MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • সপ্তাহে অন্তত ১ বার চকোলেট খান, দূরে থাকবে হৃদরোগের ঝুঁকি মত বিশেষজ্ঞদের

সপ্তাহে অন্তত ১ বার চকোলেট খান, দূরে থাকবে হৃদরোগের ঝুঁকি মত বিশেষজ্ঞদের

২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস হিসাবে । দুর্বল জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্যের উপর এক বিরাট প্রভাব ফেলবে। স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা থেকে জানা গিয়েছে যে চকোলেট হৃদয়ের পক্ষে ভাল। গবেষণা অনুসারে সপ্তাহে কমপক্ষে একবার চকোলেট খেলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। ইউরোপীয় জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত সমীক্ষাগুলি থেকে জানা গিয়েছে, যে চকোলেট হার্টের রক্তনালী সুস্থ রাখতে সহায়তা করে। জেনে নেওয়া যাক চকোলেট হার্ট সুস্থ রাখতে কতটা কার্যকর।

2 Min read
Author : Deblina Dey
| Updated : Sep 29 2020, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

আমেরিকার বয়লার কলেজ অফ মেডিসিনের প্রাথমিক ক্লিনিকাল স্টাডিতে আরও প্রমাণিত হয়েছিল যে চকোলেট রক্তচাপ এবং রক্তনালী উভয় স্তরের জন্যই উপকারী। তবে হার্টের সরবরাহকারী রক্তনালীগুলিকে বা করোনারি ধমনীগুলিকে প্রভাবিত করে কিনা সেই বিষয়ে জানতে আগ্রহী ছিলেন অনেকেই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

এই কারণেই চকোলেট নিয়ে বহুদিন ধরেই নানা গবেষণা চলছে। বহুদিন থেকেই শোনা গিয়েছিল, চকলেট খেলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে। সাম্প্রতিক জানা গিয়েছে যে ডার্ক চকোলেটকে হৃদযন্ত্রকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। প্রতিদিন ২৫ গ্রাম চকোলেট অর্থাৎ দু-তিন টুকরো চকলেট খেলে তা হৃদযন্ত্রের জন্য খুব ভালো। এছাড়াও চকোলেটের রয়েছে আরও নানা গুণ আছে। চকোলেট ত্বক, পাকস্থলি ও প্রস্টেটের ক্যানসার রোধ করতেও সাহায্য করে। ত্বক নরম ও মসৃণ করতে সাহায্য করে চকোলেট।

37

এই বিষয়ে গবেষকরা গত পাঁচ দশক ধরে চকোলেট গ্রহণ এবং করোনারি আর্টারি ডিজিজের (করোনারি ধমনীর ব্লক) পরীক্ষা করে সেই সম্পর্কে বিশ্লেষণ করেছিলেন। বিশ্লেষণের ৬ টি গবেষণায় প্রায় ৩৩৬,২৮৯ জন অংশ নিয়েছিলেন। এতে প্রায় ৯ বছরে, ১৪,০৪৩ জনের ধমনী রোগ হয়েছিল এবং ৪,৬৬৭ জন হৃদরোগে আক্রান্তও হয়েছিল।

47

সপ্তাহে একবারের চেয়ে কম চকোলেট খাওয়ার তুলনায় চকোলেট একাধিকবার খাওয়া ধমনী রোগের আট শতাংশ ঝুঁকি কমে যায় বলে মনে করা হয়। চকোলেটে ফ্ল্যাভোনয়েডস, মিথাইলেক্সানথাইন, পলিফেনলস এবং স্টিয়ারিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদান রয়েছে যা হার্টকে সুস্থ রাখতে এবং ভাল কোলেস্টেরল বাড়িয়ে তুলতে সাহায্য করে।

57

গবেষক দল আরও উল্লেখ করেছেন যে, গবেষণায় কোন ধরণের চকোলেট বেশি উপকার, তা যাচাই করা হয়নি। গবেষকরা জানিয়েছেন, "করকোনারি আর্টারি ডিজিজ প্রতিরোধে চকোলেট ভাল, তবে কত এবং কী ধরণের চকোলেট সুপারিশ করা হয় তা জানতে আরও গবেষণা করা প্রয়োজন।"

67

আবার  চকোলেট অতিরিক্ত পরিমানে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, চকোলেট করোনারি ধমনীগুলিকে মাঝারি পরিমাণে রক্ষা করতে পারে, তবে এটি প্রচুর পরিমাণে খাওয়া আবার ক্ষতিও করতে পারে।

77

চকোলেটের মধ্যে থাকে কোকো যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আসলে কোকোর মধ্যে থাকে প্রচুর পরিমানে ফ্ল্যাভোনলস যা মস্তিষ্কে রক্তের সঞ্চালনা বাড়িয়ে দেয়। যার ফলে শরীর, মন চনমনে হয়ে ওঠে যার ফলে চিন্তা শক্তি ও কার্যক্ষমতা বেড়ে যায়। অনেক বিজ্ঞানীরা আবার মনে করেন দীর্ঘদিন স্মৃতিশক্তি অটুট রাখতে চকলেট খুব ভালো কাজ করে। শুধু তাই নয় কোকো সমৃদ্ধ খাদ্য নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ এমনকি ক্যানসারও প্রতিরোধ করে। তবে এই নিয়ে এখনও সমীক্ষা চলছে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lung Health: ফুসফুস শক্তিশালী করতে অবশ্যই খান এই ৭টি খাবার
Recommended image2
Digestion Tips: হজমশক্তি বাড়াতে রোজ খান এই ৭টি ফল, পেট থাকবে একেবারে সাফ
Recommended image3
Weight Loss: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৭টি লো-ক্যালোরি ফল
Recommended image4
Now Playing
Summer Health Tips | মে মাসের তীব্র গরমে ত্বক ও চুলের জেল্লা ধরে রাখার ম্যাজিক উপায়!
Recommended image5
Coriander Benefits: ধনে পাতার ৭টি আশ্চর্য স্বাস্থ্যগুণ, জানলে অবাক হবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved