MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • রোজ এক কাপ হলেও লেবু চা চাই, এই ভুলে নানান রোগ বাসা বাঁধছে শরীরে, জেনে নিন কী কী

রোজ এক কাপ হলেও লেবু চা চাই, এই ভুলে নানান রোগ বাসা বাঁধছে শরীরে, জেনে নিন কী কী

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বৃদ্ধি করতে কিংবা ওজন কমাতে (Weight Loss) অনেকেই লেবু খান। সকালে উঠে গরম জলে লেবু দিয়ে লেবু মধুর জল, দুপুরে ভাতের পাতে লেবু (Lemon)। অনেকে আবার একাধিক বার পাতিলেবু দিয়ে তৈরি লেবু চা খান। জানেন কী, এই করতে গিয়ে অজান্তে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন। গবেষণায় দেখা গিয়েছে, নিত্যদিন যারা লেবু চা (Lemon Tea) খান, তারা নানা রকম রোগে ভোগেন। লেবু শরীরের জন্য উপকারী ঠিকই, কিন্তু লেবু চা মোটেও না। জেনে নিন এতে কী কী ক্ষতি হয়। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 21 2022, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে লেবু চা। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত লেবু চা খান, তাদের দাঁতের এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়। তাই অত্যাধিক মাত্রায় লেবু চা খাবেন না। এতে দাঁতের ক্ষয় বাড়বে। আর লেবু চা খাওয়ার পর অবশ্যই ভালো করে কুলকুচি করে নিন। তা না হলে, দাঁতের ব্যথায় ভুগতে পারেন। 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অম্বলের সমস্যার কারণ হতে পারে লেবু চা। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত লেবু চা খান, তাদের অন্ত্রের পিএইচ স্তর পরিবর্তন হয়। অ্যাসিডিক রিফ্লাক্স হয়। যার জন্য পাকস্থলী থেকে অ্যাসিড আপনার খাদ্যনালীতে চলে যায়। এতে বুক জ্বালা অনুভব করতে পারেন। তাই এমন সমস্যা অনুভব করলে লেবু চা খাওয়া বন্ধ করুন।     

310

ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে মাত্রাতিরিক্ত লেবু চা খাওয়ার জন্য। গরমে এমনিতেই অনেকে ডিডাইড্রেশনের সমস্যায় ভোগেন। ঘাম ও প্রস্রাবের মধ্য দিয়ে শরীরের জল শূন্য হয়ে যায়। এই সমস্যা দুগুণ হয়ে যায়। পাতিলেবু মূত্রবর্ধক হিসেবে কাজ করে। যে কারণে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়। তাই লেবু চা খেলে প্রচুর পরিমাণে জল পান করুন। তা না হলে এই সমস্যা বড় আকার নেবে। 

 

410

গর্ভবতী মহিলাদের জন্য মোটেও নিরাপদ নয় লেবু চা। এতে ক্যাফেইন থাকে। যা গর্ভপাতের কারণ হতে পারে। তাছাড়া নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই গর্ভবতী মহিলারা ভুলেও লেবু চা খাবেন না। এই প্রসঙ্গে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। তা না হলে, পরে সমস্যায় পড়বেন।  

 

510

স্তন্যদানকারী মায়েদের জন্য মোটেও নিরাপদ নয়। স্তন্যদানকারী মায়েরা লেবু চা খেলে তাদের শরীরে নানা রকম পরিবর্তন হয়ষ চায়ের ক্যাফেইন বুকের দুধে মিশে যায়। এই কারণে শিশুদের ওপর খারাপ প্রভাব পড়ে। এতে বাচ্চার খিটখিটে স্বভাব দেখা দেয়। তাই স্তন্যদানকারী মায়েরা লেবু চা খাবেন না। একান্ত খেতে হলে ডাক্তারি পরামর্শ নিন।  

 

610

অস্টিওপোরোসিসের মতো দেখা দেয় নিয়মিত লেবু চা খেলে। লেবু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের করে দেয় শরীর থেকে। এতে অস্টিওপরোসিস দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত চা খাওয়ার অভ্যেস ত্যাক করুন। পাতিলেবু ও লিকারের মিশ্রণে তৈরি চা শরীরে নানা রকম ক্ষতি করে। এতে শারীরিক জটিলতা বাড়বে।  

710

পেটের সমস্যা দেখা দিতে পারেন লেবু চা-এর জন্য। গরমে এমনিতেও অনেকে পেট ফোলা, পেট ফাঁপার সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে বাঁচতে চাইলে খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত যারা লেবু চা খান, তাদের পেটের সমস্যা দেখা যায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ভুলেও লেবু চা খাবেন না।  

810

চায়ে লেবু যোগ করলে চায়ে উপস্থিত অ্যালুমিনিয়াম শরীরের শোষিত হয়ে যায়। যা স্বাভাবিক চা পানে হয় না। শোষিত অ্যালুমিনিয়াম শরীরের বিষক্রিয়া তৈরি করে। যা এনসেফালোপ্যাথি, অস্টিওম্যালাসিয়া বা অ্যাপ্লাস্টিক হাড়ের রোগ, প্রক্সিমাল মায়োপ্যআথি সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে। এর জন্য মায়োকার্ডিয়াল ফাংশন হ্রাস পায়। এই সকল সংক্রমণ মৃত্যুর কারণ হতে পারে।   

 

910

আলঝাইমার রোগের কারণ হতে পারে নিত্য দিন লেবু চা খেলে। এর জন্য মস্তিষ্কে প্লাক জমা হতে পারে। যা আলঝাইমা রোগের সূত্রপাত ঘটায়। তাই খাদ্যতালিকা থেকে বাদ দিন লেবু চা। যে কোনও রকম শারীরিক জটিলতা থেকে বাঁচতে চাইলে সবার আগে স্বাস্থ্যকর খাবার খান। কোন খাবার কী ভাবে খাওয়া উচিত জেনে নেবেন। তা না হলে, সমস্যা তৈরি হতে পারে।

1010

তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বৃদ্ধি করতে কিংবা ওজন কমাতে (Weight Loss) অবশ্যই লেবু খান। কিন্তু, তা দিয়ে চা বানিয়ে না খাওয়াই ভালো। এতে শরীরে দেখা দিচ্ছে নানা রকম রোগ। তাই সুস্থ ও রোগ মুক্ত থাকতে অবশ্যই মেনে চলুন এই টোটকা।  

 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(12.2 ov)20/2
AUSAUS
-
Day 2 - Session 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Skin Cancer Symptoms: স্কিন ক্যানসার! শরীর আগে থেকেই যেসব ইঙ্গিত দেয়
Recommended image2
এই ভুলে অজান্তে হার্টের ক্ষতি হচ্ছে? সুস্থ থাকতে মেনে চলুন এই বিশেষ টিপস
Recommended image3
Biotin Rich Foods: ঘন ও লম্বা চুলের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬ খাবার
Recommended image4
পুজোর সকালে পিরিয়ড? ব্যথা-ক্লান্তি কাটিয়ে ঠাকুর দেখার ৫টি সহজ টোটকা
Recommended image5
Cancer Medicine Price: ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তি, দেশে ১৩৭টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved