MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • সংক্রমণ এড়াতে প্রতিদিন এই ৩ জিনিস পরিষ্কার করা উচিৎ, জেনে সেগুলি কি কি

সংক্রমণ এড়াতে প্রতিদিন এই ৩ জিনিস পরিষ্কার করা উচিৎ, জেনে সেগুলি কি কি

করোনাভাইরাসের আক্রান্ত থেকে নিরাপদে থাকা সবার পক্ষে চূড়ান্ত কঠিন বিষয়। তবে এটাও অস্বীকারও করার উপায় নেই যে এই মহামারী আমাদের অনেক ভাল জিনিস শিখিয়েছে। আমাদের পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্যানিটাইজড করা ইত্যাদি। আমাদের বাড়ির প্রতিটি কোণকে জীবাণুমুক্ত রাখা যাতে সংক্রমণটি আমাদের ঘরে প্রবেশ করতে না পারে। প্রাথমিকভাবে, আমরা সকলেই এই বিষয়গুলি সম্পর্কে খুব গুরুতর ভাবে সচেতন ছিলাম না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি ভালো অভ্যাসে পরিণত হয়েছে। তবে এমন পরিস্থিতিতে সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। করোনার সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য, এই ৩টি  জিনিস প্রায়শই পরিষ্কার করা উচিত। 

2 Min read
Author : Deblina Dey
Published : Nov 02 2020, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

স্মার্টফোন-  আপনার স্মার্টফোন বা মোবাইল ফোন বিভিন্ন ধরণের রোগের জীবাণু এবং ব্যাকটেরিয়া বহন করে। আমরা আমাদের ফোনগুলি সর্বত্র আমাদের সঙ্গে বহন করি এবং এর ফলেই প্রচুর জীবাণু এবং ব্যাকটিরিয়া আমাদের ফোনটি প্রতি মুহূর্তে বহন করে চলেছে। 

27

একটি সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, আমাদের সেল ফোনে টয়লেট সিটের চেয়ে ১০ গুণ বেশি ব্যাকটিরিয়া রয়েছে। এ জাতীয় পরিস্থিতিতে করোনার সংক্রমণ বা অন্যান্য সংক্রমণ এড়াতে আপনার স্মার্টফোনটি প্রতিনিয়ত পরিষ্কার করা খুব জরুরি।

 

37

মাস্ক-  মহামারীর সময়ের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মাস্ক। আসলে মাস্ক ব্যাকটিরিয়া এবং ভাইরাসকে আমাদের শ্বাসযন্ত্রের প্রবেশে করতে বাধা দেয়। আমরা বাইরে বেরোনোর ​​সময় মাস্কগুলি ময়লা এবং বিভিন্ন ধরণের জীবাণুর সংস্পর্শে আসে। 

47

যখন আপনি আবার একই মাস্ক না ধুয়ে পরেন, তখন সমস্ত জীবাণু এবং ময়লা আপনার শ্বাসযন্ত্রের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে। এটি আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে। শীতের মৌসুমে বায়ু দূষণ ও বাতাসে ধূলিকণার পরিমাণ শুষ্ক আবহাওয়ার কারণে বৃদ্ধি পায়। তাই এই সময় মাস্ক ব্যবহার করা ও নিয়মিত মাস্ক পরিষ্কার করা খুব জরুরি।

57

দরজার হ্যান্ডল- তৃতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল দরজার ল্যাচ বা হ্যান্ডেল। যা নিয়মিত পরিষ্কার করা উচিত, বিশেষত প্রধান দরজার। প্রধান দরজার হ্যান্ডলগুলি বা হাতলগুলি একদিনে বহু লোক স্পর্শ করে। 

67

এমনকী বাইরে থেকে আসার পরেও আপনি আপনার নোংরা হাত দিয়ে দরজাটি খোলেন এবং তারপর ঘরে প্রবেশ করেন। এই সময়ে, আপনার হাতের সমস্ত জীবাণু দরজার ল্যাচ বা হ্যান্ডেলে স্থানান্তরিত হয়। অতএব, দিনে কয়েকবার এগুলি পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ।

77

সুতরাং এই তিনটি জিনিস যা প্রতিদিন আপনাকে বারবার পরিষ্কার করা দরকার যাতে সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এছাড়া এই বিষয়ে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারেন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drinking Ginger Water : ৭ দিন খালি পেটে পানে শরীরে আশ্চর্য এই ৫টি পরিবর্তন ঘটে!
Recommended image2
রান্নার টিপস: বেতনের সব টাকা কি খাওয়াতেই খরচ হয়? এভাবে টাকা ও স্বাস্থ্য বাঁচান
Recommended image3
বাজারে তো অনেক রকম চালই আছে,কিন্তু কোনটা প্লাস্টিকের চাল আর কোনটা আসল চাল কি করে বুঝবেন?
Recommended image4
১০ দিন ৪টি তুলসী পাতা চিবিয়ে খান, এই ৫টি দারুণ উপকারিতা পাবেন, জেনে নিন
Recommended image5
কিশমিশ ভেজানো জল নিয়মিত পান করুন, জানুন এর কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved