MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলন লাল-হলুদের, দলের উপর আস্থা ফাউলারের

মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলন লাল-হলুদের, দলের উপর আস্থা ফাউলারের

ডার্বি হারের ক্ষতের মধ্যেই মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় ম্যাচ জিতে জয়ে ফিরতে মরিয়া রবি ফাউলারের দল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারের থেকে শিক্ষা নিয় দলের ভুল ত্রুটি যতটা সম্ভব শোধরানোর চেষ্টা করেছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। মুম্বইয়ের বিরুদ্ধে দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ফাউলার।  

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 01 2020, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ডার্বি হারের পর সমর্থকদের কাছে সময় চেয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগেও দলের প্রতি ভারসার সুর শোনা গেল লাল-হলুদ কোচের গলায়। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ডার্বিতে মূলত দুটি কারণেই ডুবতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। রক্ষণ ও আক্রমণ বিভাগের গাফিলতির জেরেই ম্যাচ হারতে হয়েছিল বলে মনে করেন ফাউলার। তাই মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে এই দুই বিভাগে বেশি জোর দিয়েছেন ফাউলার।
 

310

সাধারণত ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ফুটবলারদের বিশ্রাম দেন ফাওলার। কিন্তু মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রবিবার অ্যান্টনি পিলকিংটন, জেজে লালপেখলুয়াদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন তিনি।

410

এমনকী মুম্বই ম্যাচে দলের জয় নিয়ে এতটাই সিরিয়ায় ফাউলার যে সোমবারও দলকে অনুশীলন করিয়েছেন। যাবতীয় সব ভুল ত্রুটি শোধরানোর চেষ্টা করেছেন ব্রিটিশ কোচ।

510

অনুশীলন মূলত পাসিং ফুটবল, সেটপিস, কর্ণার, একে অপরের সঙ্গে বোঝাপড়া ওগোল স্কোরিংয়ের অনুশীলন করিয়েছেন লাল-হলুদের কোচ। 
 

610

জয়ে ফিরতে মরিয়া উঠে হয়েছেন লাল-হলুদ ফুটবলাররা। অনুশীলনে নিজেদের উজার করে দিয়েছেন ফক্স, দেবজিত, পিলকিংটন, জেজেরা। মুম্বই ম্যাচ জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ তারা।

710

রক্ষণের সমস্যা দূর করতে মুম্বই ম্য়াচে রানা ঘরামির জায়গায় স্টপারে নারায়ণ দাসকে খেলানোর ভাবনাচিন্তাও চলছে লাল-হলুদ অন্দরমহলে। সে ক্ষেত্রে ফাওলার লেফ্ট ব্যাক হিসেবে খেলাতে পারেন বিকাশ জাইরুকে।
 

810

এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে জেজে-কে দলে রাখলেও খেলাননি ফাওলার। আজ, মঙ্গলবার জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকারের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে শুরু থেকেই জেজে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

910

মুম্বই সিটি এফসি যে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ তা মানছেন লাল হলুদ কোচ রবি ফাউলার। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। তবে দল আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে সে বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের বিদেশী কোচ।

1010

দলের প্রতি ভরসা রাখছেন লাল-হলুদ সমর্থকরাও। দলের সমর্থকদের একটা দারুণ ম্যাচ উপহার দিতে চান বলে জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্স। সব মিলিয়ে জয়ের খোঁজে লাল-হলুদ শিবির।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Paris Saint-Germain: ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে
Recommended image2
Indian Super League 2026-27: নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল
Recommended image3
Neymar Jr: স্যান্টোসের হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠকে দুষলেন, পাল্টা কটাক্ষের মুখে নেইমার
Recommended image4
East Bengal FC: রিজার্ভ দল নিয়েই কলকাতা ডার্বির প্রস্তুতি, লড়াই করতে তৈরি ইস্টবেঙ্গল
Recommended image5
Lionel Messi: 'সেরা খেলোয়াড়কেও একদিন অবসর নিতে হয়,' মেসির প্রতি শ্রদ্ধা সৌরভের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved