Chennai Super Kings: চেন্নাই গত তিনটি মরশুমে প্লে-অফে উঠতেই পারেনি। আর তাদের এই ব্যর্থতার পিছনে অন্যতম বড় কারণ ছিল খারাপ ব্যাটিং। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ২০২৭ সালের আইপিএলে কোনও ব্যাটিং কোচ ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।

Chennai Super Kings: চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ২০২৭ সালের আইপিএলে কোনও ব্যাটিং কোচ ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাগোপান রমেশ তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন (Chennai Super Kings)। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে এই সিদ্ধান্ত সত্যিই চমকে দেওয়ার মতো বলে তিনি সাফ জানিয়েছেন। চেন্নাই গত তিনটে মরশুমে প্লে-অফের মুখ দেখতে পারেনি। এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল ব্যাটিংয়ের দুর্বলতা। টিম ম্যানেজমেন্ট এর ফলে কোচিং স্টাফে বড়সড় রদবদল করতে বাধ্য হয়। দীর্ঘদিনের হেড কোচ স্টিফেন ফ্লেমিং-সহ অনেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানকে ফ্লেমিংয়ের জায়গায় চেন্নাইয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

"চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের

রমেশ বলেন, "পরের মরশুমে চেন্নাই কোনও ব্যাটিং কোচ ছাড়াই মাঠে নামবে, এটা একটা শকিং সিদ্ধান্ত। গত দুটো মরশুমে চেন্নাইয়ের পারফরম্যান্স বেশ খারাপ ছিল। ব্যাটিংয়ের দিক থেকে দলটা অনেকটাই দুর্বল। ২০২৫ এবং ২০২৬ সালের আইপিএলে দলের গড় স্কোর ছিল মাত্র ১৭৮। এখান থেকেই পরিষ্কার যে সমস্যাটা ব্যাটিংয়েই। তা সত্ত্বেও কোচিং স্টাফে যাঁদের নেওয়া হয়েছে, তাঁদের বেশিরভাগই বোলার।"

তিনি আরও যোগ করেন, "মাইকেল হাসির মতো একজন দুর্দান্ত ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও গত দুটো মরশুমে চেন্নাইয়ের ব্যাটিংয়ে তেমন কোনও উন্নতি হয়নি। তারপরও কেন নতুন কোনও ব্যাটিং কোচ নিয়োগ করা হল না, সেই কারণটা আমার মাথায় ঢুকছে না। এখানে একটা প্রশ্ন উঠছে যে, ধোনি কি এবার মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হবেন?"

ধোনি আদৌ ক্রিকেটার হিসেবে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয় বলে রমেশ জানিয়েছেন। তবে ধোনি যদি মেন্টরের দায়িত্ব নেন, তাহলে দলের অনেকটাই লাভ হবে বলে তিনি মনে করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।