MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Religion
  • Spritiual
  • সুইডেনের হাড়কাঁপানো ঠান্ডায় জমজমাট দুর্গাপুজো, দেখুন আনন্দ উৎসবের টুকরো টুকরো মুহুর্তের কোলাজ

সুইডেনের হাড়কাঁপানো ঠান্ডায় জমজমাট দুর্গাপুজো, দেখুন আনন্দ উৎসবের টুকরো টুকরো মুহুর্তের কোলাজ

হিম কনকনে সকালগুলো সুইডেনে কাটে বেশ ব্যস্ততার মধ্যে। অফিস থেকে ক্লাব, রোজনামচার দিনগুলোতে তেমন উদ্দিপনার বুদবুদ নেই। তবে অক্টোবর মাসের শুরুটা কিন্তু সেভাবে কাটেনি। তখন দুর্গাপুজো। এই একটা নামের মধ্যেই লুকিয়ে বাঙালির সব আবেগ, আনন্দ, দেশে ফেরার টান আর খাওয়া দাওয়ার বিলাসিতা। সেই দুর্গাপুজো ধুমধাম করে হল সুইডেনের প্রবাসী মাটিতে। দেখুন সেই আনন্দ উৎসবের টুকরো মুহুর্ত। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 06 2022, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২০১৭ থেকে হইহই করে হেলসিংবর্গ এর বাসিন্দারা দুর্গা পুজো করে আসছেন। দক্ষিণ সুইডেনের হেলসিংবর্গে বেঙ্গলি কালচারাল সোসাইটির পুজো এবার পা দিল ৬ বছরে। এবারের অন্যতম আকর্ষণ থিম পুজো, এইবছরের ভাবনা ছিল- ‘আত্মজা’। নারীশক্তির ক্ষমতায়নের প্রতীক ছিল সাজে, পুজোর আয়োজনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এইবছর প্রথমবার বেঙ্গলি কালচারাল সোসাইটি অফ সাউথ সুইডেন এর পুজো হল তিথি মেনে। বিগত সফরগুলিতে ছুটির দিন বেছে পুজো করা হতো শনিবার ও রবিবার। এবার পুজো ৩ দিন ব্যাপি পালন করা হল। এবার তিথি অনুযায়ী – সপ্তমীর পুজো সপ্তমীতে, অষ্টমীর পুজো অষ্টমীতে, সন্ধ্যেবেলায় সন্ধি পুজো। ছিল চন্ডীপাঠের বিশেষ আয়োজন। ২রা অক্টোবর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত চলল পুজোর উদযাপন।

38

সাউথ সুইডেন বেঙ্গলি কালচারাল সোসাইটির আয়োজকরা প্রবাসে সকলে মিলে এই পুজোর আয়োজন করে। এই দূরপ্রান্তরের পুজোর জোগাড় করা বেশ কঠিন হয়ে ওঠে। প্রবাসে মূর্তি প্রতি বছর আনানো সম্ভব হয় না, তাই একই মূর্তিতে মায়ের আরাধনা হয়ে এসেছে বিগত বছরগুলোতে। 

48

প্রতিবছর অত্যন্ত সুব্যবস্থায় সংরক্ষণ করে রাখা হয়ে মায়ের মূর্তি পরের বছরের জন্য। সাউথ সুইডেনে অক্টোবর মাসে বেশ ঠাণ্ডা, সেই জন্যে খোলা মাঠে পুজো করা সম্ভব হয় না এখানে, কমিউনিটি হল ভাড়া করে দুর্গা মায়ের পুজো সম্পন্ন করতে হয়। 

58

সকলে মিলে পুজোর জোগাড় করা, অতিথি ও দর্শকদের আপ্যায়ন, ভোগ রান্না, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় এবং ছোট সদস্যদের নিয়েই হয়ে আবৃত্তি, গান, নাচ আর নাটকের অনুষ্ঠান। 

68

সন্ধ্যাগুলোতে সুন্দর অনুষ্ঠান উপহার দিতে প্রস্তুতি চলে প্রায় মাস খানেক ধরে। সঙ্গে থাকে বেশ কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন ধুনুচি নাচ, মোমবাতি জ্বালানো, সেরা জুটি ইত্যাদি।

78

'বারে বারে মা আবার এসো ফিরে', এই বার্তা মনে রেখে প্রতি বছর খুব জাঁকজমক, নাচে গানে বিসর্জনের আগে দেবী বরণ ও সিঁদুর খেলার অনুষ্ঠান করে মাকে বিজয়া জানানো হয়। এ কদিন আনন্দে মাতোয়ারা হয়ে কাজ ভুলে পুজোয় মেতে ওঠেন সাউথ সুইডেনের প্রবাসী বাঙালিরা। আশেপাশের শহরগুলি থেকে বাঙালিরা এখানে পুজো দেখতে আসেন। 

88

ভেদাভেদ ভুলে এই মিলন উৎসবে দু’পার বাংলার বাঙালীদের সঙ্গে যোগ দেন বেশ কিছু অবাঙ্গালি পরিবারও। এই দুর্গাপুজোর অনুষ্ঠানে ভারতের অন্যান্য প্রদেশের মানুষ, সুইডেনের বাসিন্দা ও বিদেশীদের উপস্থিতি উৎসবের এই সেরা প্রাঙ্গনকে যেন আরও আলোকময় করে তোলে।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Special: জমিদার বাড়ির দালান থেকে বিশ্বমঞ্চে, বাংলার দুর্গাপূজার বিবর্তনের ইতিহাস
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Durga Puja: দুর্গা পুজোর মণ্ডপ চত্ত্বরে আমিষ খাবার আর নয়! কমিটিগুলিকে আর্জি VHP-র
Recommended image4
Holiday List: দুর্গাপুজোয় এবার টানা ১২ দিনের ছুটি! অফিস-কাছারি বন্ধ, পোয়াবারো সরকারি কর্মীদের
Recommended image5
Durga Puja: দুর্গাপুজোয় বড় ধাক্কা! সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved