MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Pakistan Cricket: কানেরিয়া থেকে মহম্মদ ইউসুফ - পাকিস্তানের হয়ে খেলা সেরা ৫ অমুসলিম ক্রিকেটার

Pakistan Cricket: কানেরিয়া থেকে মহম্মদ ইউসুফ - পাকিস্তানের হয়ে খেলা সেরা ৫ অমুসলিম ক্রিকেটার

ধর্ম নিয়ে কুৎসিত আক্রমণের মুখে পাকিস্তানের হাসান আলি (Hasan Ali)। হাসান আলি মুসলিম হলেও তিনি শিয়া-পন্থী (Shia), সেটাই তাঁর অপরাধ। খেলার মাঠে ধর্মের কথা আনাই ঠিক নয়, তবে পাকিস্তানই একমাত্র দল যারা বারবার ধর্মকে এনে ফেলেছেন ক্রিকেটের মাঠে। মাঠের মধ্যে পাক ক্রিকেটারদের বারবারই দল বেঁধে নামাজ পড়তে দেখা গিয়েছে। তবে সব পাকিস্তানি ক্রিকেটারই কি মুসলিম ছিলেন? না বেশ কয়েকজন এমন ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছেন, যাঁদের ধর্ম ইসলাম ছিল না। আসুন দেখে নেওয়া যাক এরকমই সেরা  ৫ জন ক্রিকেটারকে -   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 12 2021, 09:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

পাকিস্তানের হয়ে খেলা অমুসলিম ক্রিকেটার হিসাবে সম্ভবত সবথেকে বেশি পরিচিত যিনি, তিনি হলেন দানিশ কানেরিয়া। তিনি ছিলেন পাকিস্তানের দলের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। কানেরিয়া ৬১ টি টেস্ট খেলেছিলেন। নিয়েছিলেন  ২৬১ টি উইকেট। পাক স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তাঁরই দখলে। এই বিষয়ে পিছনে ফেলেছেন আবদুল কাদির, সাকলাইন মুস্তাক এবং মুস্তাক আহমেদদের মতো ক্রিকেটারদেরও। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

এই তালিকায় মহম্মদ ইউসুফের নাম দেখে অনেকেই হয়তো বিস্মিত হতে পরেন। আসলে তিনি প্রথম জীবনে ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী। সেই সময় তাঁর নাম ছিল ইউসুফ ইউহানা। সেই নামেই তিনি খেলা শুরু করেছিলেন। পরে ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম হয় মহম্নমদ ইউসুফ। তিনি পাকিস্তানের হয়ে ৯০ টি টেস্ট খেলেছিলেন।
 

35


অনিল দলপত হলেন পাকিস্তান দলে খেলা প্রথম হিন্দু ক্রিকেটার। তিনি দানিশ কানেরিয়ার জ্যাঠতুতো দাদা। তিনি অবশ্য ৯ টি টেস্টের বেশি খেলার সুযোগ পাননি। ১৫.১৮ গড়ে রান করেছিলেন। মাত্র ১ টি হাফ সেঞ্চুরি আছে তাঁর।
 

45


ওয়ালিস ম্যাথিয়াস ছিলেন পাকিস্তানের প্রথম অমুসলিম ক্রিকেটার। তিনি ছিলেন করাচির গোয়ান সম্প্রদায়ের খ্রীস্টান। ১৯৫০-এর দশকের পাকিস্তান দলে তিনি খেলেছিলেন। মোট ২১ টি টেস্ট খেলে ২৪-এর কাছাকাছি গড়ে ৭৮৩ রান করেছেন।
 

55


ব্যাটার সোহেল ফজল ছিলেন ধর্মবিশ্বাস অনুযায়ী একজন খ্রিস্টান। ১৯৮০-র দশকে তিনি পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেননি। ১৯৮৯-৯০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৩২ রান করেছিলেন। সেটাই ছিল তাঁর সর্বোচ্চ স্কোর। 
 

About the Author

AN
Asianet News Bangla
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
SA vs AUS 2nd Test: হাই-হেডেও মাথানত অজিদের, দ্বিতীয় টেস্টে ইনিংসে জয় দক্ষিণ আফ্রিকার
Recommended image2
Harry Brook Double Century: গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান
Recommended image3
New Zealand vs India: সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image4
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?
Recommended image5
SA vs AUS 2nd Test: প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved