MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মরুদেশে আইপিএলে খেলবেন না ৬ তারকা ক্রিকেটার, হতাশ ক্রিকেট প্রেমিরা

মরুদেশে আইপিএলে খেলবেন না ৬ তারকা ক্রিকেটার, হতাশ ক্রিকেট প্রেমিরা

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই মরুদেশে পৌছে গিয়েছে একাধিক দল ও  কিছু দলেরল ক্রিকেটাররা। কিন্তু আইপিএলের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে একাধিক তারকা ক্রিকেটার। যাদের না দেখতে পাওয়া যাওয়ায় হতাশ ক্রিকেট প্রেমিরা।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 26 2021, 10:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

রাজস্থান রয়্যালস দলের উইকেটরক্ষক ও ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ড তারকা জস বাটলার আইপিএলের চলতি মরসুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে তিনি ১৪ তম আসরের দ্বিতীয় লেগে খেলবেন না। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বাটলারের স্ত্রী তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছে এবং এই সময়ে বাটলার তার স্ত্রীর সাথে থাকতে চায়। তাই সে আইপিএলে অংশ নেবেন না। যদিও তিনি বলেছিলেন যে তিনি এই মরসুমকে অনেক মিস করবেন।

312

সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল ২০২১-এর বাকি পর্বে খেলবেন না রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চার। যা বড় ধাক্কা হতে চলেছে সঞ্জু স্যামসনের দলের কাছে।

412

চোটের কারণেই আইপিএলে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা। কনুইয়ের চোটে ভুগছেন জোফ্রা। সেই কারণই ভারতের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি ব্রিটিশ পেসার।

512

রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসও আইপিএল ২০২১-এর বাকি পর্বে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দলের তিন জন তারকা প্লেয়ারকে না পাওয়ায় সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে রয়্যালসকে।
 

612

মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। বর্তমানে, তিনি তার জাতীয় দলের বাইরেও আছেন। ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ থেকেও নিজেকে দূরে রেখেচেন। 

712

মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে না খেলার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার প্যাট কামিন্স। যা কেকেআরের কাছে বড় ধাক্কা। এমনতিই প্রতিযোগিতায় ৭ ম্য়াচে ২টি জিতে লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে নাইটরা।
 

812

ব্যক্তিগত কারণেই আইপিএল থেকে সকে দাঁড়িয়েছেন অজি তারকা পেসার। সেই কথায় কেকেআর কর্তৃপক্ষকে জানিয়েছেন প্যাট কামিন্স। ২০২১ মরসুমে ৭ ম্যাচ ৯ উইকেট নিয়েছেন কামিন্স।
 

912

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার অ্যাডাম জাম্পাও এই মরসুমে আর আইপিএলে খেলবেন না। তার পরিবর্তে ইতিমধ্যেই নতন ক্রিকেটার দলে নিয়ে নিয়েছে বিরাট কোহলির দল। 
 

1012

অস্ট্রেলিয়ান টি -টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম থাকার কারণেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার। দেশের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ায় জাম্পার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।

1112

দিল্লি ক্যাপিটালস দলের খেলোয়াড় ড্যানিয়েল সামসও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।
 

1212

২০২১ আইপিএল করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু মরুদেশে ফের শুরুর খবরে আনন্দিত সকলেই। কিন্তু বিশ্বমানের একাধিক তারকা প্লেয়ার না খেলায় কিছুটা হলেও তাল কাটবে সেই আনন্দে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved