MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • করোনার বিরুদ্ধে বিরুষ্কার ঝোড়ো ইনিংস, প্রত্যাশা ছাপিয়ে ৫ দিনে সংগ্রহ ১১ কোটির অনুদান

করোনার বিরুদ্ধে বিরুষ্কার ঝোড়ো ইনিংস, প্রত্যাশা ছাপিয়ে ৫ দিনে সংগ্রহ ১১ কোটির অনুদান

আইপিএল বন্ধের পর করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা। ২২ গজের মতোই সেখানে অনুষ্কাকে নিয়ে ঝোড়ো ইনিংস খেলছেন ভারত অধিনায়ক। প্রত্যাশ্যার থেকে অনেকক বেশি অনুগগান সংগ্রহ করতে পেরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিরুষ্কা জুটি।  

2 Min read
Author : Sudip Paul
Published : May 13 2021, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

অনুষ্কা শর্মার জন্মদিনের দিনই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কিছু করার ইচ্ছের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। করোনার কারণে আইপিএল বন্ধ হয়ে যেতেই বাড়ি ফিরে সেই কাজ শুরু করে দেন বিরুষ্কা জুটি। সাহায্যের জন্য ৭ মে একটি রিলিফ ফান্ড গঠন করেন বিরাট ও অনুষ্কা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সেই তহবিলেই ভারত অধিনায়ক ও অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজেরাই সবার প্রথম ২ কোটি টাকার অনুদান দেন। একইসঙ্গে সকলকে আহ্বান জানান অনুদানের জন্য। ২৪ ঘণ্টার মধ্যেই সেই তহবিলেই জমা পড়ে ৩.৬ কোটি টাকা। এত বিপুল সমর্থনরে জন্য সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদও জানান বিরুষ্কা জুটি।
 

38

মঙ্গলবার তা পেরিয়ে গিয়েছিল ৫ কোটি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ৫ কোটি টাকা ওঠার কথা ঘোষণা করেছিলেন । একইসঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্কা শর্মা লিখেছেন,'এই মাইলস্টোনে (৫কোটি টাকা তুলতে) পৌঁছতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।'

48

এবার বিরাট-অনুষ্কার যাবতীয় টার্গেট ও সব প্রত্যাশা ছাপিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই ১১ কোটি টাকার ফান্ড জোগাড় করে ফেললেন তারা। তাদের উদ্যোগকে যেভাবে সকলে সমর্থন করেছে তাতে আপ্লুত বিরুষ্কা জুটি।
 

58

বিরুষ্কার এই বিপূল পরিমাণ অনুদান সংগ্রহে এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন বিপূল পরিমাণ অনুদান দিয়েছে। এই ক্রীড়া সংস্থা একাই ৫ কোটি টাকা দিয়েছে বিরাট-অনুষ্কাকে। ভারত অধিনায়ক নিজে টুইট করে সেই বার্তা দিয়ে সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন।
 

68

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারত একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। চিকিৎসা পরিকাঠামো কার্যত হিমশিম খাচ্ছে। বহু লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে হাসাপাতালে বেড, অক্সিজেন ও ওষুধের হাহাকার। 

78

শুধু আর্থিক সাহায্য নয়, করোনা যুদ্ধে টিকা নিয়ে সকলকে সচেতনতার বার্তা দিয়েছেন বিরাট কোহলি। সুযোগ মত সকলকে টিকা নেওয়ার কথাও বলেছেন বিরাট কোহলি।

88

এই পরিস্থিতিতে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন তাতে এই তারকা জুটিকে কুর্নিশ জানিয়েছে তাদের ভক্ত থেকে শুরু করে সকলেই।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image2
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Recommended image3
SRH vs RCB: চাই টপ-টু ফিনিশ? অসাধ্য সাধন ছাড়া কোনও উপায় নেই হায়দরাবাদের সামনে
Recommended image4
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image5
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved