MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দশকের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ, টি২০ ক্রিকেটার রাশিদ খান, ধোনি পেলেন স্পিরিট অফ দ্য ক্রিকেট

দশকের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ, টি২০ ক্রিকেটার রাশিদ খান, ধোনি পেলেন স্পিরিট অফ দ্য ক্রিকেট

প্রত্যাশা মতই আইসিসির বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কেন উইলিয়ামসন, কোহলি ও জেমস অ্যান্ডারসনকে হারিয়ে টেস্টে দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টিভ স্মিথ।  দশক সেরা টি২০ ক্রিকেটার হলেন রাশিদ খান। স্পিরিট অফ দ্য ক্রিকেট পুরস্কার পেলেন এমএস ধোনি। 

1 Min read
Author : Sudip Paul
Published : Dec 28 2020, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

আইসিসির দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতার পাশাপাশি সব ফর্ম্যাট মিলিয়ে দশ বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

আর টেস্ট ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে স্টিভ স্মিথ। স্মিথ নির্ধারিত সময়সীমার মধ্যে টেস্টে ৬৫.৭৯ গড়ে ৭০৪০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২৬টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২৮টি।

36

অন্যদিকে গত দশ বছরের সেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদ খান দশকের সেরা ক্রিকেটারদের তালিকায় একমাত্র বোলার। তাঁর বোলিং গড় ১২.৬২। তিনবার ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ২ বার ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন। আফগান স্পিনার দশকের সেরা টি-২০ দলেও জায়গা পেয়েছেন।
 

46

পুরস্কার জয়ের পর রশিদকে যারপরনাই আপ্লুত দেখায়। তিনি বলেন,'এমন স্বীকৃতি পেয়ে আমি রীতিমতো বাকরুদ্ধ। সমর্থকদের জন্য ভীষণ খুশি। কোনও আফগান ক্রিকেটার দশকের সেরার স্বীকৃতি পাচ্ছে, এটা আমার দেশের কাছেও গর্বের। আমার পরিবার-পরিজনের কাছেও।'
 

56

আইসিসির  দশকের সেরা ওডিআই ও টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি এমএস ধোনি জিতেছেন দশকের সেরা ‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ পুরস্কার। ২০১১-য়ে নটিংহ্যাম টেস্টে অদ্ভুত ভাবে রান আউট হওয়ার পরেও ইয়ান বেলকে ডেকে নিয়েছিলেন। দর্শকদের বিচারে সেটাই এই দশকের সবথেকে ভাল ক্রিকেটীয় মুহূর্ত।

66

মহিলাদের বিভাগে দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার এলিসে পেরি। দশকের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি দশক-সেরা টি-টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image2
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Recommended image3
Anushka Sharma: মাঠেই এই ক্রিকেটারকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
Recommended image4
Vaibhav Sooryavanshi: "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?" রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কী জানাল বৈভব?
Recommended image5
Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved