MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • কোপা ফাইনালে মেসি বনাম নেইমারের 'প্রেস্টিজ ফাইট', জানুন মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন তারকা

কোপা ফাইনালে মেসি বনাম নেইমারের 'প্রেস্টিজ ফাইট', জানুন মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন তারকা

এবারের কোপা আমেরিকার ফাইনাল শুধু ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতীদ্বন্দ্বী দেশের লড়াই নয়, এই লড়াই হতে চলেছে আধুনিক ফুটবলের দুই মহা তারকার শ্রেষ্ঠত্বের। একটি ম্যাচের ফলাফল দিয়ে শ্রেষ্ঠত্ব বিচার না হলেও, রবিবার ভোরে মেসি বনাম নেইমার দ্বৈরথে কে শেষ হাসি হাসে তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এর আগে একাধিক ম্যাচে মেসি-নেইমার মুখোমুখি হলেও, কোনও প্রতিযোগিতার ফাইনালে এই প্রথম সাক্ষাৎ হতে চলেছে দুই তারকার। কোপা আমেরিকা ২০২১-এর ফাইনালে নামার আগে দেখে নিন মেসি-নেইমারের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 10 2021, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মেসি বনাম নেইমার, ক্লাব প্রতিযোগিতা-
২০১৭ সালের পর থেকে দু’জন খেলছেন আলাদা ক্লাবে। কিন্তু মজার ব্যাপার, ক্লাব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১ বারই দেখা হয়েছে মেসি-নেইমারের। সেটিও ১০ বছর আগে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-পিএসজি মুখোমুখি হলেও, সে ম্যাচে খেলেন নি নেইমার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ক্লাব প্রতিযোগিতায় দু’জনের দেখা ২০১১ সালে। সেবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে নেইমারের সান্তোসের মুখোমুখি হয় মেসির বার্সেলোনা। সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। জোড়া গোল করেন মেসি।

310

মেসি বনাম নেইমার, আন্তর্জাতিক প্রতিযোগিতা-
জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন মেসি-নেইমার। ১ম দেখা ২০১০ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার মেসির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

410

২০১২ সালে আবারো দেখা দু’দলের। এবারও মেসির জাদুতে জয় পায় আর্জেন্টিনা। নাটকীয় সে ম্যাচের শেষমুহুর্তে জয়সূচক গোলসহ হ্যাটট্রিক করেন মেসি। আর্জেন্টিনা জয় পায় ৪-৩ ব্যবধানে।

510

এর ২ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। তবে এবার জয় পায় ব্রাজিল। মেসির বিপক্ষে নেইমারের ১ম জয়। কিন্তু সে ম্যাচে পেনাল্টি মিস করেন নেইমার।

610

দু’জনের সবশেষ দেখা হয় ২০১৬ সালে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেবার বড় জয় পায় ব্রাজিল। আর্জেন্টিনাকে হারায় ৩-০ গোলে। গোলের দেখা পান নেইমারও।

710

আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে মেসির গোল সংখ্যা ৭৬। সেখানে কিন্তু মেসিকে খুব কম সময়ে টক্কর দিচ্ছে নেইমার। ইতিমধ্যেই ৬৮টি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন নেইমার।

810

এরপর কেটে গেছে দীর্ঘদিন। ৫ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। তবে এবার ট্রফির লড়াই। দেখা যাক, শেষ হাসিটা কার মুখে ফোটে।

910

ফাইনালের আগে নেইমার হুঙ্কার দিয়েছেন মেসি তার প্রিয় বন্ধু হলেও, ফাইনালে জিতবে ব্রাজিল। যদিও মেসির আর্জেন্টিনাকেই ফাইনালে চেয়েছিলেন নেইমার। অপরদিকে ট্রফি জিতেই ব্রাজিল ছাড়তে চান মেসিও।

1010

মেসি-নেইমারের বন্ধুত্ব-
খেলার মাঠে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়লেও, ব্যক্তিগত জীবনে মেসি ও নেইমার অন্তরঙ্গ বন্ধু। বার্সেলোনায় একসঙ্গে দু’জনে খেলেছেন দীর্ঘদিন। মেসি-নেইমার জুটিকে তখন ভয় পেত বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো। পেশাদারিত্ব ছাড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকা পরিণত হন বেশ ভালো বন্ধুতে। সেই বন্ধুত্ব আজও অমলিন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Real Madrid: বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান, লা লিগার লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ
Recommended image2
Xabi Alonso: 'গোল হজমের সংখ্যা কমাতেই হবে,' চেলসি দল নিয়ে বিশেষ পরিকল্পনায় আলোন্সো
Recommended image3
East Bengal FC: চেন্নাইয়ের বিরুদ্ধে ৫ গোল হজম, দীপাবলির আগে আঁধারে ইস্টবেঙ্গল
Recommended image4
Jobe Bellingham: ইংল্যান্ডের মাঝমাঠে এবার বেলিংহ্যাম ভাইদের জুটি! পালমার ও ফোডেন বাদ, সুযোগ পেলেন ফুলহ্যামের মিডফিল্ডার
Recommended image5
Cristiano Ronaldo Retirement: 'ভেবেছিলাম ও ফিরবে,' রোনাল্ডোর অবসরে হতবাক পর্তুগালের কোচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved