MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • মেসির ৩৪ তম জন্মদিন, বিশেষ দিনে জেনে নিন ফুটবল জাদুকরের সেরা ১০টি রেকর্ড সম্পর্কে

মেসির ৩৪ তম জন্মদিন, বিশেষ দিনে জেনে নিন ফুটবল জাদুকরের সেরা ১০টি রেকর্ড সম্পর্কে

বর্তমানে কোপা আমেরিকা খেলতে ব্যস্ত রয়েছেন লিওনেল মেসি। করোনা আবহে বৃহস্পতিবার ফুটবল জাদুকরের ৩৪ তম জন্মদিন পালিত হল সাদামাটাভাবেই। গতবারও সাড়ম্বরে জন্মদিন পালন থেকে নিজেকে বিরত রেখেছিলেন মেসি। তবে সকাল থেকে ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লিও। বর্তমানে দলকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করানোই প্রধান লক্ষ্য ফুটবল কিংবদন্তীর। জন্মদিনে জেনে নিন লিওনেল মেসির এমন কিছু রেকর্ড, যা চিরকাল মনে রাখবে ফুটবল বিশ্ব। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 24 2021, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৩৪ টি শিরোপা জিতেছেন লিও মেসি। ১০ টি লা লিগা, ৬টি কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন বর্তমানে বার্সা অধিনায়ক।
 

210

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৫২০ টি ম্যাচে ৪৭৪টি গোল করেছেন লিওনেল মেসি। যা বার্সেলোনা ও লা লিগার ইতিহাসে এক অনন্য রেকর্ড।

310

লা লিগার ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ ৫০টি গোল, ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মরসুমে ৭৩টি গোল ও এক ফুটবল মরসুমের ইতিহাসে সর্বোচ্চ ৯১টি গোলের রেকর্ড রয়েছে মেসির দখলে।

410

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ চির প্রতিদ্বন্দ্বী দুই দল। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অর্থাৎ এল ক্লাসিকোয় ব্যক্তিগত সর্বাধিক ২৬টি গোলের নজির রয়েছে মেসির দখলে।

510

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছেন এলএমটেন। একটি, দুটি নয় চ্যাম্পিয়নস লিগে মেসি করেছেন আটটি হ্যাটট্রিক। যেই রেকর্ড ভাঙা অসম্ভব প্রায়।
 

610

এক সপ্তাহে করা গোলের নিরিখেও শীর্ষে রয়েছে লিওনেল মেসির নাম। ২০১০ সালে এক সপ্তাহে ১০টি গোল করেন আধুনিক ফুটবলের যাদুকর। যেই রেকর্ড এখনও অটুট।

710

একটানা ম্যাচে গোল করার নজিরও রয়েছে মেসির দখলে। টানা ২১ ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন মেসি। টানা ২১ ম্যাচে তার গোল সংখ্যা ৩৩টি।

810

ফুটবল ইতিহাসে সব থেকে বেশি মোট ৬ বার ব্যালন ডি অর জেতার নজির রয়েছে মসির দখলে। একইসঙ্গে টানা ১১ বার ব্যালন ডি অরের জন্য মনোনীত হয়েও রেকর্ড সৃষ্টি করেছেন মেসি।

910

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে ৩ বার ব্যালন ডি'অর পুরস্কার জয় করেন মেসি। মাত্র  ২৪ বছর, ৬ মাস এবং ১৭ দিন বয়সের মধ্যেই তিন তিনবার ব্যালন ডি অর জিতে ফেলছিলেন মেসি।
 

1010

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোল দাতা মেসি। ১৪৭টি ম্যাচে ৭৩টি গোল। এছাড়া অলিম্পিকেও দেশকে স্বর্ণপদক দিয়েছেন মেসি। ২০১৪ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই রানার্সআপ হয় আর্জেন্টিনা। এছাড়াও মেসির অসংখ্য রেকর্ড রয়েছে যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohun Bagan vs Punjab FC: যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের, খেলার ফলাফল ৩-২
Recommended image2
East Bengal FC: ইস্টবেঙ্গলের জয়ের দিন বেঙ্গালুরু এফসি-র হার, জমে গেল আইএসএল
Recommended image3
FIFA World Cup 2026: ভারতে কি দেখা যাবে না বিশ্বকাপ? সম্প্রচার নিয়ে ঘোর অনিশ্চয়তা
Recommended image4
FIFA World Cup 2026: বিশ্বকাপের টিকিট নিয়ে প্রতারণা করছে ফিফা, অভিযোগ ফুটবলপ্রেমীদের
Recommended image5
Tanmoy Dhar Referee: কলকাতা ময়দানের অন্ধকার দিক! বোমা ফাটালেন বঙ্গ রেফারি তন্ময় ধর, EXCLUSIVE
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved