছকই বিজ্ঞাপনের জন্য। তবে ভারতীয় দলের জার্সিতে ধোনির ফের ঝলক দেখতে পেয়ে খুবই খুশি মাহি ফ্যানেরা। ধোনি ধামাকা যে এখনও অব্যাহত এই দুটি ছবি নেট দুনিায়ায় ঝ়ড়ই তার প্রমাণ।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image2
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image4
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image5
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved