New Zealand vs India First T20: একাদশীর দিন নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন সঞ্জু স্যামসন (Sanju Samson), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও নমন ধীর (Naman Dhir)। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।
KNOW
India tour of New Zealand 2026: নিউজিল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচে চার উইকেটে জয় পেল ভারতীয় দল। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের (Christchurch) হেগলি ওভালে (Hagley Oval) ব্যাটারদের দাপটে জয় পেল ভারত। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ২২৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৯.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩০ রান তুলে জয় পেল ভারতীয় দল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন।
ভারতের ব্যাটারদের দাপট
এদিন নিউজিল্যান্ডের হয়ে সেরা ব্যাটিং করেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। তিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪০ বল খেলে ৮২ রান করে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন ফিলিপস। ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) ২৪ বল খেলে ৪৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে বিভন জ্যাকবস (Bevon Jacobs) ১৬ বল খেলে ৩১ রান করেন। বড় টার্গেট তাড়া করতে নেমে ভারতের ওপেনার সঞ্জু ৩৩ বল খেলে ৬৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। শ্রেয়াস ২৮ বল খেলে ৪২ রান করেন। নমন ধীর (Naman Dhir) ১৫ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন।
ভারতীয় বোলিংয়ের সমস্যা রয়েই গেল
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজের পর নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচেও ভারতের বোলিং বিভাগের সমস্যা মিটল না। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) চার ওভারে বিনা উইকেটে ৪৯ রান দিলেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) চার ওভারে বিনা উইকেটে ৪০ রান দেন। অক্ষর প্যাটেল (Axar Patel) চার ওভারে ৫১ রান দিয়ে এক উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) চার ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন। ময়াঙ্ক যাদব (Mayank Yadav) চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন। কোনও বোলারই ভারতীয় দলকে ভরসা দিতে পারলেন না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।









