MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Astrology
  • Horoscope
  • রবিবার ৬ রাশির প্রেমে প্রতারিত হওয়ার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

রবিবার ৬ রাশির প্রেমে প্রতারিত হওয়ার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।   

5 Min read
Author : Deblina Dey
Published : Feb 20 2022, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ– 
আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। সংসারে অশান্তি মিটে যাবে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয় কাজ করবে। অফিসের ঝামেলা কেটে যেতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 
আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ-  
কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। কোনও কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। ভুল কোনও  সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ১৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন-   
সংসারে কোনও বিবাদ কাজে মন দিতে অসুবিধা হবে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। আজ সকাল দিকে কাজের খুব চাপ থাকবে। গুরুজনদের সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট- 
আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা অফিসে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ-  
আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে। বাড়িতে শুভ সময় আগমনের যোগ দেখা যাচ্ছে। অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। শ্লীলতাহানির যোগ রয়েছে, সাবধানে থাকুন। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। 
আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৭৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা– 
সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। আজ প্রণয় সুখ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। নতুন কোনও কাজের খবর পেতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন।  বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৮৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা– 
ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে। কাজে বাধা আসতে পারে। আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পড়াশুনার জন্য দিনটি ভালো। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৭২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক-
কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো। কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পিঠের ব্যাথায় ভুগতে হত পারে।  শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পাতে পারেন। চোট লাগতে পারে সাবধানে থাকুন। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু -  
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শরীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। 
আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ২২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর- 
কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।  
আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ৯৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ -  
আজ নতুন কোনও কাজের খবর পেতে পারেন। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সারাদিন হতাশাবোধ কাজ করবে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। 
আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন - 
কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে।  অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 
আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ২৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
ভুলেও বাড়ির মুল গেটে শিবের ছবি নয়! বাড়ির দরজায় কোন দেবতার ছবি রাখলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি?
Recommended image3
Lucky Zodiac Signs: টানা ৯২ দিন রাজার হালে কাটাবেন এই ৪ রাশির জাতকরা, দেখে নিন তালিকায় কে কে
Recommended image4
Ajker Rashifal: আজ সম্পত্তি কেনাবেচার শুভ সময়! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Spiritual: মন্দিরে ঢুকেই ঘণ্টা বাজান? ৯৯% মানুষ জানে না এর পিছনের আসল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved