MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন কন্যা সারার সঙ্গে সত্যি কি প্রেম করছেন শুভমান, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অকপট গিল

সচিন কন্যা সারার সঙ্গে সত্যি কি প্রেম করছেন শুভমান, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অকপট গিল

সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনা নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই গুঞ্জন শোনা য়ায় এই বিষয়ে। তবে সত্যি কি সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শুভমান গিল। এই বিষয়ে এতদিন কোনও মুখ না খুললেও, এবার প্রকাশ্য বিষয়টি নিয়ে খোলাসা করলেন কেকেআর তারকা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 02 2021, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান ও আইপিএলে কেকেআর তারকা শুভমান গিলের সঙ্গে সচিন কন্যার প্রেমের গল্প এর আগে একাধিকবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শুভমান ও সারা দুজনে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় ছিলেন। গিলের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের মাঝেমধ্যেই প্রশংসা করতেন সচিন তেন্ডুলকরের কন্যা।
 

310

এরপরই শুভমান গিলের সঙ্গে সচিন কন্যার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শুরু হয়। দুজন-দুজনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। একে অপরের পোস্টে কমেন্টও করেন। 

410

গত জানুয়ারি মাসেই শুভমান এবং সারা একই ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন। দুজনেই লিখেছিলেন, "আমি রাখছি।" এরপর তাঁরা দুজনেই চোখের একটি করে ইমোজি শেয়ার করেন। এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।
 

510

এমনও গুঞ্জন শোনা যায় যে তারা একে অপরকে ডেটিং করছেন। নিজেরা সরাকারিভাবে তাদের সম্পর্কের কথা ঘোষণা না করলেও, এই জুটি নেটিজেনরা পছন্দও করেন।
 

610

তবে এবার এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন শুভমান গিল।  সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন তরুণ ক্রিকেটার। সেখানেই ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

710

প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক সমর্থক ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনারকে জিজ্ঞাসা করেন তিনি কি এখনও সিঙ্গল আছেন? সারার সঙ্গে প্রেমের বিষয়টি জানাই ছিল তার প্রধান লক্ষ্য।
 

810

উপস্থিত সবাইকে কার্যত চমকে দিয়েই শুভমান উত্তর দেন যে তিনি এখনও পর্যন্ত সিঙ্গল আছেন। অদূর ভবিষ্যতে কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার ইচ্ছে তাঁর নেই।

910

বর্তমানে এই সব বিষয় নিয়ে না ভেবে ক্রিকেটই যে তার প্রধান লক্ষ্য তা পরিষ্কার করে দিয়েছেন শুভমান গিল। অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গিল।

1010

সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে শুভমান গিলকে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সফরের এখন তার ফোকাস বলে জানিয়েছেন শুভমান গিল।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image2
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image3
Ajit Agarkar: অজিত আগরকরের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর
Recommended image4
Ranji Trophy 2026-27: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ূষ মাত্রে, বাদ সূর্যকুমার
Recommended image5
India Vs West Indies T20: লখনউয়ে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ, পিচ নিয়ে চিন্তা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved