MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুধু সচিন-পন্টিং নয়, দেখে নিন বিশ্বের প্রথম ১০টি দেশের সর্বোচ্চ শতরানকারীদের তালিকা

শুধু সচিন-পন্টিং নয়, দেখে নিন বিশ্বের প্রথম ১০টি দেশের সর্বোচ্চ শতরানকারীদের তালিকা

ক্রিকেট (Cricket) মানেই রেকর্ড (Record)ও পরিসংখ্যান (Statistics)। বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিদের (Cricket Lovers) ২২ গজের রেকর্ড জানার বিষয়ে কৌতুহলও কম নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই রয়েছে অজস্র রেকর্ড। আজ আপনাদের জানাবো বিশ্বের প্রথম ১০টি ক্রিকেট খেলীয় দেশের সর্বোচ্চ শতরানকারী ক্রিকেটারদের (Century Scorer) বিষয়ে।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 29 2022, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১)সচিন তেন্ডুলকর (ভারত)-
মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)কেবল ভারতেই নয়, বিশ্বের সর্বোচ্চ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি তার দীর্ঘ ২৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে মোট ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। একদিন ও টেস্ট দুই ফর্ম্য়াটেই শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২) রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)-
 অস্ট্রেলিয়ার তথা বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)তার সময়ে ব্যাটিং দিয়ে শাসন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সুতরাং অজিদের হয়ে সর্বোচ্চ ৭১টি সেঞ্চুরি করার কৃতিত্ব তার নামেই রয়েছে।

310

৩) কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)-
শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটি হল কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে ম্যাচের ভারসাম্য রক্ষা করা ছাড়াও ব্যাট হাতে শাসন করেছেন গোটা বিশ্ব। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৩টি সেঞ্চুরি করেছেন তিনি।

410

৪) জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)-
সর্বকালের সেরা অলরাউন্ডার তালিকায় জ্যাক ক্যালিসের (Jacques Kallis) নাম থাকাটা কোন আশ্চর্যের বিষয় নয়। দুধারি তলোয়ারের মতো পারফরম্যান্স ছিল তার। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি সর্বোচ্চ ৬২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

510

৫) ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)-
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাজকুমার ব্রায়ান লারা (Brian Lara) তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন। টেস্ট ক্রিকেটে তার ৪০০ রানের রেকর্ডটি আজও অক্ষত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৩টি সেঞ্চুরির মালিক ব্রায়ান লারা।

610

৬) ইউনিস খান (পাকিস্তান)-
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনিস খান (Younis Khan) তাঁর সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার অবদান বেশি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২টি সেঞ্চুরি করার রেকর্ড ইউনিসের নামে রয়েছে।

710

৭) রস টেলর (নিউজিল্যান্ড)-
নিউজিল্যান্ডের অন্যতম সেরা ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসেবে রস টেলরের (Ross Taylor) নাম উল্লেখযোগ্য। এই কিউই ব্যাটসম্যান তার দেশের হয়ে সর্বোচ্চ ৪০টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।

810

৮) জো রুট (ইংল্যান্ড)-
বর্তমান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root) তার স্বপ্নের ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে তিনি যেন এক দুর্ভেদ্য প্রাচীরের মতো। প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে দিয়ে এদিন তিনি তার দেশের হয়ে সর্বোচ্চ ৪৩টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।

910

৯) তামিম ইকবাল (বাংলাদেশ)-
বাংলাদেশের সেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবালের (Tamim Iqbal) তিন শ্রেণীর ক্রিকেটেই সেঞ্চুরি রয়েছে। তার ব্যাটিং এর উপর নির্ভর করে বহু ম্যাচ জিতেছে বাংলাদেশী দল। এমনকি তার দেশের হয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির মালিক তিনিই।

1010

১০) মহম্মদ শাহজাদ (আফনিস্তান)-
আফগানিস্তানের মারকুটে ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ (Mohammad Shahzad) ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের জার্সি গায়ে রয়েছে ৭টি সেঞ্চুরি। তিনিই এখনও পর্যন্ত আফগানিস্তানের সর্বোচ্চ শতরানকারী।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image2
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Recommended image3
SRH vs RCB: চাই টপ-টু ফিনিশ? অসাধ্য সাধন ছাড়া কোনও উপায় নেই হায়দরাবাদের সামনে
Recommended image4
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image5
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved