MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup - একই দলে খেলছেন ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটার, অবাক করল এশিয়ার এই দেশ

T20 World Cup - একই দলে খেলছেন ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটার, অবাক করল এশিয়ার এই দেশ

বিশ্ব-ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা অবশ্যই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই দুই দেশ ক্রিকেট গ্রহে চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবেই পরিচিত। ২৪ অক্টোবর, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) আবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। তাই নিয়ে এখন থেকেই দুই দেশের ফ্যানদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে বাকযুদ্ধ। তবে, এশিয়ারই একটি দেশ রয়েছে, টি২০ বিশ্বকাপে যাদের প্রথম একাদশে ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটাররা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাচ্ছে।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 21 2021, 09:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

বৃহস্পতিবার বিশ্বকাপের গ্রপ লিগের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি ওমান। পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। আগের ম্যাচে প্রথ ম্যাচেই পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ওমান। পরে ম্যাচে অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ২৬ রানে হারতে হয়েছে। তবে তাদের আশা এখনও আছে। শেষ পর্যন্ত যদি পরের রাউন্ডে তারা উঠতেও না পারে, তাহলেও এই বিশ্বকাপে তারা কিন্তু নিজেদের ছাপ ফেলে যাবে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

তবে অদ্ভূত বিষয় হল বিশ্বকাপ খেলতে আসা ১৫ সদস্যের ৯ জনই পাকিস্তানের, প্রধানত পাঞ্জাব প্রদেশের। আর পাঁচজন খেলোয়াড় ভারতের। ওমান স্কোয়াডের মাত্র একজনেরই জন্ম হয়েছে ওমানে. যদিও তিনিও পাক বংশোদ্ভূত। 

36

ক্রিকেট মাঠে পাকিস্তান এবং ভারতের প্রতিদ্বন্দ্বিতার যে উত্তাপ, তার মধ্যে দুই দেশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে গলা মিলিয়ে এক দলে খেলছে, এটা কল্পনা করাই কঠিন। আগে তাও এশিয়া একাদশের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, ওয়াসিং আক্রমদের একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। কিন্তু, সাম্প্রতিক অতীতে তা ভাবাই যায় না। ওমান জাতীয় ক্রিকেট দল কিন্তু তা করে দেখিয়ে দিয়েছে। 
 

46

জীশান মাকসুদ (ক্যাপ্টেন), আকিব ইলিয়াস, মহম্মদ নাদিম, নাসিম খুশি, কালেমুল্লাহ, ফায়াজ বাট, বিলাল খান, খুররম নওয়াজ এবং খাওয়ার আলি। জীশান এবং বিলাল ছাড়া বাকিরা সকলেই পাক পাঞ্জাবের।
 

56

যতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, আয়ান খান, সন্দীপ গৌড়, সুরজ কুমার এবং নেস্টর ধাম্বা। যতিন্দর লুধিয়ানার, কাশ্যপ গুজরাটের, আয়ান মধ্যপ্রদেশের, সন্দীপ হায়দরাবাদের, সুরজ জলন্ধরের এবং নেস্টর মহারাষ্ট্রের। 

66

ওমান জাতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে একমাত্র সুফিয়ান মেহমুদই ওমানে জন্মেছেন। তিনি বড় হয়েছেন রাজধানী শহর মুস্কাটে। যেখানে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হচ্ছে। ওমান জাতীয় দল স্বাভাবিকভাবেই নিজেদের ঘরের মাঠেই খেলছে। 
 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved