MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 WC2021- এখনও সেমি ফাইনালে উঠতে পারে Team India, জানুন কীভাবে তা সম্ভব

T20 WC2021- এখনও সেমি ফাইনালে উঠতে পারে Team India, জানুন কীভাবে তা সম্ভব

তারকা খোচিত দল।  বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান ও বোলররা দলে।  কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে শুরু করেছিল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) । কিন্তু প্রথম পাকিস্তান (Pakistan) ও তারপর নিউজিল্যান্ড (New Zealand) । পরপর দুটি ম্যাচে লজ্জার হারের পর সেমি ওঠার স্বপ্নও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে এখনও খাতায়-কলমেসেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma)। প্রশ্ন হচ্ছে কী ভাবে তা সম্ভব। জানুন সেই সমীকরণ।

3 Min read
Author : Sudip Paul
Published : Nov 01 2021, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আইসিসি  টি২০ বিশ্বকাপ ২০২১-এ  হট ফেভারিট দল হিসেবেই শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু প্রথম ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে  লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে। দুই ম্যাচেই মুখ থুবরে পড়েছে ভারতের তারকা খোচিত ব্যাটিং ও বোলিংলাইন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

পরপর দুটি ম্যাচে শোচনীয় পরাজয়ের পর এখন চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার তো দুরস্থ, সেমি ফাইনালে ওঠাও  কার্যত অনিশ্চিৎ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির দলের সামনে। ভারতীয় দলের এমন পারফরমেন্স হতাশ দেশের ক্রিকেট প্রেমিরা। সর্বত্র চলছে পোস্টমর্টেম।
 

310

এমন পরিস্থিতিতে ভারতের কাছে সেমিফাইনালে পৌঁছানো এভারেস্টের চূড়ায় ওঠার চেয়ে কোন অংশে কম নয়। তবে এখনও বেশ কতকগুলি সমীকরণ তৈরি হয়েছে, যা ভারতীয় দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারে। এই সমীকরণগুলি খুবই কঠিন তবে অসম্ভবও নয়।
 

410

টি২০ বিশ্বকাপের গ্রুপ-২ এ রয়েছে ভারতীয় দল, যেখানে পাকিস্তান ৩টি ম্যাচের মধ্যে সবগুলি জিতে কার্যত সেমিফাইনাল জায়গা করে নিয়েছে। এখন লড়াই দ্বিতীয় স্থানে সঙ্গে। আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ও নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
 

510

প্রথমেই আসা যাক পাকিস্তানের কথায়। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে বাবর আজমরা। নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি পাকিস্তানের। আশা করাই যায়, সেই দু’টি ম্যাচ জিতে শীর্ষস্থান ধরেই রাখবেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা।
 

610

প্রথম সমীকরণটি হলো ভারতকে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। যেখানে আফগানিস্তানকে প্রায় ৮০ রানে হারাতে হবে। এরপর নামিবিয়া ও স্কটল্যান্ডকে ১০০ রানে হারাতে পারলে এমন পরিস্থিতিতে ভারতীয় দলের রান রেট উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। তবে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের উপরও।
 

710

ভারতকে শেষ চারে পৌঁছতে হলে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে গদিচ্যুত করতে হবে। এক্ষেত্রে আফগানিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। তবে বড় মার্জিনে নয়। কারণ তাদের নেট রান রেট যথেষ্ট ভাল। বরং অল্প মার্জিনে হারালেই লাভবান হবে ভারত।
 

810

আফগানিস্তান যদি কিউইদের হারিয়ে দেয় ও ভারত যদি তিনটি ম্যাচ জেতে  তাহলে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ড নিজেদের পাঁচটার মধ্যে তিনটি করে ম্যাচ জিতবে।  অর্থাৎ ভারত ও নিউজিল্যান্ড নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাবে এবং আফগানরা জিতবে শুধু কিউয়িদের বিরুদ্ধে। তাহলে যে দলের নেট রান রেট সর্বোচ্চ হবে, সে-ই দ্বিতীয় স্থানে শেষ করবে।
 

910

তবে আফগানিস্তান শুধু  নয়, নামিবিয়া ও স্কটল্যান্ডও যদি যে কোনও একটি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সামনে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা খুলে যাবে। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মা,কেএল রাহুলদের এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার মত ছোটদলগুলির দিকে।
 

1010

ভারতীয় ক্রিকেট দল ও সমর্থকদের এখন সবথেকে বেশি নজর রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের দিকে। কারণ রাশিদ খানরাই একমাত্র কিছুটা ক্ষমতারাখে কিউইদের হারানোর। ক্রিকেট অঘটন ও অনিশ্চিয়তার খেলা। আর এখন সেটাই ভরসা ভারতের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved