MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • পেটের টানে নয় চোখের খিদেয় বাড়ছে ওজন, মেনে চলুন নিয়ন্ত্রণের উপায়গুলি

পেটের টানে নয় চোখের খিদেয় বাড়ছে ওজন, মেনে চলুন নিয়ন্ত্রণের উপায়গুলি

একটানা লকডাউনে ঘরে থেকে অনেকেরই ওজন বেড়ে গিয়েছে। তবে সামনেই পুজো এই সময় আবার বাড়তি ওজন ঝড়িয়ে না ফেললে, বিষয়টা খুব একটা সুখকর হবে না। তাই এই সময় বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই। কোথাও যাওয়ার আগে আপনার পছন্দের পোশাকটা পড়তে গিয়ে দেখলেন কিছুতেই পড়া যাচ্ছে না। যতই ভাবছেন ওজন সঠিক রাখবেন, ততই যেন দিনে দিনে ওজন বেড়ে চলে। ওজন মাপার যন্ত্রে নিজের ওজনটা একবার দেখেই চক্ষু চড়কগাছ?

2 Min read
Author : Deblina Dey
| Updated : Sep 29 2020, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

আমাদের সকলকেই একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস, একটি সঠিক জীবনযাত্রার ওপর নির্ভর করে চলা প্রয়োজন। কারণ শারীরিক গঠন এবং খাওয়া-দাওয়ার অভ্যাস এর ওপর মানুষের শরীরে মোটা হয়ে যাওয়ার প্রবণতা নির্ভর করে। 

27

অসময়ের খিদেকে এড়িয়ে চলুন, সংযত থাকুন। মেদহীন, একটি তন্বী চেহারা আমাদের সকলেরই স্বপ্ন থাকে। তবে যথন তখন বা অসময়ের খিদেকে নিয়ন্ত্রণে না রেখে কেবলই খাই খাই স্বভাবের জন্ম হলেই বিপত্তি। তাতেই শরীরের বাড়তে থাকবে মেদ। এটি নিয়ন্ত্রণে রাখতে পারলেই শরীরের বাড়তি মেদ জমার হাত থেকে মুক্তি পাবেন।

37

অনেক ক্ষেত্রেই দেখা যায় চা পান করলে খিদে পাওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। তাই অসময়ে  খিদে পেলেই চা পান করতে পারেন, এর ফলে মেদ বৃদ্ধির সম্ভাবনাও থাকে না। তবে সে ক্ষেত্রে আপনাকে চিনি ছাড়া চা পান করতে হবে।

47

অতিরিক্ত পরিমানে জল পান করতে হবে। শরীরে জলের মাত্রা বজায় রাখতে জল পান করুন বেশি করে, জলের মাত্রাা যদি শরীরে সঠিক থাকে, তবে শরীরের অনেক সমস্যায়ই কমে যায় এক ধাক্কায়। তাই জল বেশি করে খেলে খিদে কম পায়, সময়ে খাওয়া খাবার ভালো মতন হজমও হয়। 

57

প্রতিদিন সকালে বা নির্দিষ্ট সময়ে করতে হবে শরীরচর্চা। তাতে অসময় খিদের মাত্রা কমে যায়। দিনের শুরুতেই ব্যায়ম শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। এতে শরীরের বহু সমস্যার হাত থেকে মুক্তি মেলে।

67

মিন্টের গন্ধ বা মিন্ট জাতীয় কোনও লজেন্স খেলে ঘন ঘন খিদের পাওয়ার মাত্রা অনেক কমে যায়। তখন আর খাবারের দিকে ঝুঁকতে হয় না। এই জাতীয় সুগন্ধি ঘরে রাখলে তাতেও সুফল মিলবে।

77

অসময়ে খিদে পেলেই ফল খান। আপেল, শশা, শাকআলু, পাঁকা পেপে জাতীয় ফল খেতে পারেন। বেশি রসালো ফল অতিরিক্ত না খাওয়াই ভাল। এতে অতিরিক্ত মেদ বৃদ্ধির সম্ভাবনা তো থাকবেই না উল্টে শরীরের পক্ষে উপকারী। এতে শরীরের পুষ্টি বৃদ্ধি পাবে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Air Pollution: ধূমপান জনিত কারণে শুধু নয়, বায়ু দূষণেও সমস্যা বাড়ছে ফুসফুসের
Recommended image2
রক্তদানের পরবর্তী ২৪ ঘন্টা থাকুন খুবই সতর্ক, সুস্থ থাকতে কী করবেন জেনে নিন
Recommended image3
ইয়ারফোনের বিস্ফোরণ থেকে কিভাবে নিজেকে সতর্ক রাখবেন জানুন এর কিছু উপায়
Recommended image4
কালো দুধ কখনও খেয়েছেন? পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার দুধ হয় কালো, জানুন বিস্তারিত
Recommended image5
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved