MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জার্মানিতে ছেলেদের ক্রিকেট লিগে দাপিয়ে খেলছেন ভারতীয় কন্যা,অনন্য নজির বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানির

জার্মানিতে ছেলেদের ক্রিকেট লিগে দাপিয়ে খেলছেন ভারতীয় কন্যা,অনন্য নজির বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানির

জার্মানির পেশাদার ক্রিকেট লিগ। তাতে খেলছেন ভারতীয় এক মহিলা। এতে অবাক হওয়ার কিছুই নেই। ইউরোপের অনেক দেশেই এশিয় প্লেয়াররা খেলে বেড়ান। কিন্তু যদি পুরুষদের লিগে দাপিয়ে খেলেন এক মহিলা। টুর্নামেন্টের সেরা উইকেট রক্ষক হন। তাহলে তা সত্যিই অবাক করার মত। সেই নজিরই গড়ে দেখালেন বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 13 2020, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ছোট বেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন শারণ্যা। বেঙ্গালুরুতে শারণ্যার ক্রিকেট খেলার শুরু কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে। কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে শারণ্যা খেলেছিলেন। সেই সময় কয়েক বছর তাঁর ক্যাপ্টেন ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। বেদার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে শারণ্যার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

বেঙ্গালুরু থেকে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান শারণ্য়া। পড়তে গিয়েও ক্রিকেট ছাড়েননি শারণ্যা। ইংল্যান্ডে এসেক্স কাউন্টির মেয়েদের টিমে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। সেখানে মিস্টলি ক্রিকেট ক্লাবেও খেলতেন।
 

37

পরে পড়াশোনার জন্যই ফের জার্মানি যেতে হয়। ইংল্যান্ডে থাকতেই জার্মান ক্রিকেট সংস্থার মোনিকা লাভডের সঙ্গে যোগাযোগ হয়েছিল শারণ্যার। ফলে জার্মানিতেও ক্লাব পেতে অসুবিধা হয়নি তার। ক্রিকেট চালিয়ে যেতে পেরে খুশি হয়েছিলেন শারণ্যা।

47

বর্তমানে জার্মানির  কুমারফেল্ডার স্পোর্টসভেরেন অর্থাৎ কেএসভি ক্লাবে কেলেন শারণ্যা। জার্মানিতে লোক তাকে শারু বলেই বেশি চেনেন। কেএসভি ক্লাব তাকে সুযোগ দেওয়ায় ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শারু।

57

শারুর ক্লাব সেখান টি-১০ লিগের চ্যাম্পিয়ন। দলের হয়ে প্রতিযোগিচায় মোট ৬টি ম্যাচ খেলেছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে শারুর শিকার ৮। যা টুর্নামেন্টের সব থেকে বেশি। ব্যাট হাতেও নজর কেড়েছেন তিনি।
 

67

শারুর খেলা দেখে জার্মানির মহিলা দল থেকে ডাক পেয়েছেন। আপাতত জার্মান ক্রিকেট সংস্থার অ্যাকাডেমি টিমে আছেন তিনি। এখন শারণ্যার চোখে নতুন স্বপ্ন।  জার্মানি ও ইউরোপের মহিলা ক্রিকেটের উন্নতি করতে চান তিনি

77

শারুর আইডল মনে করেন অ্যাডাম গিল ক্রিস্টকে। তার মত কিপিং ও ব্যাটিং করাই স্বপ্ন তার। পুরুষদের লিগে দাপটের সঙ্গে খেলে সে তার দেশের নামও উজ্জ্বল করেছেন। শারুর সাফল্যে গর্বিত গোটা দেশ। আগামী দিনেও তার সাফল্য কামনা করেছেন সকলে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: নেতৃত্ব হারালেন, ভারতের হয়ে আর টি-২০ খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার!
Recommended image2
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image3
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image4
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image5
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved