MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের আগেই বিয়ে সারলেন গ্লেন ম্যাক্সওয়েল, হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি

আইপিএলের আগেই বিয়ে সারলেন গ্লেন ম্যাক্সওয়েল, হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি

বাগদান ২ বছর আগেই সেরেছিলেন। কিন্তু করোনা (Covid) অতিমারীর কারণে পিছিয়ে যাচ্ছিল বিয়ে। তবে করোনার প্রকোপ কিছুটা কমতেই বিয়ে (Marriage) সেরা ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া (Australia) ও আরসিবি (RCB)তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও তার দীর্ঘ দিনের বান্ধবী ভিনি রমন (Vini Raman)। সম্প্রতি তামিল ভাষায় বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েছিলেন চমক। এবার আইপিএল ২০২২ (IPL 2022) শুরুর আগেই সাত পাকে বাঁধা পড়লেন ম্যাক্সওয়েল ও ভিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিয়ের ছবিও শেয়ার করেন  নতুন দম্পতি। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন। বিয়ের আগে থেকেই চর্চায় রয়েছেন এই জুটি। জীবনের নতুন ইনিংস শুরুর করার পর  নবদম্পতি হানিমুনে (Honeymoon)কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। দেখে নিন ম্যাক্সওয়েল ও ভিনির বিয়ের ছবি ও হানিমুন নিয়ে কী পরিকল্পনা রয়েছে তাদের।   

3 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 20 2022, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আইপিএল ২০২২ শুরুর আগেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। নিজের দীর্ঘ দিনের ভারতীয় বান্ধবী ভিনি রমনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ম্য়াক্সওয়েল। তারা যে শীঘ্রই বিয়ে করতে চলেছেন সেই খবর আগেই জানা গিয়েছিল। এবার অবশেষে শুভকাজটা সেরেই ফেললেন গ্লেন ম্য়াক্সওয়েল ও ভিনি  রমন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বর্তমানে খুব বড় করে বিয়ের অনুষ্ঠান হয়নি ম্যাক্সওয়েল ও ভিনির। রিবারের লোকদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন জীবনে পা রাখলেন ম্যাক্সওয়েল। বিয়ের খবর ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গ্লেব ম্যাক্সওেল ও ভিনি  রমন দুজনেই।  বিয়ের আংটি পরা ছবি দেন তাঁরা। সেখানে বিনি লেখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

310

এক মাসের কিছুটা বেশি সময় আগেই ম্যাক্সওয়েল ও বিনির কার্ডের ছবি সামনে এসেছিল। সেখানে চমক দিয়েছলেন ম্য়াক্সি। তামিল ভাষায় নিমন্ত্রণ পত্র ছাপানো হয়। ভিনি রমন তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাই তামিল ভাষায় কার্ড ছাপানোতে কোনও আপত্তি জানাননি ম্যাক্সওয়েল। তখনই জানা যায় খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অজি তারকা ক্রিকেটার ভিনি রমন। 

410

মেলবোর্ন স্টারসের একটি অনুষ্ঠানে ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়টা ছিল ২০১৩ সালের ডিসেম্বর মাস। ম্যাক্সওয়েলই প্রথমে ভারতীয় বংশোদ্ভূত ভিনিকে প্রথমে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন ২০১৭ সালে একে অপরের সঙ্গে ডেট করতে শুরু করেন। ভিনির কথা অনুসারে, অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নাকি তাঁকে বলেছিলেন প্রথম সাক্ষাতেই ভালোবেসে ফেলেছিলেন।

510

অস্ট্রেলিয়ার একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন ভিনি। ব্রাহ্মণ পরিবারের মেয়ে।  ভিক্টোরিয়ার মেন্টন গার্লস সেকেন্ডারি কলেজ থেকে তিনি পড়াশুনো করেছিলেন। এরপর তিনি মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। শুরু করেন প্র্যাক্টিসও। বর্তমানে ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় ভিনি রমন। নিজের ঘন ঘন থবি আপলোড করেন। ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া।

610

২০২০ সালের মার্চ মাসে ফার্মাসিস্ট ভিনি রমনের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। সে ছবি নেট মাধ্যমেও দিয়েছিলেন ভিনি। তাতে ম্যাক্সওয়েলের বাগদত্তা মজা করে লিখেছিলেন, ‘‘বিয়ের অনুষ্ঠান কেমন হয়, তার একটা ঝলক দেখিয়েছি ম্যাক্সিকে। বাগ্‌দান অনুষ্ঠানে শুধু দু’পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু উপস্থিত ছিল। খুব অল্প দিনের সিদ্ধান্তে সব আয়োজন হয়েছে। বিয়ের মূল অনুষ্ঠানের জন্য আর তর সইছে না।’’
 

710

কিন্তু, কোভিড অতিমারি এবং বিধি-নিষেধের কারণে বেশ কয়েকবার বিয়ের সূচি পিছিয়ে যায়। তবে ম্য়াক্সওয়ল ভিনি রমনের মধ্যে রোমান্সের কোনও ঘাটতি ছিল না। তাদের বিভিন্ন জায়গায় একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে। ঘনিষ্ঠ মুহূর্তেও ধরা দিয়েছেন তারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা দেখে খুবই খুশি হয়েছেন ম্য়াক্সওয়েল ও ভিনি রমনের বন্ধু ও ফ্যান-ফলোয়ার্সরা। লাইক ও কমেন্টের বন্যায় ভেসেছেন।
 

810

প্যারিস, লন্ডন, ডাবলিন, নিউ জিল্যান্ড এবং আরও বহু দেশ ঘুরে বেরিয়েছেন গ্লেন ও ভিন রমন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সকল ছবিও সামনে এসেছে বারবার। জানা গিয়েছে এই জুটি ঘুরতে খুবই পছন্দ করেন। পছন্দ অ্যাডভেঞ্চারও। খেলার ফাঁকে ম্য়াক্সওয়েল ও কাজের ফাঁকে ভিনি রমন সুযোগ পেলেই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে মাঝে করোনা অতিমারীর কারণে তা অনেকটাই কমে গিয়েছিল।

910

বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন গ্লেন ম্যাক্সওেল ও ভিনি রমন। একে অপরকে কিস করতে দেখা গিয়েছে। এছাড়াও রোমান্টিক মুডে তাদের ফটোশুটও সামনে এসেছে। নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন তাদের ফ্যান ফলোয়ার্সরা। যেহেতু ম্য়াক্সওয়েল ও ভিনি দুজনেই ঘুরতে খুব ভালোবাসেন তাই  বিয়ের পর কোথায় নবদম্পতি হানিমুনে যাবেন তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যে।

1010

কিন্তু আগামি ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলরে গুরুত্বপূর্ণ সদস্য তিনি।  তাই যোগ দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজির সাথে। ফলে সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে এখনও হানিমুনে যাওয়া হচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের। বর্তমআনে বিয়ের পর আইপিএলকেই পাখির চোখ করেছেন অজি তারকা ব্যাটসম্যান। আরসিবিককে প্রথমবার আইপিএলর চ্যাম্পিয়ন করা ও স্ত্রীকে আইপিএল ট্রফি উপহার দেওয়াই লক্ষ্য ম্য়াক্সির।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved