MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • Republic Day 2022 Food: প্রজাতন্ত্র দিবসে তৈরি করুন তেরঙা খাবার, জেনে নিন কী কী খাবার তৈরি করতে পারেন

Republic Day 2022 Food: প্রজাতন্ত্র দিবসে তৈরি করুন তেরঙা খাবার, জেনে নিন কী কী খাবার তৈরি করতে পারেন

১৯৫০ সাল থেকে ২৬ জানুয়ারি দিনটি পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস (Republic Day) হিসেবে। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এই বিশেষ দিনে। প্রতিবছর এদিন দিল্লিতে কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। অংশগ্রহণ করেন ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। উপস্থিত থাকেন সকল স্বনামধন্য ব্যক্তিত্ব। এবার এই দিনটি পালন করুন ঘরে বসে। এদিন হেঁশেলে তৈরি হোক তেরঙা খাবার (Tri color Food)। রইল কিছু খাবারের খোঁজ, যাতে রয়েছে প্রজাতন্ত্র দিবসের ছোঁয়া। 

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jan 25 2022, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

প্রজাতন্ত্র দিবসে বানিয়ে ফেলুন তেরঙা লস্যি। এক্ষেত্রে প্রয়োজন শুধু ফুড কালার। মিক্সিতে দই, স্বাদ মতো চিনি ও সামান্য নুন দিয়ে ব্লেন্ড করে নিন। এবার কাঁচের গ্লাস নিন। এতে অল্প করে লস্যি ঢালুন। মেশান কমলা সবুজ রঙ। অন্য একটি গ্লাসে অল্প লস্যি নিয়ে কমলা রঙ মেশান। এবার একটি কাঁচের গ্লাসে প্রথমে সবুজ রঙের লস্যি ঢালুন। তার ওপর দিন এমনি লস্যি। যা সাদা রঙ থাকবে এবার দিন কমলা রঙের লস্যি। এই তেরঙা লস্যি যেন ঘন হয়। তা না হলে রঙগুলো মিশে যাবে। 

210

তেরঙা মিষ্টি বানাতে পারেন। এক্ষেত্রে সবুজ ও কমলা রঙের ফুড কালার প্রয়োজন। একটি মিষ্টির তিনটি রঙে লেয়ার তৈরি করতে পারেন। অথবা কমলা, সবুজ ও সাদা এই তিন রঙের আলাদা আলাদা মিষ্টি বানাতে পারেন। একটি প্লেটে এক সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন।  

310

এই প্রজাতন্ত্র দিবসে বানাতে পারেন তেরঙা মাফিন। মাফিন তৈরি করে বেক করতে দেওয়ার আগে এই তিনটি রঙ মেশান। সবুজ, সাদা ও কমলা রঙ লেগার তৈরি করে নিন। চায়ের সঙ্গে এই মাফিন সকলের মন কাড়বে। 

410

বানিয়ে ফেলুন তেরঙা ফ্রুট জুস। এই ফ্রুট জুস বানাতে প্রয়োজন কমলালেবু, কিউই আর নারকেল দুধ। এগুলোর সহযোগে বানিয়ে ফেলুন তেরঙা ফ্রুট জুস। এই ফলের গুণে সুস্বাস্থ্য বজায় থাকবে। 

510

সহজে বানিয়ে ফেলুন তেরঙা কেক। এক্ষেত্রে সাদা, কমলা ও সবুজ এই তিনটি রঙের ফুড কালার দিয়ে তৈরি করে ফেলুন তেরঙা কেক। প্রজাতন্ত্র দিবসে সকলের মন কাড়বে এই কেক।  

610

তেরঙা মহারাষ্ট্রিয়ান ফুড বানাতে পারেন প্রজাতন্ত্র দিবসে। মোমো বানিয়ে ফেলুন। কমলা ও সবুজ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন। মোমো তৈরির সময় যখন মন্ড বানাবেন সে সময় এই রঙ ব্যবহার করবেন। 

710

ইডলি কম-বেশি অনেকেরই পছন্দ। বানিয়ে ফেলুন তেরঙা ইডলি। কমলা ও সবুজ রঙের ফুড কালার ব্যবহার করুন তেরঙা ইডলি তৈরিতে। প্রজাতন্ত্র দিবসের মেনুতে থাক তেরঙা ইডলি।  

810

বানাতে পারেন তেরঙা পনির টিক্কা মশালা। চায়ের সঙ্গে তেরঙা পনির টিক্কা মশালা বেশ ভালো লাগবে। সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন থাকে এই পদ। 

910

এদিন বানান স্পেশ্যাল স্যালাড। ক্যাপসিকাম, বাঁধাকপি ও গাজর কেটে নিন। এই তিন রঙের সবজি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন তেরঙা সবজি। 

1010

প্রজাতন্ত্র দিবসের মধ্যাহ্ন ভোজ হোক একেবারে স্পেশ্যাল। একটি ট্রে-তে তিনটি কাঠের চামচ রাখুন। একটিতে নুন, একটিকে লঙ্কা আরেকটিতে রাখুন ধনেগুঁড়ো। এগুলো ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখুন। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
প্রজাতন্ত্র দিবস

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
Recommended image2
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা
Recommended image3
দোকানের স্টাইলে বাড়িতে চিলি চিকেন বানাতে গেলে কয়েকটি ভুল এড়িয়ে চলবেন
Recommended image4
ঘরোয়া কিছু কৌশল মানলে ভাজাভুজিতে তেল কম টানবে ও হবে মুচমুচে, রইল তার পদ্ধতি
Recommended image5
রান্নার আগে মুরগির মাংস ধোয়া একদম উচিত নয়, কারণ জানলে চমকে উঠবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved