MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Sports
  • Football
  • চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করল ইপিএলের ৪টি দল,জেনে নিন তাদের খুঁটিনাটি

চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করল ইপিএলের ৪টি দল,জেনে নিন তাদের খুঁটিনাটি

অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে অবশেষে শেষ হয়েছে ইপিএল। ৩০ বছর পর প্রিমিয়ার লিগ বিজয়ী হয়েছে লিভারপুল। মরশুমটা খুব একটা ভালো লা গেলেও দ্বিতীয় স্থানে শেষ করেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় এবং চতুর্থ স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় এবং চেলসি চতুর্থ স্থানে শেষ করেছে। পরের মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এই চারটি ক্লাব। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 27 2020, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

লিভারপুল- 
গত মরশুমে মাত্র ১ টি ম্যাচে হারলেও ১ পয়েন্টের জন্য লিগ হাতছাড়া হয়েছিল জুর্গেন ক্লপের দলের। এই মরশুমে দ্বিগুন মরিয়া হয়ে প্রিমিয়ার লিগ জয়ের জন্য ঝাঁপিয়েছিল তারা। অন্যান্য প্রতিযোগিতা থেকে তাড়াতাড়ি ছিটকে যাওয়া শাপে বর হয়েছে তাদের কাছে। মহামারীর জন্য ফুটবল বন্ধ হওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির ২৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল তারা। ফুটবল ফেরার পর ছন্দপতন ঘটেছিল তাদের। কিন্তু তাতে লিগ জিততে অসুবিধা হয়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24

ম্যানচেস্টার সিটি-
গোটা মরশুমে সিটি ভুগছে ডিফেন্সের সমস্যায়। দুর্বল ডিফেন্সের জন্য তাদের হারতে হয়েছে নরউইচ সিটি, উলভসের মতো দলের কাছে। এদিকে যেই ম্যাচ গুলো তারা জিতেছে তার মধ্যে বেশিরভাগ গুলিতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। এখনও চ্যাম্পিয়ন্স লিগের খেলা বাকি রয়েছে তাদের।

34

ম্যানচেস্টার ইউনাইটেড-
শুরুতে নড়বড়ে দেখালেও ২০২০ এর ফেব্রুয়ারি থেকে অসাধারণ ফর্মে রয়েছে তারা। ব্রুনো ফার্নান্দেজ-কে সই করানোর পর থেকে দলের পারফরম্যান্সে অনেক উন্নতি ঘটেছে। একসময় ৮ নম্বরে থাকা দল পরপর ম্যাচ জিতে শীর্ষ চারটি জায়গায় উঠে এসেছে। এখনও ইউরোপা লিগে খেলা বাকি রয়েছে তাদের। 

44

চেলসি-
দলের দীর্ঘদিনের তারকা হ্যাজার্ড ছেড়ে চলে গেছে মরশুমের শুরুতেই। দলে একাধিক নতুন তরুণ প্রতিভা এবং নতুন কোচ হয়ে এসেছেন এককালে ক্লাবে দাপিয়ে খেলে যাওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। নিজের প্রথম মরশুমের হিসাবে যথেষ্ট ভালো ফল করেছেন ল্যাম্পার্ড। চেলসি-কে টপ ফোরে রাখার পাশাপাশি এফ.এ কাপের ফাইনালেও তুলেছেন দলকে। এখনও এফ.এ কাপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলা বাকি তাদের।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lionel Messi: বাবা প্রয়াত হওয়ার পর প্রথম গোল, ইন্টার মায়ামিকে পয়েন্ট এনে দিলেন লিওনেল মেসি
Recommended image2
Indian Super League 2026-27: এক মাস পিছিয়ে যাচ্ছে, কবে শুরু হবে আইএসএল?
Recommended image3
ISL 2026: এবারের আইএসএলে ১৩টি ক্লাবই অংশ নিচ্ছে! খেলা হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতেই, জানিয়ে দিল ফেডারেশন
Recommended image4
Durand Cup 2026: দিল্লির বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়! ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল
Recommended image5
Durand Cup 2026: ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, যুবভারতীতে মহারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved