MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • বার্সার সঙ্গে সম্পর্ক শেষ মেসির, জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন ফুটবল জাদুকর

বার্সার সঙ্গে সম্পর্ক শেষ মেসির, জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন ফুটবল জাদুকর

৩০ জুনের মধ্যে মেসিকে সই করাতে ব্যর্থ হল বার্সেলোনা। জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন এলএমটেন। ফলে পৃথিবীর যে কোনও ক্লাবে খেলায় কোনওরকম বাধা রউল না মেসির। তবে এখনও মেসিকে ধরে রাখার বিশয়ে আশাবাদী বার্সা। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 01 2021, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সরকারিভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল লিওনেল মেসির। ৩০ জুন ২০২১ পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন মেসি। পয়লা জুলাই থেকে জীবনে প্রথম বার ফ্রি এজেন্ট হলেন মেসি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ফুটবলের ভাষায় ফ্রি এজেন্টের অর্থ হল কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন মেসি। ফলে চাইলে নিজের ইচ্ছামত যে কোনও ক্লাবে সই করতে পারবেন তিনি।
 

310

এতদিন পর্যন্ত যেসকল তাবড়া তাবড় ক্লাবরা মেসিকে দলে নিতে চাইতেন, তারা এবার অনায়াসে লোভনীয় অফার নিয়ে মেসির এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারে। 

410

গতবার যখন মেসি বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিল তখন পিএসজি, ম্যান সিটি, জুভেন্তাসের মত ক্লাবরা মেসিকে নিতে ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু বার্সার সঙ্গে চুক্তির কারণে শেষ পর্যন্ত বার্সাতেই থেকে গিয়েছিলেম মেসি।
 

510

তবে এবারও শোনা যাচ্ছে এই তিন বড় ক্লাবই ঝাঁপাতে পারে মেসির জন্য। তবে গতবার পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে মেসির সুসম্পর্কের কারণে শোনা গিয়েছিল ম্যান সিটির সঙ্গে কতা প্রায় পাকা হয়ে ছিল। এবারও কি ইংল্যান্ডেই পারি জমাবেন মেসি তার জন্য অপেক্ষা করতে হবে।
 

610

তবে বার্সা কর্তৃপক্ষ এখনও আশাবাদী মেসিকে পুনরায় সই করানোর বিষয়ে। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। যদিও মেসি সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি।

710

মেসির ফের বার্সায় সই করানো নিয়ে বেশ কিছু সমস্যাও রয়েছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। কারণ, স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনে আটকাবে। 

810

এছাড়াও বার্সেলোনার বর্তমানে বাজারে দেনা রয়েছে ৮৯ হাজার কোটি টাকা। কোভিডের কারণে ক্লাবের আয়ও কমে গিয়েছে অনেকটাই। ফলে মেসিকে ধরে রাখাটা সত্যিই চ্যালেঞ্জ বার্সার।

910

বর্তমানে নিজের দলবদল নিয়ে কোনও মন্তব্য করেননি লিওনেল মেসি। ব্যস্ত রয়েছেন জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকা খেলতে। দেশকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য মেসির।

1010

ফলে বার্সাতেই থেকে যাবেন মেসি নাকি অন্য কোনও ক্লাব প্রথমবার আধুনিক ফুটবলের জাদুকরকে সই করিয়ে চমক দেবে, তার জন্য আর কিছুটা অপেক্ষা করতেই হবে মেসি ভক্ত থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্বকে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup 2026: ভিসা দিল না কানাডা, বিশ্বকাপে ঘানার প্রথম ম্যাচে নেই টমাস পার্টে
Recommended image2
FIFA World Cup 2026: বসনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র, বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট কানাডার
Recommended image3
FIFA World Cup 2026: জন্মস্থানে ফিরলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ নোরা ফতেহি
Recommended image4
FIFA World Cup 2026: বিশ্বকাপে আমেরিকার প্রথম ম্যাচে কেন স্টেডিয়ামে নেই ট্রাম্প?
Recommended image5
Thibaut Courtois: বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন, ইঙ্গিত থিবাউট কুর্তোয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved