MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আবুধাবিতে বিলাসবহুল হোটেলে রয়েছে কেকেআর, ভিতরের রূপ দেখলে অবাক হবেন আপনিও

আবুধাবিতে বিলাসবহুল হোটেলে রয়েছে কেকেআর, ভিতরের রূপ দেখলে অবাক হবেন আপনিও

আইপিএল খেলতে আবুধাবি পৌছে গিয়েছে কলকাতা তথা বাংলার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স। বর্তমমানে হোটেলে বন্দি রয়েছেন নাইট তরারকারা। তবে যে হোটেলে রয়েছেন নাইটরা সেখানকার অন্দর মহলের ছবি তুলে ধরেন কেকেআর প্লেয়াররা। বিলাস বহুল হোটেলর অন্দরসজ্জা দেখলে অবাক হয়ে যাববেন আপনিও। হোটেল বন্দি হলেও, হোটেলের অন্দরেই কোনও কিছুর অভাব নেই কার্তিক, রাসেল, নারিনদের জন্য। চলুন ছবিতে ঘুরে আসা যাক নাইটদের হোটেলের অন্দর মহল। 

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 24 2020, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২০১৪ সালে আরব আমিরাশাহিতে আইপিএলের প্রথম পর্ব হয়েছিল দেশে লোকসভা  নির্বাচনের জন্য। ২০১৪ সালে যেই হোটেলে ছিল নাইট রাইডার্স সেই হোটেলেই এবারও উঠেছে নাইটরা। টিম হোটেলেই লাগানো রয়েছে স্মরণীকা। এর আগেও ২০১৪ সালে আইপিএলের জন্য নাইটদের পা পড়েছিল আবু ধাবিতে, সেকথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিলবোর্ডে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

টিম হোটেলের যে ছবি নাইটদের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে তাতে অবসর সময় কাটানোর জন্য কোনও কিছুর অভাব নেই। সব ধরনের ইন্োর গেমস রয়েছে সেখানে। বিলিয়ার্ডস বোর্ড, টেবিল টেনিস, ইন্ডোর সকার সবকিছুই রয়েছে।
 

38

এবারের আইপিএল অন্যান্য সব বারের থেকে যে আলাদা তা বারবার বলেছেন সকলে। করোনা আবহে খেলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা। তবে আবু ধাবির বিলাসবহুল যে হোটেলে কেকেআর তারকাদের থাকার বন্দোবস্ত হয়েছে সেই হোটেলের ব্যবস্থাপনা কিন্তু ক্রিকেটারদের যাবতীয় চিন্তা দূর করে দিতে একেবারে প্রস্তুত।

48

হোটেলের অন্দর মহলের যে ছবি কেকেআরের প্লেয়াররা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তা দেখে বোঝার উপায় নেই তারা দেশের বাইরে রয়েছেন। বরং, ঝকঝকে চেহারায় নাইটদের জন্য এমনভাবে সাজানো হয়েছে টিম রুম, যাতে দলগত ঐক্য অনুভূত হয় হোটেলের আবহেই।
 

58

হোটেলের রুম থেকে হোটেলের বাইরের দৃশ্য যে অতটাই মনোরম তা চোখে না দেখলে বুঝতে পারতেন না নাইট তারকারা। তাই চায়ের কাপ হাতে সেই ছবি শেয়ার করতে কুন্ঠাবোধ করেননি প্লেয়াররা।

68

এমন মনোরম হোটেল, যেমন বাইরের রূপ তেমন ভিতরের। তাই সেলফি হবে না এমন পরিবেশে তা আবার হয় নাকি। নাইট তারকা নীতিশ রানা নিজের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বোঝাতে যে কোন রাজকীয় পরিবেশে রয়েছেন তারা। 

78

হোটেলের ব্যালকনি থেকে ছবি শেয়ার করেছেন নাইটদের বোলিং অ্যাটাকের অন্যতম অস্ত্র কুলদীপ যাদবও। সেখান থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা মনোরম পরিবেশে রয়েছে নাইটরা। শুধু গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ।
 

88

হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তা প্লেয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও রাখা হচ্ছে সম্পূর্ণ নজর। এখন প্রাথমিক করোনা পরীক্ষাগুলি শেষ করে অনুশীলনে নামাই নাইটদের প্রধান লক্ষ্য।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image2
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image3
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image4
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Recommended image5
Rohit Sharma: রোহিত শর্মার অবসরের জল্পনা, মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved