MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ব্যাট হাতে একেবারে নগ্ন, এই হট ইংরেজ মহিলা ক্রিকেটারই এবার ক্রিস গেইলদের কোচ, দেখুন

ব্যাট হাতে একেবারে নগ্ন, এই হট ইংরেজ মহিলা ক্রিকেটারই এবার ক্রিস গেইলদের কোচ, দেখুন

শুক্রবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) ম্য়াচে আফগানিস্তান (Afghanistan)-কে ৫ উইকেটে হারালো পাকিস্তানের (Pakistan)। ফলে গ্রুপ-২'এর শীর্ষেই রইল বাবর আজমের দল। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 30 2021, 12:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

শুক্রবার জানা গেল, আবুধাবি টি১০ লিগের জন্য 'টিম আবুধাবি'র (Team Abu Dhabi) সহকারী কোচ হচ্ছেন সারা টেলর। এই প্রথম কোনও মহিলাকে পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করতে দেখা যাবে। এর আগে অবশ্য সারা যুক্তরাজ্যের সাসেক্সের (Sussex) কাউন্টির পুরুষদের দলের বিশেষজ্ঞ কোচ হয়েছিলেন। সেই বিষয়েও মহিলা হিসাবে তিনিই ছিলেন প্রথম। এছাড়া, সাসেক্স কাউন্টির বেডেস স্কুলেও তিনি কোচিং করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মহিলা ক্রিকেটের অন্যতম সুন্দরী, এখন তিনি টিম আবুধাবির সঙ্গে নতুন অভিযান শুরু করতে যাচ্ছেন। সারা টেলর আশা করছেন তিনি টি১০ লিগের সঙ্গে যুক্ত হলে, তা সারা বিশ্বের মহিলাদের অনুপ্রাণিত করবে। কারণ তাঁরা বুঝতে পারবেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে, সবকিছু হতে পারে। সকলের জন্য সুযোগ রয়েছে। অবিশ্বাস্য জায়গা থেকেও খেলোয়াড় এবং কোচরা আসতে পারেন।

38

টেলর বলেছেন, তিনি এই লিগে যোগ দেওয়ার ফলে টিভির পর্দায় অল্পবয়সী মেয়েরা বা মহিলারা তাঁকে কোচিং টিমে দেখতে পাবেন। ফলে তারা উপলব্ধি করবে, এটা একটা সুযোগ। নিজেদের প্রশ্ন করবে, সারা টেলর যদি সে এটা করতে পারে, তবে আমি কেন পারব না?

48

২০০৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সারা টেলরের। ২০১৯ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ১০টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন। জিতেছেন মহিলা টি২০ বিশ্বকাপ।

58

চলতি বছরে 'দ্য হান্ড্রেড' (The Hundred) টুর্নামেন্টে এবং ইংল্যান্ড বোর্ড আয়োজিত মহিলা টি২০ কাপ ২০২১ (2021 Women’s Twenty20 Cup) টুর্নামেন্টে ফের তাঁকে ২২ গজে দেখা গিয়েছে। এবার পুরুষ ক্রিকেটারদের কোচিং করানোর চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। তিনি জানিয়েছেন, পুরুষ বেষ্টিত পরিবেশে তাঁর কখনই সমস্যা হয়নি এবং এই চ্যালেঞ্জটা তিনি উপভোগই করবেন। 

68

তবে চ্যালেঞ্জের মুখে ছুটে যাওয়া বা ছক ভাঙা পথে চলা, তাঁর স্বভাবজাত। এর আগে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফোটোশুট করতেও পিছপা হননি তিনি। পরণে ছিল শুধু ক্রিকেট গ্লাভস, লজ্জা ঢেকেছিলেন ক্রিকেট ব্যাট দিয়ে। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছিলেন এইভাবে ব্যাট করতে যাওয়ার জন্য অপেক্ষা করছি।
 

78

আরও একটি ছবিতে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায়, উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল। আসলে ওই ফোটোশুটটি ছিল যুক্তরাজ্যের মহিলাদের স্বাস্থ সংক্রান্ত পত্রিকা উইমেন্স হেল্থ ইউকে-র (Womens Health UK) জন্য। ওই ফোটোশুট ছিল বডি পজিটিভিটির প্রচার। সারা জানিয়েছিলেন, তাঁরও নিজের শরীর নিয়ে খারাপ লাগা, সঙ্কোচ ছিল। 

88

এখন তিনি আরও এক ছক ভাঙা পথে এগোচ্ছেন। টিম আবুধাবির কোচ হবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার (Lance Klusener)। সারা টেলর তাঁরই কোচিং দলে যোগ দিচ্ছেন। বর্তমানে ক্লুজনার টি২০ বিশ্বকাপে আফগানিস্তান দলের প্রধান কোচ। টিম আবুধাবির আইকন প্লেয়ার ইংল্যান্ডের লিয়াম লরেন্স (Liam Lawrence)। দলে আছেন ক্রিস গেইলও (Chris Gayle)। 
 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া, মরণোত্তর সম্মান ভগবানদাসকেও
Recommended image2
Rishabh Pant: পারিশ্রমিক প্রায় অর্ধেক, কুলদীপের সঙ্গে ট্রেডে লখনউ ছেড়ে দিল্লিতে ঋষভ
Recommended image3
Vaibhav Sooryavanshi: স্বপ্নপূরণ! প্রথমবার সিনিয়র ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব
Recommended image4
Virat Kohli: 'পাট চুকিয়ে ফেলেছি', নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি
Recommended image5
South Africa Women vs India Women: মহিলাদের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হার, চাপে ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved