MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আধুনিক রূপে সজ্জিত সিএবির ইন্ডোর স্টেডিয়াম, নতুন রূপ সামনে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আধুনিক রূপে সজ্জিত সিএবির ইন্ডোর স্টেডিয়াম, নতুন রূপ সামনে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সিএবি সভাপতি থাকাকালীনই ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সকে নতুন রূপ দিতে চেয়েছিলেন সৌরভ গঙ্গাপাধ্যায়। কাজ এগিয়েও নিয়ে গিয়েছিলেন অনেকটা। উদ্যোগ নেওয়া হয়ছিল সিএবির পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়ামকেও ঢেলে সাজানোর। জোরকদমে কাজও শুরু করেন মহরাজা। পুরোনো ইন্ডোর স্টেডিয়ামের কাঠামো ভেঙে নতুন করে গড়া শুরু হয় আধুনিক বিল্ডিং। কাজ শেষ দিকে থাকাকালীনই সিএবি সভাপতি থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হন সৌরভ। এবার বোর্ড সভাপতি হিসেবেই সিএবির ইন্ডোর স্টেডিয়ামের নতুন রূপ প্রথম প্রকাশ্যে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

1 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 17 2020, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের আগে আধুনিক ইন্ডোর উদ্বোধন করতে চেয়েছিলেন মহারাজ। সিএবি সূত্রে খবর, সেই সময় ফিনিশিং টাচ বাকি থাকার কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেই কাজ প্রায় সম্পূর্ণ। ভোল বদলে নতুনভাবে দেখা গেল সিএবির ইন্ডোরকে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সোশাল মিডিয়ায় পোস্ট করলেন আধুনিক রূপে সজ্জিত ঝাঁ-চকচকে সিএবির পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়ামের সেই ছবি।অত্যাধুনিক এই ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে সমস্ত ধরনের ব্যবস্থা। স্পিনার ও সিমারদের জন্য ইন্ডোরে নতুনভাবে উইকেট করা হয়েছে।
35
ক্রিকেটারদের ফিট থাকার জন্য রয়েছে মাল্টিজিমও। ক্রিকিটেরদের শারীরিক গঠন সঠিক রাখার জন্যই এই অত্যাধুনিক জিমের ব্যাবস্থা করা হয়েছে। থাকছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারও।
45
রিল্যাক্সের জন্য ইন্ডোর নেটের পাশে সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে ইডেন গার্ডেনসের নবনির্মিত ইন্ডোর স্টেডিয়ামে। আধুনিক সেই সুইমিংপুলে থাকছে একাধিক ব্যবস্থা। সঙ্গে থাকছে ট্রেনারও।
55
প্রাক্তন তারকা ক্রিকেটারদের সম্মান জানানোর জন্যও অভিনব ব্যবস্থা করা হয়েছে ইন্ডোর স্টেডিয়ামে। প্রাক্তন ক্রিকেটারদের ছবি দিয়ে ইন্ডোরের একটা দেওয়ালও সাজানো হয়েছে। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাোধ্যায়কে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। নতুন রূপে ইন্ডোর স্টেডিয়াম পেয়ে খুশি বাংলার ক্রিকেটাররা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Recommended image2
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Recommended image3
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image4
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image5
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved