MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, একগুচ্ছ রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, একগুচ্ছ রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া

টি২০ সিরিজের পর একদিনের সিরিজেও (ODI series) ইংল্য়ান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শেষ ম্য়াচে ম্য়াচে ঋষভ পন্থের (Rishabh Pant) অনবদ্য সেঞ্চুরি, হার্দিক পান্ডিয়া (Hardik Pandy)ব্য়াট-বলে দুরন্ত পারফরম্য়ান্স করেছেন দুই তারকা। সিরিজ জয়ের সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে ভারতীয় দল ও ক্রিকেটাররা। সেই সকল রেকর্ড দেখে নিন এক ঝলকে।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 18 2022, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের ইতিহাসে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে সর্বাধিক রান করার নজির এখনও রয়েছে এমএস ধোনির দখলে। এতদিন পর্যন্ত প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে ছিল ধোনির নাম। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৫ রানের ইনিংসের পরে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন পন্থ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তালিকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৫ সালে ধোনির ১৮৩ রানের ইনিংসের সৌজন্য শীর্ষস্থানে রয়েছে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ১৩৯ রানের ইনিংসের সৌজন্যে তাসিকায় দ্বিতীয় স্থানেও ধোনি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৫ রানের ইনিংস খেলে তৃতীয় স্থানে উঠে এলেন পন্থ। আর ধোনির ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে করা ১১৩ রানের ইনিংস চলে এল চতুর্থ স্থানে।

38

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া প্রথম ভারতীয় হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে একই ম্যাচে ৫০-এর বেশি রান ও চার উইকেট নেওয়ার নজির গড়লেন। পাকিস্তানের মহম্মদ হাফিজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড করলেন।

48

ম্য়াচে প্রথমে বল হাতে দুরন্ত পারফরম্য়ান্স করেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভারে ৩ মেডেন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর ব্যাট করতে নেমে প্রবল চাপের মুহূর্তে খেলেন ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ঋষভ পন্থের সঙ্গে ১৩৩ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন।
 

58

টিম ইন্ডিয়া এর আগে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজে মাত্র তিনবার ব্রিটিশদের হারাতে পেরেছিল। ২০২২ সালে ওডিআই সিরিজ জিতে ইংল্যান্ডকে হারানো চতুর্থ ভারতীয় অধিনায়ক হলেন রোহিত শর্মা। প্রথম কপিল দেব ১৯৮৬সালে, মহম্মদ আজহারউদ্দিন ১৯৯০ সালে এবং এমএস ধোনি ২০১৪সালে।

68

ম্য়াঞ্চেস্টারে এই নিয়ে ইংল্য়ান্ডের বিরদ্ধে দ্বিতীয় জয় পেল টিম ইন্ডিয়া। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল। তাও আবার ১৯৮৩ বিশ্বকাপ সেমিফাইনালে।

78

 এর পরে ভারত এখানে ১৯৮৬, ১৯৯৬ এবং ২০০৭ সালে তিনটি ওয়ানডে খেলেছে, প্রতিবারই তাদের হারের মুখে পড়তে হয়েছিল। ফলে ১৯৮৩-র পর মাঝে ৩৯ বছরের ব্যবধানে ম্য়াঞ্চেস্টারে ইংল্যান্ডকে হারাল ভারত। সেই হিসেবে কপিল দেবের পর রোহিত শর্মী এই কীর্তি করলেন। 
 

88


ম্যাচে ম্যাঞ্চেস্টারে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ড ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ২৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২৫ ও ৭১ রানের স্মরণীয় ইনিংস খেলেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে টিম ইন্ডিয়া। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image2
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image3
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image4
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image5
2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved