MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Food
  • খাবারদাবার ফ্রিজে রাখছেন, ভুল করছেন না তো?

খাবারদাবার ফ্রিজে রাখছেন, ভুল করছেন না তো?

প্রতিটি বাড়িতে একটি রেফ্রিজারেটর রাখার উদ্দেশ্যই হল তাজা খাদ্য সামগ্রী সংরক্ষণ করা এবং সেগুলিকে টানা বেশ কয়েক দিনের জন্য বাঁচিয়ে রাখা। আমরা শাকসবজি, ফল, মাংস, ডিম, মাছ, মাংস, অবশিষ্ট ভাত, ডাল, তরকারি, আইসক্রিম সহ যাবতীয় পছন্দের খাবারদাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তবে মনে রাখবেন, ফ্রিজ কিন্তু আসলে আপনার রান্নাঘরে ব্যবহার করা সমস্ত কিছু সঞ্চয় করে রাখার জন্য উপযুক্ত নয়। এমন কিছু কিছু খাবার বা শাকসবজি আছে, যেগুলো সবসময় ফ্রিজে সংরক্ষণ করা থেকে বিরত থাকা উচিত। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেইসমস্ত উপাদানগুলি, যেগুলো ফ্রিজের ঠাণ্ডা তাপমাত্রা ছাড়াই বহুদিন সতেজ থাকে।

2 Min read
Author : Sahely Sen
Published : Aug 03 2022, 10:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

আপনি যদি পুদিনাকে তাজা এবং স্বাস্থ্যকর রাখতে চান তবে এটি ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করুন। পুদিনা পাতাকে তাজা রাখার কৌশল হল, ডালপালা সুদ্ধ একটা কাপ বা গ্লাসের জলে ডুবিয়ে রাখা। পুদিনা পাতা ফ্রিজে রাখলে পাতা কালো হয়ে যাবে, কারণ পাতাগুলো ফ্রিজে মজুত রাখা অন্যান্য খাবারের গন্ধে নেতিয়ে পড়বে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বেশিরভাগ বাড়িতে একটা খুব প্রচলিত কাজ হল পাউরুটিকে ফ্রিজে ঢুকিয়ে রাখা। এটা খুব চলতি একটা ভুল এবং আপনিও যদি স্লাইস পাউরুটিকে ফ্রিজের ঠাণ্ডায় রাখেন, তাহলে কিন্তু আজই আপনাকে এটা করা বন্ধ করতে হবে। পাউরুটির টুকরো ঠাণ্ডা তাপমাত্রায় বাসি হয়ে যায়। অবশ্যই কেউ কখনও বাসি এবং শুকনো পাউরুটির টুকরো খেতে পছন্দ করবে না।

 

35


আপনি বাজার থেকে রঙিন বেল পেপার বা ক্যাপসিকাম কেনার পর সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করার দরকার নেই। এগুলো ফ্রিজের ভিতরে রাখলে বেল পেপারের খাস্তা ব্যাপারটা নষ্ট হয়ে যেতে পারে। এই সবজিকে সবসময় শীতল ও শুকনো জায়গায় সংরক্ষণ করতে হয়। তবে, টুকরো টুকরো করে রাখলে অবশ্য সংরক্ষণটা ফ্রিজের ঠাণ্ডায় করতে পারেন।
 

45

মধু নিরাপদে সংরক্ষণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হল পরিষ্কার পাত্রে সাধারণ ঠাণ্ডা এবং অন্ধকার জায়গায় রেখে দেওয়া।  আপনি যদি রেফ্রিজারেটরে মধু সংরক্ষণ করেন তাহলে ভেতরের ঠাণ্ডা তাপমাত্রা মধুকে খানিকটা শক্ত (অনেক সময় গুঁড়ো গুঁড়ো) করে দেবে। এছাড়াও, ফ্রিজে রাখা মধুর গুণাগুণ অনেক কম হয়ে যায়।
 

55

টমেটো বলতে বোঝায় নরম অথচ সুগঠিত আর রসালো। আপনি যখন ফ্রিজের ভিতরে এগুলো রাখেন, তখন প্রচণ্ড ঠাণ্ডা তাপমাত্রার সাথে এগুলো খাপ খেতে পারে না। টমেটোতে উপস্থিত একটা এনজাইম এই ঠাণ্ডা তাপমাত্রায় প্রতিক্রিয়া ঘটায়, যেটা এর ত্বকের ওপরে ঘামাচির মতো বিজকুড়ি তৈরি করতে পারে। অন্যদিকে, এর স্বাদও পরিবর্তিত হয়ে যায়।

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image2
দুপুরে জমিয়ে খেতে চান? চটজলদি বানিয়ে ফেলুন মুরগি পোস্ত, রইল সহজ রেসিপি
Recommended image3
বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো ক্রিমি ডাল মাখনি, রইল পাঞ্জাবি স্পেশাল রেসিপি
Recommended image4
Cravings for Sweet: রাতে খাওয়ার পরেই মিষ্টি খেতে ইচ্ছে করে? শুধু অভ্যাস নয়, হতে পারে এই ৪টে বড় কারণ!
Recommended image5
সকালে খালি পেটে খেজুর খাওয়ার গোপন রহস্য! উপকার পেতে রাখুন ডায়েটে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved