MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cristiano Ronaldo Announces Retirement: আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর এই নজির সবার ধরাছোঁয়ার বাইরে

Cristiano Ronaldo Announces Retirement: আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর এই নজির সবার ধরাছোঁয়ার বাইরে

Cristiano Ronaldo Retirement: পর্তুগালের (Portugal) জাতীয় দলের হয়ে আর খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে মতপার্থক্যের জেরে সরে গেলেন এই কিংবদন্তি। তিনি পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে (Portuguese Football Federation) পাশে পাননি।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 05 2026, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পর্তুগালকে প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : INSTAGRAM

পর্তুগালকে প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রোনাল্ডোর হাত ধরে প্রথম বড় খেতাব পর্তুগালের

পর্তুগালকে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্রান্সের মাটিতে আয়োজিত ইউরো ২০১৬ ফাইনালে আয়োজক দেশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধেই হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রোনাল্ডো। ফলে তাঁর ফাইনাল খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছিল। তবে মাঠের বাইরে থেকেও দলের প্রতি তাঁর দায়িত্ববোধে কোনও খামতি ছিল না। ম্যাচের বাকি সময়টা সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের ক্রমাগত উৎসাহ জুগিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারের শুরু থেকে যে স্বপ্ন বুকে লালন করেছিলেন রোনাল্ডো, সেই স্বপ্ন পূরণ হয়েছিল সেদিন। পর্তুগালের জার্সিতে তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে সেই ঐতিহাসিক ইউরো জয়।

DID YOU
KNOW
?
কোচের সঙ্গে মতবিরোধ
একাধিকবার পর্তুগালের জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতবিরোধ হয়েছে। এবার তিনি জাতীয় দল থেকে সরে গেলেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে পর্তুগালের হার বাঁচান রোনাল্ডো
Image Credit : AFP

২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে পর্তুগালের হার বাঁচান রোনাল্ডো

স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক রোনাল্ডোর

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বি-র ম্যাচে স্পেনের বিরুদ্ধে পর্তুগালের হার বাঁচান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল এই ম্যাচে হারের আশঙ্কায় ছিল। সেই সময় একক দক্ষতায় ম্যাচের রং বদলে দেন রোনাল্ডো। সেই বিশ্বকাপের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স উপহার দেন পর্তুগিজ মহাতারকা। স্পেনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ৩-৩ ড্র হওয়া ম্যাচে পর্তুগালের হয়ে তিন গোলই করেন রোনাল্ডো। তাঁর পারফরম্যান্সের সেরা মুহূর্তটি এসেছিল ম্যাচের ৮৮ মিনিটে। দুরন্ত ফ্রি-কিক থেকে বল সরাসরি স্পেনের জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিরুদ্ধে প্রায় একক দক্ষতায় পর্তুগালকে হার থেকে বাঁচিয়েছিলেন রোনাল্ডো। তাঁর সেই অসাধারণ পারফরম্যান্স আজও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

২০০৩
২০০৩ সালে প্রথমবার পর্তুগালের সিনিয়র দলে সুযোগ পান রোনাল্ডো।
২০০৩ সালে পর্তুগালের সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

Related Articles

Related image1
Cristiano Ronaldo: ছাপিয়ে গেলেন মেসিকে, 'ব্যালন ডি’অর অফ অল টাইম' জিতলেন রোনাল্ডো
Related image2
Cristiano Ronaldo: 'আমাকে ডুবিয়েছে,' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তোপ এরিক টেন হ্যাগের
35
প্রায় একক দক্ষতায় পর্তুগালকে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে পৌঁছে দেন রোনাল্ডো
Image Credit : Getty

প্রায় একক দক্ষতায় পর্তুগালকে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে পৌঁছে দেন রোনাল্ডো

রোনাল্ডোর জন্যই ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছয় পর্তুগাল

২০১৩ সালে সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। সেই ম্যাচের আগে পর্যন্ত পর্তুগালের বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়নি। প্লে-অফের প্রতিপক্ষ দলে ছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলার। এই গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুখে সেরা পারফরম্যান্স দেখান রোনাল্ডো। প্লে-অফের দ্বিতীয় লেগে তাঁর দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ৩-২ জয় পায় পর্তুগাল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় পর্তুগাল। বড় মঞ্চে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা যে তাঁর রয়েছে, তা আরও একবার প্রমাণ করে দেন পর্তুগিজ মহাতারকা।

45
পর্তুগালকে ইউরো কাপ জেতানোর ৩ বছর পর ফের বড় ট্রফি জেতান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

পর্তুগালকে ইউরো কাপ জেতানোর ৩ বছর পর ফের বড় ট্রফি জেতান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্রথম উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল

২০১৯ সালে প্রথম উয়েফা নেশনস লিগ জিতে আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের তালিকায় আরও এক ট্রফি যোগ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সারা প্রতিযোগিতাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। বিশেষ করে সেমি-ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি। এরপর ট্রফি জেতে পর্তুগাল। দেশের জার্সিতে এটি ছিল রোনাল্ডোর দ্বিতীয় বড় আন্তর্জাতিক খেতাব। এরপর ২০২৫ সালেও নেশনস লিগ জয়ের স্বাদ পান পর্তুগিজ মহাতারকা।

55
আন্তর্জাতিক ফুটবলে অক্ষত থাকতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একাধিক রেকর্ড
Image Credit : Getty

আন্তর্জাতিক ফুটবলে অক্ষত থাকতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একাধিক রেকর্ড

রোনাল্ডোর রেকর্ড ভাঙা কঠিন

শুধু নির্দিষ্ট কয়েকটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স নয়, দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর একাধিক রেকর্ড বহু বছর ধরে অক্ষত থাকতে পারে। পর্তুগালের সিনিয়র দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে কেরিয়ার শেষ করলেন রোনাল্ডো। পুরুষদের সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে দু’টি ক্ষেত্রেই তাঁর দখলে রয়েছে বিশ্বরেকর্ড। এছাড়া বিশ্বকাপ ফুটবলের পাঁচটি আলাদা সংস্করণে গোল করা প্রথম ফুটবলার হওয়ার নজির গড়েন তিনি। পরে ছ’টি বিশ্বকাপের আসরেই গোল করে নিজের রেকর্ডই উন্নত করেন রোনাল্ডো। ২০০৩ থেকে ২০২৬, দীর্ঘ ২৩ বছর ধরে । এই সময়ের মধ্যেই এক কিশোর প্রতিভা থেকে পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
SAFF Championship 2026: ঢাকায় পাকিস্তান-বধ, সাফ ফুটবলের শুরুতেই দাপট ভারতের
Recommended image2
Virat Kohli Birthday: বিলাসবহুল জীবন বিরাট কোহলির, ঘড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে
Recommended image3
Cristiano Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, পর্তুগালের জার্সিতে আর নয়
Recommended image4
Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?
Recommended image5
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Related Stories
Recommended image1
Cristiano Ronaldo: ছাপিয়ে গেলেন মেসিকে, 'ব্যালন ডি’অর অফ অল টাইম' জিতলেন রোনাল্ডো
Recommended image2
Cristiano Ronaldo: 'আমাকে ডুবিয়েছে,' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তোপ এরিক টেন হ্যাগের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved