MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • ১১টি দেশের ১১টি মাঠে হবে ইউরো কাপের খেলা, এক ঝলকে দেখে ও জেনে নিন স্টেডিয়ামগুলি

১১টি দেশের ১১টি মাঠে হবে ইউরো কাপের খেলা, এক ঝলকে দেখে ও জেনে নিন স্টেডিয়ামগুলি

১২ জুন থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইউরো কাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি  ইতালি বনাম তুরস্ক। এই প্রথমবার কোনও নির্দিষ্ট একটি দেশে নয়, ইউরো কাপ আয়োজিত হবে ইউরোপের ১১টি দেশের ১১টি আলাদা স্টেডিয়ামে। ইউরো কাপে ফিরতে চলেছে দর্শকও। তবে বিভিন্ন দেশে দর্শক সংখ্যা প্রবেশের শতাংশতে রয়েছে তারতম্য। ইউরো কাপ উপলক্ষ্যে নতুনভাবে সেজে উঠেছে ১১টি স্টেডিয়াম। চলুন ইউরোপের 'বিশ্বকাপ' শুরুর আগে দেখে নেওয়া যাক কোন কোন মাঠে হতে চলেছে ম্য়াচ।

3 Min read
Author : Sudip Paul
Published : Jun 07 2021, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

১. এস্তাদিও দে লা কার্তুজা, সেভিয়া (স্পেন)

স্পেনের অন্যতম সুন্দর স্টেডিয়াম এস্তাদিও দে লা কার্তুজা। এই মাঠে মো দর্শক সংখ্যা ৬০ হাজার। নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ গুলি এই মাঠেই খেলবে তিন বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ ই-য়ের তিন ম্যাচ হবে এখানে। এছাড়াও আয়োজিত হবে রাউন্ড অফ ১৬-র একটি ম্যাচ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

২. ক্রেস্তোস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া)

রাশিয়ার অন্যতম আকর্ষক এই মাঠে আয়োজিত হবে ইউরো কাপের মোট ৭টি ম্যাচ। এই মাঠের মোট দর্শকাসন ৬৭,৮০০। গ্রু বি-য়ের ৩টি ও গ্রুপ ই-য়ের তিনটি ম্যাচ আয়োজিত হবে এই মাঠে। এর মধ্যে গ্রুপ পর্বে রাশিয়ার দুটি ম্যাচ রয়েছে। এছাড়াও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ হবে ক্রেস্তোস্কি স্টেডিয়ামে।

311

৩. স্তাদিও অলিম্পিকো, রোম (ইতালি)

ইতালির অন্যতম সেরা মাঠ স্তাদিও অলিম্পিকো। ৭২ হাজার ৬৯৮ আসন বিশিষ্ট এই মাঠ। গ্রুপ এ-ততে ইতালি তাদের ২টি ম্যাচই খেলবে এই মাঠে। এছাড়াও একটি শেষ আটের ম্যাচও হবে ইতালির এই স্টেডিয়ামে।

411

৪. আলিয়াঞ্জ এরিনা, মিউনিখ (জার্মানি)

আলিয়াঞ্জ এরিনার নাম আমাদের সকলেরই জানা। বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড এই মাঠ। মোট দর্শক সংখ্যা ৭০ হাজার। গ্রপ এফ-এ জার্মানি তাদের তিনটি ম্যাচই খেলবে এই মাঠে। এছাড়াও একটি শেষ আটের খেলা আয়োজনের দায়িত্ব পেয়েছে আলিয়াঞ্জ এরিনা।

511

৫. ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন (ইংল্যান্ড)

প্রতিযোগিতার সব থেকে বেশি আটটি ম্যাচ আয়োজিত হবে ৯০ হাজার দর্শকাসন বিশিষ্ট লন্ডনের এই স্টেডিয়াম। গ্রুপ ডি-এর তিনটি ম্যাচ হবে এই মাঠে। ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে এই মাঠে। এছাড়াও শেষ ষোলোর ২টি. ২টি সেমি ফাইনাল ও ১১ জুলাই মেগা ফাইনালেরও আয়োজন করবে ওয়েম্বলি।

611

৬. হ্যাম্পডেন পার্ক, গ্লাসগো (স্কটল্যান্ড) হ্যাম্পডেন পার্ক

গ্লাসগো স্টেডিয়াম স্কটল্যান্ডের অন্যতম সেরা স্টেডিয়াম। এই মাঠের মোট দর্শক সংখ্যা ধরে ৫১ হাজার ৮৮৬। ঘরের মাঠে মোট দুটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এই দুটি ম্যাচ সহ গ্রুপ ডি-য়ের মোট তিনটি ম্যাচ আয়োজিত হবে এই মাঠে। এছাড়াও শেষ ষোলোর একটি ম্যাচও আয়োজন করবে হ্যাম্পডেন পার্ক।

711

৭. পার্কেন স্টেডিয়াম, কোপেনহাগেন (ডেনমার্ক)

নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ঘরের মাঠ পার্কেন স্টেডিয়ামে খেলবে ডেনমার্ক। এই মাঠের মোট দর্শক সংখ্যা ৩৮ হাজার ৬৫ জন। এছাড়াও শেষ ষোলোর একটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।

811

৮. পুসকাস এরিনা, বুদাপেস্ট (হাঙ্গেরি)

হাঙ্গিরির এই মাঠে মোট দর্শক সংখ্যা ৬৭ হাজার ২১৫ জন। হোম টিম হাঙ্গেরি ও পর্তুগাল এই মাঠে তাদের গ্রুপ পর্বের দুটি করে ম্য়াচ খেলবে। এছাড়াও শেষ ষোলোর একটি ম্যাচ আয়োজিত হবে পুসকাস এরিনাতে।

911

৯. ন্যাশনাল এরিনা, বুখারেস্ট (রোমানিয়া)

রোমানিয়ার রাজধানীতে অবস্থিত এই স্টেডিয়ামে দেশের অন্যতম সেরা। বুখারেস্ট ন্যাশানাল এরিনায় সি- গ্রুপের মোট ৩টি ম্যাচচ আয়োজজিত হবে। এছাড়াও শেষ ষোলোর একটি ম্য়াচও হবে এই মাঠে।

1011

১০. বাকু অলিম্পিক স্টেডিয়াম, বাকু (আজারবাইজান)

২০১৫ সালে প্রথম ম্যাচ হয় এই মাঠে। ইউরো কাপে গ্রুপ এ-র তিনটি ম্যাচ হবে এই মাঠে। মোট দর্শক সংখ্যা ৬৯,৮৭০। এছাড়াও প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ের তৃতীয় ম্যাচ হবে বাকু অলিম্পিক স্টেডিয়ামে।

1111

১১. জোহান ক্রুয়েফ এরিনা, আমস্টারডাম (নেদারল্যান্ডস)

নেদারল্যান্ডের জোহান ক্রুয়েফ এরিনা অর্থাৎ আমস্টারডামম স্টেডিয়ামের মোট দর্শক সংখ্যা ৫৫ হাজার, ৯০০। নেদারল্যান্ড তাদের গ্রুপ পর্বের সব ম্য়াচই খেলবে এই মাঠে। এছাড়াও শেষ ষোলোরও একটি ম্য়াচ আয়োজন করবে এই মাঠ।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Debabrata Sarkar East Bengal: "বৃষ্টিভেজা রাতে কারও ছাতার তলায় মাথা গুঁজে দেওয়া!" খোঁচা দেবব্রতর? সঙ্গে লড়াইতে থাকার বার্তাও
Recommended image2
Debabrata Sarkar East Bengal: অস্কার ব্রুজো কি ইস্টবেঙ্গলেই থাকছেন? আইএসএল চ্যাম্পিয়ন হয়েই বড় বার্তা দেবব্রতর
Recommended image3
Kylian Mbappe: 'দেশ এদের নিয়ন্ত্রণে গেলে সর্বনাশ,' দক্ষিণপন্থীদের বিরুদ্ধে সরব এমবাপে
Recommended image4
Emiliano Martinez: অনুশীলনে আঙুলে চোট, বিশ্বকাপে খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ?
Recommended image5
Ebola Outbreak: ইবোলা সতর্কতা, বিশ্বকাপের আগে আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর ফুটবলারদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved