IND vs ZIM T20: স্বাভাবিকভাবেই, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে যথেষ্ট সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, প্রথম একাদশে তিনটি পরিবর্তন করা হতে পারে। 

IND vs ZIM T20: চেন্নাইতে হবে ধুন্ধুমার ক্রিকেট। চলতিটি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ (India vs Zimbabwe)। বৃহস্পতিবার, চেন্নাইতে মুখোমুখি ভারত বনাম জিম্বাবোয়ে। সেমিফাইনালে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে (india vs zimbabwe t20 2026)।

জয় ছাড়া কিছুই ভাবছে না ভারত

স্বাভাবিকভাবেই, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে যথেষ্ট সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, প্রথম একাদশে তিনটি পরিবর্তন করা হতে পারে। প্রসঙ্গত, সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেজায় চাপে আছে ভারতীয় দল। ফলে, জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় ছাড়া কোনও কিছু ভাবার উপায় নেই সূর্যকুমারদের সামনে। 

জানা যাচ্ছে, ওপেনিং জুটি ভাঙতে চাইছেন না গৌতম গম্ভীর। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। তিন নম্বরে ব্যাট করটে নামবেন তিলক ভার্মা। অর্থাৎ, সঞ্জু স্যামসন ওপেন করার সুযোগ পাচ্ছেন না। এরপর চার নম্বরে ব্যাট করবেন অধিনায়ক সূর্য। 

তবে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসতে পারেন হার্দিক। ছয় নম্বরে শিবম দুবে এবং সাত নম্বরে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। ওপেনিং না করিয়ে তাঁকে বরং, ফিনিশারের দায়িত্ব দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ৮ নম্বরে আরও একজন অলরাউন্ডারকে খেলানো হতে পারে। পাশাপাশি দলে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত।

প্রথম একাদশে হতে পারে তিনটি পরিবর্তন?

এই হাই-ভোল্টেজ ম্যাচের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্যই রাখা হবে। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে অবশ্যই জ়িম্বাবোয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করবে ভারত। তাই একমাত্র বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে প্রথম একাদশে থাকবেন যশপ্রীত বুমরা। সেইসঙ্গে, ২ জন অভিজ্ঞ স্পিনার খেলতে পারেন। 

বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে ভাবা হচ্ছে সেই জায়গায়। অন্যদিকে, বুমরার সঙ্গে পেস বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।