MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • শীতকাল শুরু হতেই সর্দি-কাশির সমস্যা, ভয় না পেয়ে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

শীতকাল শুরু হতেই সর্দি-কাশির সমস্যা, ভয় না পেয়ে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

শীতকালে প্রায় কম-বেশী সকলেই সর্দি-কাশির সমস্যা ভুগে থাকেন। এদিকে দিনের পর দিন ঠাণ্ডা বাড়ছে। আর যাদের সর্দির ধাঁচ তাদের আবহাওয়া বদলের সময় থেকেই শুরু হয়ে যায় সর্দি-কাশি, বুকে শ্লেষ্মা বা কফ জমার সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলি সাধারণ সমস্যা ভেবে অগ্রাহ্য করি। তবে এই ধরনের শারীরিক সমস্যায় বাড়তে পারে বিপদ। তাই ক্রমাগত সর্দি-কাশির সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সময় মতো এই অসুখের চিকিৎসা না করালে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া টোটকা যা সর্দি-কাশির মত সমস্যা বা বুকে কফ বা শ্লেষ্মা জমার মত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

2 Min read
Author : Deblina Dey
Published : Dec 12 2020, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 

সর্দি-কাশির সমস্যার কারণে যদি আপনার নাক বন্ধ থাকে সেই ক্ষেত্রে, সামান্য উষ্ণ নুন জল নাকের একপাশ দিয়ে টেনে অন্য পাশ দিয়ে বের করার চেষ্টা করুন। এতে নাকে বা মাথায় জমে থাকা মিউকাস সহজেই বের হয়ে যাবে এবং সর্দি-কাশির সমস্যাও দ্রুত কমে যাবে।
 

 

28

গলা খুসখুসে ভাব দূর করতে ২ কাপ জলে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু মিশিয়ে খেতে হবে। আদা-মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া কমায় এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।

38

সর্দি-কাশিতে সম-পরিমাণ লেবুর রস ও মধুর মিশ্রণ গলার ভিতরের সংক্রমণ কমায়। এছাড়া এই সমস্যা থাকলে প্রতিদিন ১ চামচ করে মধু খাওয়ার অভ্যাস করুন। 
 

48

মধু হচ্ছে উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। নিয়মিত মধু খাওয়ার অভ্যাস আপনার শ্বাসনালীর নানা সমস্যা দূরে রাখবে এবং সেই সঙ্গে সর্দি-কাশির সমস্যাও কমাবে। 

58

সর্দি-কাশির সমস্যা হলে প্রচুর জল পান করুন। জল পানের ফলে শ্লেষ্মা তরল হয়ে আসে। ফলে সেটা ধীরে ধীরে বের হয়ে যায় নিজে থেকেই। তাই সর্দি-কাশির সমস্যা দেখা দিলেই প্রচুর জল পান করুন।

68

চায়ের পরিবর্তে সর্দি-কাশির প্রকোপ কমাতে উষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন। তাতে উপকৃত হবেন। 

78

সর্দি-কাশির সমস্যায় গরম জলের ভাপ অর্থাৎ ভেপার নেওয়া অত্যন্ত কার্যকর পদ্ধতি। গরম জলের ভাপ নিলে সহজেই নাক দিয়ে মিউকাস বের হয়ে আসবে। তাই গরম জলেতে নুন মিশিয়ে নিয়ে দিনে দুইবার করে ভাপ নিন।

88

গাজরকে বলা হয় সুপার ফুড। গাজরে থাকা ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডা লাগলে কাঁচা গাজর না খেয়ে সেদ্ধ করে খেলে বেশি কাজ দেয়। এই কারণেই চট করে সর্দি-কাশির মতো রোগগুলো শরীরকে কাবু করতে পারে না। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
Recommended image2
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
Recommended image3
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার
Recommended image4
Now Playing
শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
Recommended image5
পেট ফাঁপার সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া টোটকায় মিলবে আরাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved