MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • করওয়া চৌথের দিন বানাতে পারেন এই পাঁচটি বিশেষ পদ, রইল সহজ কয়টি রেসিপির হদিশ

করওয়া চৌথের দিন বানাতে পারেন এই পাঁচটি বিশেষ পদ, রইল সহজ কয়টি রেসিপির হদিশ

১৩ অক্টোবর রাত ১.৫৯ মিনিটে চতুর্থী পড়ছে। তিথি সমাপ্ত হচ্ছে ১৪ অক্টোবর রাত ৩.০৮ মিনিটে। করওয়া চৌথের পুজোর তিথি বিকেল ৫.৫৪ মিনিট থেকে সন্ধ্যা ৭.০৯ মিনিট পর্যন্ত। এই দিনটি বিবাহিত মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে সারাদিন নির্জলা উপবাস করে থাকেন। এই বিশেষ তিথিতে স্বামীর দীর্ঘায়ু কামনায় শিব-পার্বতীর পুজো করা হয়। করওয়া চৌথের উৎসব সাড়ম্বরে পালিত হয় অধিকাংশ বাড়িতে। এই দিন নিত্যনতুন পদও তৈর হয় অনেক বাড়িতে। এবছর বানিয়ে ফেলুন এই পাঁচটি পদ। রইল করওয়া চৌথ স্পেশ্যাল রেসিপির হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন।     

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 13 2022, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করওয়া চৌথের বিশেষ উৎসবে নানান পদ রেঁধে থাকেন অনেকে। এই দিন বানিয়ে ফেলন ক্ষির। ক্ষির বানাতে প্রয়োজন দুধ (৫ কাপ), চাল (হাফ কাপ), চিনি (হাফ কাপ), এলাচ (৪টে), আমন্ড (১০ থেকে ১২টি), কিসমিস (১০ থেকে ১২টি)। এই সকল উপাদান দিয়ে সহজে বানিয়ে ফেলুন এই পদ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ক্ষির বানাতে গেলে প্রথমে চাল ধুয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ নিয়ে তা গরম হতে দিন। ফুটতে উরু করলে এতে চাল দিয়ে দিন। এবার মাঝারি আঁকে রান্না করুন। চিনি দিয়ে নেড়ে নিন। যতক্ষণ না ঘন হচ্ছে এভাবে নাড়তে থাকুন। এবার ঘন ঘন হয়ে এলে নামিয়ে নিন। ওপর থেকে কিসমিস ও বাদাম ছড়িয়ে দিন। ঠান্ডা হলে তৈরি ক্ষির।  

310

নারকেল লাড্ডু বানাতে পারেন করওয়া চৌথের দিন। এটি বানাতে প্রয়োজন নারকেল কোরা (হাফ কাপ), ঘি (১ টেবিল চামচ), এলাচগুঁড়ো (হাফ টেবিল চাচম), দুধ (হাফ কাপ), ড্রাই ফ্রুটস (১ বাটি), গুড় (পরিমাণ মতো)। এই সকল উপাদান দিয়ে সহজে বানিয়ে ফেলুন নারকেল লাড্ডু। 

410

মাঝারি আঁকে কড়াই গরম করুন। এবার তাতে গুড় দিয়ে দিন। গুড় গলে এতে নারকেল কোড়া দিয়ে নাড়তে থাকুন। ভালো করে নাড়ুন। এবার তাতে এলাচ গুঁড়ো দিয়ে নাড়ুন। দুধ দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে ড্রাই ফ্রুটস দিয়ে আবার নাড়তে থাকুন। মাখা মাখা হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার হাতে ঘি মাখিয়ে এই মিশ্রণ থেকে নারকেল লাড্ডু বানিয়ে নিন।  

510

মগ ডালের হালুয়া বানাতে পারেন করওয়া চৌথের দিন। করওয়া চৌথের দিন মুগ ডালের হালুয়া তৈরির রীতি বহু যুগ ধরে চলে আসেছে। প্রয়োজন মুগ ডাল (১ কাপ), ঘি (হাফ কাপ), চিনি (১ কাপ), জল (হাফ কাপ), দুধ (দেড় কাপ), আমন্ড (২ থেকে ৩টে), জাফরান (৪ থেকে ৫টি) 

610

মুগ ডালের হালুয়া বানাতে প্রথমে মুগ ডাল সেদ্ধ করে রাখুন। এবার কড়াইয়ে ঘি দিন। গরম হলে তাতে তেজপাতা দিন। এবার সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে নিন। এবার চিনি নিন। দুধ ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার রান্না হতে দিন। ঘন হয়ে এলে তাতে আমন্ড দিয়ে নাড়ুন। নামিয়ে ওপর থেকে জাফরান ছড়িয়ে পরিবেশন করুন। 

710

আলু টিকিয়া বানাতে পারেন। আলু (৩ থেকে ৪টে), লঙ্কা কুচি (১ কিংবা ২টি), গরম মশলা (পরিমাণ মতো), বিস্কুটের গুঁড়ো (হাফ কাপ), হলুদ গুঁড়ো (১ টেবিল চামচ), আদা বাটা (১ টেবিল চামচ), ধনেপাতা কুচি (১ আঁটি), চাট মশলা (পরিমাণ মতো)। এই কয়টি উপাদান দিয়ে খুব সহজে ও দ্রুত বানাতে পারেন আলু টিকিয়া। 

810

আলু টিকিয়ে বানাতে প্রথমে আলু সেদ্ধ করে নিন। এবার একটি পাত্রে সেই সেদ্ধ করা আলু নিয়ে তাতে মেশান লঙ্কা কুচি, গরম মশলা, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণ থেকে কয়টি টিকিয়ে করে নিন। এবার তা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম হলে টিকিয়াগুলো ভেজে নিন।   

910

একেবারে অন্যরকম পদ বানাতে চাইলে বানাতে পারেন আপেল বরফি। এই মিষ্টান্ন তৈরিতে প্রয়োজন আপেল কোরা (হাফ কাপ), নারকেল কোরা (১ কাপ), খেঁজুর (হাফ কাপ), দুধ (হাফ কাপ), এলাচ গুঁড়ো (পরিমাণ মতো), ঘি (পরিমাণ মতো)। এই কয়টি উপাদান দিয়ে সহজে বানানো সম্ভব আপেল বরফি।

1010

আপেল সন্দেশ বানাতে প্রথমে অল্প আঁচে ননস্টিকের প্যান গরম করুন। এবার তাতে আপেল কোরা, নারকেল কোরা নিয়ে ভালো করে মেশানা। মিশে গেলে দিন খেঁজুর। মাখা মাখা হয়ে গেলে দিন দুধ ও সামান্য এলাচ। এভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে তা ঘি মাখানো পাত্রে ঢেলে দিন। তারপর তা ঠান্ডা হতে দিন। বরফির আকারে গড়ে পরিবেশন করুন আপেল বরফি। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
প্যাকেটে 'প্রোটিন' লেখা মানেই স্বাস্থ্যকর নয়! স্ন্যাকস কেনার আগে এই ৫ জিনিস অবশ্যই দেখুন
Recommended image2
Popcorn Science: পপকর্ন কেন ফোটে ভেবে দেখেছেন কি? এর পেছনের আসল বিজ্ঞানটা জানুন
Recommended image3
Black Chickpea Dosa: রোজ এক দোসা খেতে একঘেঁয়ে লাগছে? চাল, ডাল ছাড়া কালো ছোলার দোসা ট্রাই করে দেখুন
Recommended image4
Bottle Cleaning: জলের বোতল পরিষ্কার করার সঠিক নিয়ম
Recommended image5
Kitchen Tips: আটার কৌটোয় পোকা ধরছে? এই টোটকা মানলে সারা বছর ভালো থাকবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved