MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • কোন নিয়মে কীভাবে হতে চলেছে আইপিএল ২০২২, জেনে নিন সম্পূর্ণ নিয়মাবলী

কোন নিয়মে কীভাবে হতে চলেছে আইপিএল ২০২২, জেনে নিন সম্পূর্ণ নিয়মাবলী

বেজে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) -এর দামামা। নিলাম পর্ব হয়ে গিয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিয়েছে তদের দল। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) ও আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing Council))ঘোষণা করেছে ১০ দলের আইপিএলের নতুন নিয়ম ( IPL 2022 Format)। কোন নিয়মে হতে চলেছে এবারের ভারতের কোটিপতি লিগ, দেখে নিন এক নজরে।  

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 28 2022, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আইপিএল ২০২২ নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ১০ দলের প্রতিযোগিতা ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতের মাটিতেই আয়োজিত হতে চলেছে আইপিএল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই এবং পুণেতে। প্লে-অফের ভেন্যু নির্ধারিত হবে পরে। 

310

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০টি ম্যাচ হবে। ১৫টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে । ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২০টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।

410

প্রতিটি দল ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলবে ৪টি করে ম্যাচ। ৩টি করে ম্যাচ খেলবে ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে। ১০টি দল ৭০টি লিগ ম্যাচের মধ্যে ১৪টি করে ম্যাচ (৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ভিত্তিতে) খেলবে। এরপর ৪টি প্লেঅফ ম্যাচ থাকবে। 

510

২০১১ সালে যে নিয়মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজিত হয়েছিল, এ বারও সেই নিয়মেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে।

610

১০ দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে। গ্রুপ-'এ'-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)

710

গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrises Hyderabad), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)
 

810

 সব দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’বার করে খেলবে। অন্য গ্রুপের যে কোনও একটি দলের সঙ্গেও দু’বার খেলবে। অন্য গ্রুপের বাকি যে চারটি দল থাকবে, তাদের সঙ্গে এক বার করে খেলবে।

910

দলের সংখ্যা বাড়লেও লিগ পর্বে প্রত্যেক দলকে আগের মতো ১৪টি করে ম্যাচই খেলতে হবে। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে।

1010

এই নিয়মে খেলা হওয়ার পর পয়েন্টের বিচারে প্রথম চারটি দলই পয়েন্টের বিচারে প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। সেখান থেকে আগের মতই প্রথম দুই দল নিজেদের মধ্যে খেলবে। যে জিতবে সে সরাসরি ফাইনাল। ৩ ও ৪ নম্বর দল এলিমিনেটর খেলবে সেখানকার জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পাজিত দলের সঙ্গে। তাদর মধ্যে জয়ী দল ফাইনালে পৌছবে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved