MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি থেকে যুবারজ-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের কিছু রেকর্ড যা ভাঙা খুব কঠিন

সচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি থেকে যুবারজ-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের কিছু রেকর্ড যা ভাঙা খুব কঠিন

বিগত কয়েক দশকে বিশ্ব ক্রিকেটে নিজের প্রভাব ও প্রতিপত্তি ক্রমেই বিস্তার করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বর্তমানে টেস্ট (Test)ও ওয়ান ডে (One Day), টি২০ (T20) তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়া (Team India)বিশ্বের অন্যতম সেরা শক্তি। আজ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), এমএস ধোনি (MS Dhoni) থেকে যুবারজ সিং (Yuvraj Singh),  রোহিত  শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটারদের এমন কিছু রেকর্ড আপানাদের কাছে তুল ধরব যা ভাঙা অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছে একপ্রকার দুঃসাধ্য। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 01 2021, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১)সচিন তেন্ডুলকর-
ক্রিকেটের রেকর্ড এর কথা হবে আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নাম সবার প্রথমে আসবে তা আবার হয় নাকি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন এবং ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে তার নামে যা একটি বিশ্বরেকর্ড। এখনও পর্যন্ত এই রেকর্ড ভাঙার ধারে কাছে কেই নেই।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২)বীরেন্দ্র সেওয়াগ-
টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে বীরেন্দ্র সেওয়াগের নামে। তারমধ্যে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ভারতের এই বিদ্ধংসী ওপেনার। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি অনন্য রেকর্ড।
 

310

৩) মহেন্দ্র সিং ধোনি-
মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে কম ইনিংস ৪২টি খেলে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে এক নম্বর ব়্যাঙ্ক করেছিলেন।  শুধু তাই নয় একটানা ১০ বছর ২০০৬-২০১৬ সাল পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে আইসিসির প্রথম দশে ব়্যাঙ্ক এ ছিলেন, যা একটি বিশ্বরেকর্ড।
 

410

৪) রোহিত শর্মা- 
রোহিত শর্মা একমাত্র ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার ধারেকাছে কোন ক্রিকেটার নেই এটি একটি বিশ্বরেকর্ড। একটি বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডও রয়েছে হিটম্যানের ঝুলিতে। যেই রেকর্ড ভাঙাও কঠিন।

510

৫)রাহুল দ্রাবিড়-
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় টেস্টে সর্বাধিক বল খেলার রেকর্ড করেছেন। তিনি তার কেরিয়ারে ১৬৪ টি টেস্ট ম্যাচে মোট ৩১২৫৮ টি বল খেলেছেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির। যা বর্তমানে ভাঙা এক প্রকার অসম্ভব। 
 

610

৬)দীনেশ কার্তিক-
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম  বল খেলে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন দীনেশ কার্তিক। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে মাত্র ৮ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন। মাত্র ৮ বল খেলে ম্যান অফ দ্যা  এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।
 

710

৭)  বীরেন্দ্র সেওয়াগ-
টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেওয়াগ  ২৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে সাতটি সেঞ্চুরি রয়েছে ১০০ এরও বেশি স্ট্রাইক রেট নিয়ে। টেস্ট ক্রিকেটে সাতটি সেঞ্চুরি একশোরও বেশি স্ট্রাইক রেটে যা এখনওকারও নেই। এটি একটি বিশ্বরেকর্ড।
 

810

৮) যুবরাজ সিং-
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ছয়টি ছয় মেরে বিশ্বরেকর্ড করেন। বিশ্বকাপে যা এখনও অটুট।  এছাড়া ১২ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটিও যুবরাজ সিংয়ের নামে রয়েছে। এই  রেকর্ডটিও এখনও কেউ ভাঙতে পারেনি।
 

910

৯) সৌরভ গঙ্গোপাধ্য়ায়-
১৯৯৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলী পরপর চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। তাও আবার ব্য়াটিং নয়, ম্য়াচে সেরা হয়েছিলেন দুরন্ত বোলিং করে। পরপর চারটি ম্য়াচে ম্যান অফ দ্যা ম্য়াচ এখনও ক্রিকেট ইতিহাসে রেকর্ড।
 

1010

১০) বীরেন্দ্র সেওয়াগ-
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি এবং সর্বাধিক ব্যক্তিগত স্কোরটি রয়েছে বীরেন্দ্র শেবাগের নামে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১৪৯ বলে ২১৯ রানের এই বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন। যা এখনও কেউ ভাঙতে পারেননি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved