MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • টানা সাত ম্যাচে হার, কী কী লজ্জার রেকর্ড গড়ল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স

টানা সাত ম্যাচে হার, কী কী লজ্জার রেকর্ড গড়ল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলব ২০২২ যেন এর দুঃস্বপ্ন রোহিত শর্মা ও তার দল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এক এক করে মরসুমের প্রথম সাতটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। এরফলে এতদিন মুম্বইয়ের সাফল্যে রেকর্ড যেমন ছিল সকলের কাছে ঈশ্বর্ণীয় , এবার মুম্বই ইন্ডিয়ান্স গড়ল একগুচ্ছ লজ্জার রেকর্ডও।  এক ঝলকে দেখে নিন সেই সকল রেকর্ডগুলি।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Apr 22 2022, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপএলের ইতিহাসে লজ্জার নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম সাত ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে রোহিত শর্মার দল। তার সঙ্গে আইপিএলের ইতিহাসে লজ্জার নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ পর্যন্ত আইপিএলে কোনও দল নিজেদের প্রথম সাত ম্যাচে হারেনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এর আগে ২০১৪ সালে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হেরেছিল মুম্বই। এখনও পর্যন্ত সেটাই ছিল তাদের সব থেকে খারাপ শুরু। যদিও সেই বছর শেষ পর্যন্ত প্লে-অফে ওঠেন রোহিতরা। এ ছাড়া ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) ও ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছিল।

38

মুম্বই সপ্তম দল যারা এক আইপিএলে টানা ছয় বা তার বেশি ম্যাচ হারল। ২০০৮ সালে ডেকান চার্জার্স টানা সাত ম্যাচে হেরেছিল। ২০১৫ সালে পঞ্জাব কিংসও টানা সাত ম্যাচ হারে। দিল্লি ক্যাপিটালস ২০১৩ সালে টানা ছয় ও ২০১৪ সালে টানা ন’ম্যাচে হেরেছিল। ২০১৭ ও ২০১৯ সালে টানা ছয় ম্যাচ হারার নজির রয়েছে আরসিবি-র। ২০১২ ও ২০১৩ সালে টানা ন’ম্যাচ হারে পুণে ওয়ারিয়র্স। এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। ২০০৯ সালে টানা ন’ম্যাচ হারে তারা।

48

যদিও একটানা আইপিএল ম্যাচ হারের ক্ষেত্রে এটাই সর্বকালীন রেকর্ড নয়। বরং একটানা ১১টি আইপিএল ম্যাচ হারের রেকর্ড রয়েছে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও দিল্লি ডেয়ারডেভিলসের। পুণে ২০১২ সালের শেষ ৯টি ম্যাচ এবং ২০১৩ আইপিএলের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয়। দিল্লি ২০১৪ আইপিএলের শেষ ৯টি ও ২০১৫ আইপিএলের প্রথম ২টি ম্যাচে হারে।
 

58

চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে শুধু দল হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স নয়, দলের অধিনায়ক রোহিত শর্মাও আইপিএলে ব্যক্তিগত ভাবে লজ্জার রেকর্ড গড়েছেন। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তার সঙ্গেই আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন তিনি।

68

আইপিএলে সব থেকে বেশি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। তাঁর আগে এই নজির ছিল হরভজন সিংহ, পার্থিব পটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। এ বারের আইপিএলে ব্যাটে রান নেই রোহিতের। প্রথম সাত ম্যাচে তিনি যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। মোট রান মাত্র ১১৪। ১৬.২৮ গড়ে এই রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।

78

প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দলের নামও মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত সবথেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। সবকটি ট্রফি মুম্বই জিতেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই দলের কাছে ২০২২ আইপিএলে ঘরের মাঠে এমন লজ্জাজনক পারফরম্যান্স একেববারেই আশা করেননি সমর্থকরা। 
 

88

আগামি ২৪ এপ্রিল রবিবার এই মরসুমের অষ্টম ম্যাচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ কেএল রাহুলের দল লখনউ সুপার জায়ান্টস। প্রথম পর্বের সাক্ষাতে লখনউয়ের কাছে ১৮ রানে হারতে হয়েছিল মুম্বইককে। দ্বিতীয় পর্বে সেই হারের বদলা নেওয়ার  পাশাপাশি প্রতিযোগিতার প্রথম জয় তলে নিতে নরিয়া পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image2
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Recommended image3
Varun Chakravarthy: দলের স্বার্থে চোট নিয়েই খেলছেন বরুণ চক্রবর্তী, জানালেন শেন ওয়াটসন
Recommended image4
2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!
Recommended image5
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved