MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • আগামি মরসুমে কোন ক্লাবে খেলবেন মেসি, সিদ্ধান্ত নিয়ে নিলেন আর্জেন্টাইন তারকা

আগামি মরসুমে কোন ক্লাবে খেলবেন মেসি, সিদ্ধান্ত নিয়ে নিলেন আর্জেন্টাইন তারকা

কোপা আমেরিকার মাঝেই বার্সালোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল লিওনেল মেসির। ফ্রি প্লেয়ার হিসেবেই দেশকে কোপা চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু আগামি মরসুমে কোন ক্লাবে দেখা যাবে মেসিকে, বার্সা না অন্য কোনও ক্লাব, তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে স্থির হয়ে গেল কোন ক্লাবের জার্সি গায়ে দেখা যাবে এলএমটেনকে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 15 2021, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল লিওনেল মেসির। জীবনে প্রথমবাপ ফুটবলের ভাষা ফ্রি এজেন্ট প্লেয়ার হয়েছিলেন এলএমটেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সুযোগ পেয়ে মেসিকে পেতে ময়দানে নেমেছিল বিশ্বের তাবড় তাবড় ক্লাব। কার্যত টাকার থলে নিয়ে মেসিকে দলে পেতে ঝাঁপিয়েছিল ম্যান সিটি, পিএসজির মত দলগুলি।

310

কিন্তু মেসি কোন দলে খেলবেন, মেসির মনে কি চলছে তা অজানা ছিল সকলের। পুরোনো ক্লাবেই থেকে যাবেন না নতুন জার্সিতে দেখা যাবে ফুটবল মহাতারকাকে।

410

অবশেষে আরও একবার ক্লাবের প্রতি আবেগ, আনুগত্য ও ভালোবাসার পরিচয় দিলেন লিওনেল মেসি। সূত্রের খবর, আরও ৫ বছরের জন্য বার্সাতেই থেকে যাচ্ছেন লিও।
 

510

বর্তমানে বাজারে বার্সেলেনার দেনা রয়েছে ৮৯ হাজার কোটি টাকার বেশি। করোনা অতিমারীর কারণে অনেক কমেছে ক্লাবের আয়। ফলে মেসির বেতন বাড়ানো তো দূরের কথা আগের বেতনও মেসিকে দেওয়ার ক্ষমতা ছিল না বার্সার।
 

610

ক্লাবের প্রতি ভালোবাসা দেখিয়ে কত কম টাকার চুক্তিতে মেসি ফের বার্সেলোনায় থেকে যাচ্ছেন, তা জানলে অবাক হবেন। দশ নয়, কুড়ি নয়, আগের থেকে পঞ্চাশ শতাংশ কম বেতন নিতে চলেছেন মেসি।

710

বার্সেলোনার  পক্ষ থেকে বলা হচ্ছে, মেসির চুক্তি চূড়ান্ত হওয়া স্রেফ এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই মেসি বার্সার নতুন চুক্তিতে সম্মতি দিয়ে দিয়েছেন। বুধবারই দু’পক্ষ বৈঠক করে সব চূড়ান্ত করে ফেলেছে বলে খবর।
 

810

এর আগে বার্সার সঙ্গে যে চুক্তি ছিল মেসির তাতে ভারতীয় টাকায় মাসে মেসির আয় ছিল ৮০ কোটি টাকারও বেশিও। পাঁচ বছরে ক্লাবে মরসুমপ্রতি ৭ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তি ছিল মেসসির। তবে এবার প্রায় অর্ধেক বেতনে বার্সায় থেকে যাচ্ছেন মেসি।

910

তবে বার্সার সঙ্গে কম টাকায় চুক্তি হলেও আরেক দিক থেকে লাভ রয়েছে তারও। কারণ মেসির বয়স এখন ৩৪। আগামি ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। অর্থাৎ ৩৯ বছর পর্যন্ত বার্সায় দেখা যাবে তাকে। ক্লাব ফুটবলে যা খুব একটা হয়না।

 

1010

তবে যাই হোক পুরোনো ক্লাবের প্রতি মেসির যে আনুগত্যা ও ভালোবাসা অটুট রয়েছে তা ফের প্রমাণ করলেন তিনি। মেসির সিদ্ধান্তে খুশি বিশ্ব জুড়ে বার্সা ফ্যানেরা।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal FC: ৫ গোলে জয়, ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গল
Recommended image2
Rodri Barcelona: রিয়ালকে 'না', বার্সেলোনায় সবুজ সঙ্কেত! ফ্লিকের ছকে কি ফিট হবেন স্প্যানিশ তারকা রদ্রি?
Recommended image3
Ranjit Bajaj: সরকারিভাবে দায়িত্বই দেওয়া হয়নি! অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে নেই রঞ্জিৎ বাজাজ
Recommended image4
FIFA President Gianni Infantino: ফিফা আয়োজিত কোনও টুর্নামেন্টে খেলবে না, হুঁশিয়ারি উয়েফার
Recommended image5
Argentina: বিশ্বজুড়ে সমালোচিত ফিফা প্রেসিডেন্ট পাশে পেলেন আর্জেন্টিনাকে, কারণ কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved