MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • মারাদোনাকে হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি মেসির, জরিমানা বার্সার

মারাদোনাকে হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি মেসির, জরিমানা বার্সার

রবিবার লা লিগা ওসাসুনার বিরুদ্ধে অনবদ্য গোল করে প্রয়াত কিংবদন্তী ফুটবলার ও তার গুরু মারাদোনাকে শ্রদ্ধা জনালেন লিওনেল মেসি। বার্সা তারকার অভিনব এই শ্রদ্ধা কুর্ণিশ কুড়িয়েছে গোটা বিশ্বের। কিন্তু এই কুর্নিশের কারণেই এবার জরিমানার শিকার হতে হল বার্সাকে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 30 2020, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী ফুটবলার দিয়াগো মারাদোনা। ৮৬-র বিশ্বকাপ জয়ের নায়ক নিজের গুরুর প্রয়াণে ব্যাথিত লিওনেল মেসি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

ট্যুইটারে লিখেছিলেন, 'আর্জেন্তিনার প্রতিটি মানুষ এবং ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের দিন। দিয়েগো আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমাদের ছেড়ে কখনও যাবে না দিয়েগো। কারণ ও চিরন্তন। দিয়েগোর সঙ্গে যে সব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা আমার স্মৃতিতেই থাকবে। দিয়েগোর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।' 

39

২০১০ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্তিনার কোচের ভূমিকায় ছিলেন ফুটবলের রাজপুত্র। সেই সময় মেসিকে আগলে রেখেছিলেন তিনি। সাংবাদিক বৈঠকের চাপও নিজেই সামলাতেন, মেসিকে খোলা মনে খেলার জন্য। যদিও সেই বিশ্বকাপে জার্মানির কাছে হেরে স্বপ্ন শেষ হয়েছিল মারাদোনার। এছাড়াও মেসি-মারাদোনার একসঙ্গে কাটানো বহু স্মৃতি রয়েছে। 
 

49

রবিবার  লা লিগার ম্যাচের ৭৩ মিনিটে ওসাসুনার তিন ডিফেন্ডারকে হেলায় পরাস্ত করে বক্সের উপর থেকে বাঁ পায়ের শটে গোল করলেন মেসি। তার পরেই বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ভিতরে পরে ছিলেন ছোট বেলার ক্লাব  নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি।
 

59

দু’হাত আকাশের দিকে তুলে তাকিয়ে থাকেন কিছু ক্ষণ।  নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে মারাদোনা ও মেসি দুজনের জার্সি নাম্বারইব ছিল ১০। সেই ১০ নম্বর জার্সি পরেই মারাদোনাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানান মেসি।

69

১৯৯৩ সালে কেরিয়ারের সায়াহ্নে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। যদিও কোনও গোল তিনি করতে পারেননি তিনি।

79

পরের বছর এই ক্লাবেই সই করেন মেসি। তাঁকেও দেওয়া হয়েছিল মারাদোনার ছেড়ে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি। যেই জার্সি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে জানিয়েছেন লিও।

89

মেসির এই শ্রদ্ধা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কিন্তু জার্সি খুলে ফেলায় মেসিকে মাঠে হলুদ কার্ড দেখান রেফারি। এছাড়াও স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তিন হাজার ইউরো জরিমানা দিতে হবে বার্সেলোনাকে। রেফারির ডিসিপ্লিনারি কোডের ৯১ নম্বর ধারা অনুযায়ী এই জরিমানা বার্সেলোনাকে দিতে হবে।

99

কিন্তু মেসির মারাদোনাকে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, “এটাই প্রত্যাশিত ছিল ওর থেকে।” সতীর্থ ফিলিপে কুতিনহো বলেছেন, “মারাদোনা শুধু আর্জেন্টিনা নয়, আমাদেরও গর্ব। বিশ্ব ফুটবলের চরম বিস্ময়। লিয়োর শ্রদ্ধা নিবেদনে আমরাও অভিভূত।” মেসিও তার গুরুকে গোল উৎসর্গ করতে পারায় সন্তুষ্ট।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Paris Saint-Germain: ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে
Recommended image2
Indian Super League 2026-27: নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল
Recommended image3
Neymar Jr: স্যান্টোসের হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠকে দুষলেন, পাল্টা কটাক্ষের মুখে নেইমার
Recommended image4
East Bengal FC: রিজার্ভ দল নিয়েই কলকাতা ডার্বির প্রস্তুতি, লড়াই করতে তৈরি ইস্টবেঙ্গল
Recommended image5
Lionel Messi: 'সেরা খেলোয়াড়কেও একদিন অবসর নিতে হয়,' মেসির প্রতি শ্রদ্ধা সৌরভের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved