MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • কুচকে যাচ্ছে কপালের ত্বক, ঘামাচি-ব়্যাশে জেরবার সারা শরীর, প্যাচপ্যাচে গরমে পাতে রাখুন এই ৬ খাবার

কুচকে যাচ্ছে কপালের ত্বক, ঘামাচি-ব়্যাশে জেরবার সারা শরীর, প্যাচপ্যাচে গরমে পাতে রাখুন এই ৬ খাবার

প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা। গরম পড়তেই যেন সঙ্গে সঙ্গে ঘামাচি, ব়্যাশ, অ্যালার্জির সমস্যা নিমেষে বেড়ে যায়। একদিকে অসহ্যকর গরম তার উপর ঘাম। হাজারো ওষুধ খেলেও এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না। কিন্তু জানেন কি, ঘরোয়া পদ্ধতিতেও অ্যালার্জি-ঘামাচি প্রতিরোধ করার বেশ কিছু উপায় রয়েছে। এমন কিছু খাবার রয়েছে যা খেলেই মুক্তি পাবেন ঘামাচির থেকে।

2 Min read
Author : Riya Das
Published : Apr 01 2021, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16


আদা

 আদা ঘামাচি, অ্যালার্জির জন্য খুব ভাল কাজ করে। আদাতে বমি বমি ভাব, মাথা ঘোরানো, হজমের সমস্যা, এমনকী ডায়ারিয়ার মতো সমস্যাতেও ভীষণ কার্যকরী। গরম জলের মধ্যে আদা ফুটিয়ে তাতে মধু মিশিয়ে খেয়ে নিন।

26

কলা

কলার পুষ্টি সম্পর্কে সকলেরই জানা। তবে একটা মজার বিষয় হল কোনও খাবার খেলে অ্যালার্জি হলে কলা খেলে তার নিরাময় হয়। শরীরে ছোট ছোট ব়্যাশ দেখা দিলে অথবা পেটের সমস্যা দেখা দিলে কলা ভীষণ উপকারী। কারণ কলা মেটাবলিজম বৃদ্ধিতেও সাহায্য করে।

36

লেবু  

লেবু  হল অন্যতম সাইট্রিক জাতীয় ফল যা অ্যালার্জিতে দারুণ কাজ করে। মধুর সঙ্গে লেবুর রস মেশালে শরীরের জন্য দারুণ উপকারী।  নিয়মিত এই পানীয় খেলে শরীরের টক্সিন বেরিয়ে যাবে। এবং অ্যালার্জির সমস্যাও কমে আসবে।

46

শসা ও গাজরের রস

কোনও খাবার খেলে দুম করে শরীরে অ্যালার্জি দেখা দিলে শসা ও গাজরের রস একসঙ্গে মিশিয়ে খান। শসা ও গাজর এই দুই সব্জিতেই অ্যান্টি অ্যালার্জি উপাদান শরীরের অ্যালার্জির  সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে।

56


কমলালেবু

 অনেক সময় পাকস্থলীতে খুব বেশি পরিমাণে প্রোটিনের আধিক্য হলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অ্যাসিড জাতীয় খাবার এবং ভিটামিন সি জাতীয় খাদ্য বেশি পরিমাণে খেতে হবে।
 

66

গ্রিন টি

গ্রিন টি শুধুমাত্র ওজন কমাতেই নয়, অ্যালার্জির সমস্যা কমাতেও সাহায্য করে থাকে। গ্রিনটিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান প্রদাহ বিরোধী উপাদানের জন্য অ্যালার্জিক খাবার খাওয়ার ফলে যে সকল সমস্যা দেখা যায় তা বাধা দেয়।
 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Coffee Benefits: রোজ কফি খান? তাহলে এই ৪টি বিষয় অবশ্যই জেনে নিন
Recommended image2
Now Playing
গরমের শুরুতেই চাঙ্গা থাকুক শরীর, কী খাবেন কতটা খাবেন রইলো টিপস | Weather Change | health tips Bangla
Recommended image3
Strength Training: হাড় মজবুত রাখতে চান? জিমে না গিয়েও বাড়িতেই করুন এই সহজ ব্যায়াম
Recommended image4
High Protein Foods: ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে?
Recommended image5
Health News: ট্যাটুর নেশা ডেকে আনছে অভিশাপ! শরীরে বাঁধছে বিরল রোগের বাসা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved