MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • তীব্র গরমে আরাম পেতে এই কয়টি ভুল করবেন না, বাড়তে পারে ডায়াবেটিস, জেনে নিন কী কী

তীব্র গরমে আরাম পেতে এই কয়টি ভুল করবেন না, বাড়তে পারে ডায়াবেটিস, জেনে নিন কী কী

বয়স ৩০-র কোটায় পা দেওয়া মানেই একের পর এক রোগ শরীরে বাসা বাঁধে। হাই প্রেসার (High Pressure), হার্টের রোগ (Heart), হরমোনের সমস্যা তো আছেই তার সঙ্গে ডায়াবেটিসের (Diabetes) রোগী আজ ঘরে ঘরে। এর প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা আর স্ট্রেস। এই দুই কারণে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। এই রোগ একবার ধরা পড়লে যেমন নেবেন ডাক্তারি পরামর্শ, তেমনই থাকতে হবে নিয়মে। বিশেষ করে নিয়ম মেনে চলতে হবে গরমে। গরম কালে আমরা সকলেই সাময়িক আরাম পেতে কিছু কাজ করে ফেলি, যাতে দেখা দেয় সমস্যা। জেনে নিন কী করবে বাড়ে ডায়াবেটিস।  

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 26 2022, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চলছে মার্চ। আর কদিন পরই পড়বে এপ্রিল। এপ্রিলের গরম মানেই সকলের কাছে আতঙ্ক। শুধু এপ্রিল নয়, সঙ্গে মে, জুন পর পর গরমের সময়। এই গরমে প্রায় সকলেরই খাবার তেমন রুচি থাকে না। মুখের টেস্ট বদলাতে সকলেই ক্যান্ডি বা চকোলেট খেয়ে ফেলি। এতে সাময়িক পেট ভরাও লাগে। কিন্তু, এবার থেকে এই ভুল আর করবেন না। চকোলেট থেকে বাড়ে সুগার। 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গরমে হালকা ব্রেকফার্স্ট সকলেই পছন্দের। সে কারণে অনেকেই পাউরুটি খেতে পছন্দ করেন। কিন্তু, সাদা পাউরুটি খাওয়া মোটেও ডায়াবেটিসের রোগীদের জন্য ভালো নয়। এতে বাড়তে পারে সুগার। তাই সুস্থ থাকতে চাইলে ব্রাউন ব্রেড খান। তাও রোজ এক খাবার না খাওয়াই ভালো। যতই খারাপ লাগুক রোজ সকালে ভারী ব্রেকফার্স্ট করুন। 

 

310

গরমে খেতে ইচ্ছে করছে না বলে প্রায়ই দুপুরের খাবার স্কিপ (Skip) করছেন? জানেন কি নিজের অজান্তেই ডেকে আছেন বিপদ। এবার থেকে ভুলেও দুপুরের খাবার স্কিপ করবেন না। এতে বাড়তে পারে সুগার। ডায়াবেটিসের রোগীরা রোজ সঠিক সময় খাবার খান। আর অবশ্যই পর্যাপ্ত খাবার খাবেন। 

 

410

গরমে অধিকাংশই ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন। এর কারণে অপর্যাপ্ত জল খাওয়া। এই গরমে সুস্থ থাকতে চাইলে অবশ্যই ৩ থেকে ৪ লিটার জল খান। এতে যেমন ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচবেন, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। গবেষণায় দেখা গিয়েছে, জল কম খেলে ডায়াবেটিস বাড়ে।  

 

510

গরম মানেই ফ্রিজে মজুত রয়েছে কোল্ড ড্রিংকসের বোতল। আর আপনিও স্বাস্থ্যের কথা চিন্তা না করে প্রায়শই কোল্ড ড্রিংকস খেয়ে ফেলেন। জানেন কী, এতে বাড়তে পারে আপনার ডায়াবেটিসের মাত্রা। তাই সুস্থ থাকতে চাইলে ডায়াবেটিসের রোগীরা ভুলেও কোল্ড ড্রিংকস খাবেন না। এতে মাত্রাতিরিক্ত চিনি থাকে। যা সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। 

 

610

গরমকালে সামান্য পরিশ্রমেই ঘাম হয়। সে কারণে অনেকেই এই সময় এক্সারসাইজ বন্ধ রাখেন। জানেন কি এতে বাড়তে পারেন আপনার ডায়াবেটিসের মাত্রা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ এক্সারসাইজ করুন। অন্তত ৩০ মিনিট হাঁটুন। গরমে কষ্ট হচ্ছে বলে, এই কাজ বন্ধ করবেন না। এথে বাড়তে পারে ডায়াবেটিসের মাত্রা। 

 

710

গরম কালে ডায়াবেটিসের রোগীদের রোদে বের না হওয়াই ভালো। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তার থেকে সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিসের রোগীরা। খুব প্রয়োজন না হলে রোদে বরে হবেন না। আর রোদে গেলে সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। তা না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। 

 

810

গরমে সুগার নিয়ন্ত্রণে রাখতে খালি পেটে খেতে পারেন মেথি ভেজানো জল খান। রোজ রাতে ১ গ্লাস জলে ১ চা চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে এই জল ছেঁকে খেয়ে নিন। খালি পেটে মেথির জল খাওয়া উপকারী। এতে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে। সঙ্গে এই জল শরীর ঠান্ডা রাখবে। 

 

910

রোজ সকালে ১ গ্লাস করে দুধ খান। খেতে পারেন ছানা। দুধে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। দুধ ছাড়া রোজ ১ বাটি করে দই খান। এতে সুস্বাস্থ্য বজায় থাকবে। দইয়ে থাকা উপকারী উপাদান ওজন রাখবে নিয়্ন্ত্রণে। গরমে রোজ ভাতের পর ১ বাটি দই খেতে পারেন।


 

1010

গরমে নিয়মিত সুগার টেস্ট করান। ডাক্তারি পরামর্শ মেনে চলুন পুরো মরশুম। তা না হলে, অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। এই সময় সহজে দেখা দেয় ক্লান্তি ভাব, রক্তে গ্লুকোজের মাত্রাও হ্রাস পায় মাঝে মাঝে- সে কারণে ডাক্তারি পরামর্শ মেনে চলা উচিত। তা না হলে সমস্যায় পড়তে পারেন।    

 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Oral Health: মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? এই সাধারণ ভুলগুলোই বাড়ছে বিপদ, জেনে নিন কী করবেন
Recommended image2
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image3
Fatty Liver: ফ্যাটি লিভারে শরীর যে ৬টি সংকেত দেয়, অবহেলা করলেই বিপদ
Recommended image4
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image5
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved