MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সন্তানের মুখ দেখতে ফিরছেন বিরাট, তবে দৃষ্টান্ত তৈরি করেছিলেন সৌরভ, ধোনি, গাভাসকাররা

সন্তানের মুখ দেখতে ফিরছেন বিরাট, তবে দৃষ্টান্ত তৈরি করেছিলেন সৌরভ, ধোনি, গাভাসকাররা

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে ও টি২০ খেললেও, টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই বাবা হতে চলেছেন বিরাট। সেই কারণে পিতৃত্বকালীন  ছুটিতে যাচ্ছেন কোহলি। বিরাটের ছুটি নিয়ে নানা মহল থেকে উঠছে প্রশ্ন। এমনকী প্রশ্ন তুলেছেন স্বয়ং কপিল দেবও। কারণ এমন কিছু ক্রিকেটারও রয়েছে যারা দেশের হয়ে খেলা থাকার কারণে নিজের সন্তানের মুখ দেখেছেন বেশ কয়েক মাস পর। চলুন দেখা যাক কোন কোন ক্রিকেটার পরিবারের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দেশের ডিউটিকে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 23 2020, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

১৯৭৬ সালে নিউজিল্যান্ড সফরে ছিল ভারতীয় দল। সেই সময় সুনীল গাভাসকর বাবা হন। জন্ম হয় রৌহন গাভাসকরের। কিন্তু সেই সময় ব্যবস্থাপনা এত উন্নত না থাকায়, বোর্ডের কাছে ছুটি চেয়েও পাননি গাভাসকর। নিউজিল্যান্ড সফর থেকে আবার ক্যারেবিয়ান সফরে যান সুনীল গাভাসকর। প্রায় আড়াই মাস পর ছেলের মুখ দেখেন ব্যাটিং কিংবদন্তী।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভার জন্ম হয় ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। সেই সময় ভারতীয় দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ছিল। এমনকি ধোনির সঙ্গে কথা না হওয়ায়, সুরেশ রায়নার মারফত ধোনিকে জানিয়েছিলেন বাবা হওয়ার খবর। সেই সময় ধোনিকে এই বিষয়ে জানতে চাওয়া হলে, বলছিলেন এখন ন্যাশানাল ডিউটিতে রয়েছি।

36

২০০১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ছিল ভারতীয় দল। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মেয়ে সানা জন্ম হয়। সৌরভ সেই খবর পর্যন্ত পাননি। পরে টিভিতে খবরের মাধ্যমে জানতে পেরেছিলেন বাবা হওয়ার কথা।
 

46

২০১৯ সালের ১ জানুয়ারি রোহিত শর্মার মেয়ের জন্ম হয়। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ছিল ভারতীয় দল। মেয়ে হওয়ার খবর পাওয়ার পর, ভারতে ফিরেছিলেন রোহিত শর্মা।

56

২০০৬-০৭-এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন প্রথম সন্তানের বাবা হন ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।সফর শেষে দেশে ফিরে দেখেছিলেন সন্তানের মুখ।
 

66

করোনার কারণে লকডাউনের পর প্রায় ৯ মাস পর মাঠে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। তাও আবার অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ সফর দিয়ে। আর বর্ডার-গাভাসকর ট্রফির মর্যাদা যে আলাদা তা সকলেরই জানা। তাই কেউ কেউ বিরাট কোহলির ছুটি নেওয়ার বিষয়টি সমর্থন জানালেও, অনেকেই সমালোচনা করেছেন ভারত অধিনায়কের সিদ্ধান্তের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lanka Premier League: দলে সুযোগ পাওয়ার শর্ত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা!
Recommended image2
রোহিত শর্মা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক! ম্যাচ চলাকালীন টিভি-তে দেখানো হল
Recommended image3
Dope Tests Missing: IPLর মাঝে ভারতীয় ক্রিকেট ডোপ বিতর্ক, পরীক্ষায় না যাওয়ায় নোটিস দুই তারকা ক্রিকেটারকে
Recommended image4
IPL 2026: হোটেলে ক্রিকেটারদের ঘরে কারা? 'হানি ট্র্যাপ' নিয়ে সতর্কবার্তা বিসিসিআই-এর
Recommended image5
KKR vs DC: ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি! দিল্লির ঘরের মাঠে গিয়ে জয় কলকাতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved